এই মুহূর্তে জেলা

প্রায় ৫ কোটি টাকা মূল্যের হেরোইন সহ গ্রেপ্তার মহিলা, গোলাবাড়িতে চাঞ্চল্য।

হাওড়া, ১৪ জুন:- এবার হাওড়ায় হেরোইন সহ গ্রেপ্তার এক মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কিংগস রোডে। ধৃতকে বুধবার হাওড়া আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য মাদক আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত মহিলার নাম মনু  শেখ (৫৭)। তার বাড়ি ক্যানিং এর জীবনতলায়। ধৃতের কাছ থেকে ১,৩২০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত […]

এই মুহূর্তে জেলা

দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়েই গ্রাম পঞ্চায়েতে নমিনেশন দিলেন প্রার্থী।

হাওড়া, ১৩ জুন:- তীব্র দাবদাহে ১ মাস ১০ দিনের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে হাওড়ার জগৎবল্লভপুর ব্লক অফিসে মনোনয়ন জমা করলেন নস্করপুর পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের প্রার্থী সুচেতনা মণ্ডল। তিনি বলেন, বর্তমানে শিক্ষিতদের বেকার বানিয়ে রেখেছে এই সরকার। আমি নিজেও বিএড করেছি। কিন্তু এখনও চাকরি পাইনি। শিক্ষিত যুবকদের চাকরির দাবীতেই আমার এই লড়াই। এই লড়াইয়ে আমার শিশুও […]

এই মুহূর্তে জেলা

সম্পত্তি নিয়ে ভাইকে খুনের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত সস্ত্রীক গ্রেফতার।

হাওড়া, ১৩ জুন:- সম্পত্তি নিয়ে ভাইকে খুনের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত সস্ত্রীক গ্রেফতার। আজই তোলা হয়েছে উলুবেড়িয়া আদালতে। ভাই ও ভাইয়ের বউয়ের হাতে সম্পত্তির জেরে খুন হতে হয় ভাইকে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর হাওড়ার বাগনান থানার স্পেশাল টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত আসলাম খান ও তার স্ত্রী কাশমিরা বেগমকে গ্রেফতার করেছে। হাওড়া […]

এই মুহূর্তে জেলা

হাওড়া জেলা পরিষদের ৪২টি আসনে আজ নমিনেশন বামেদের।

হাওড়া, ১৩ জুন:- পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলা পরিষদের আসনে বামফ্রন্ট প্রার্থীরা আজ তাঁদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন এসডিও হাওড়া সদর অফিসে। পাশাপাশি, উলুবেড়িয়াতেও এসডিও অফিসে এদিন মনোনয়নপত্র জমা দেবেন বাম প্রার্থীরা। এদিন হাওড়া ময়দানে বিবেকানন্দের মূর্তির সামনে জমায়েত করে সেখান থেকে এসডিও অফিসে আসবেন বামফ্রন্টের প্রার্থীরা। অন্যদিকে, উলুবেড়িয়ায় গরুহাটা মাঠে জমায়েতের পর সেখান থেকে এসডিও অফিসে […]

এই মুহূর্তে জেলা

দুই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, চাঞ্চল্য সিঙ্গুরে

হুগলি, ১৩ জুন:- দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির। মঙ্গলবার ভোর বেলা ঘটনাটি ঘটে সিঙ্গুরের পুরুষোত্তমপুর এলাকায় বৈদ্যবাটি তারকেশ্বর রোডে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টা নাগাদ সিঙ্গুরের দিকে থেকে একটি বালি বোঝাই লরি বৈদ্যবাটি র দিকে যাচ্ছিল, অন্যদিকে বৈদ্যবাটির দিক থেকে একটি লরি সিঙ্গুরের দিকে যাচ্ছিল। সিঙ্গুরের পুরুষোত্তমপুর কলাহাট এলাকায় […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েতের নমিনেশন ঘিরে এবার উত্তেজনা হাওড়ায়।

হাওড়া, ১২ জুন:- এবার নমিনেশনে বাধা তৃণমূলকেই। তবে এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ, এই ঘটনায় আক্রান্ত হয়েছেন মহিলা কর্মাধ্যক্ষ সহ একাধিক তৃণমূল কর্মী। হাওড়ার বালি-জাগাছা ব্লক বিডিও অফিসের ঘটনায় উত্তেজনা। জানা গেছে, গতকাল রাত থেকেই শুরু হয়েছিল গন্ডগোল। ভাঙচুর হয় একাধিক দোকান। ঘটনাস্থলে আসে লিলুয়া থানার বিশাল পুলিশ ও র‍্যাফ। বিজেপিরও নমিনেশন […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে ডেঙ্গি পর্যবেক্ষণ সপ্তাহ পালনের উদ্যোগ চাঁপদানি পৌরসভার।

প্রদীপ বসু, ১২ জুন:- সোমবার থেকে ডেঙ্গি পর্যবেক্ষণ সপ্তাহ পালন করার উদ্যোগ গ্রহণ করল চাঁপদানি পৌরসভা। এই উপলক্ষে শুভ উদবোধনের মাধ্যমে পৌরসভার বার্তা হলে এক আলোচনা সভার আয়োজন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার, সি আই সি কাউন্সিলার সহ আশা কর্মীরা। চাপদানিতে ডেঙ্গির প্রভাব না পড়লেও কি ভাবে ডেঙ্গির মশাকে দমন করা যায়। […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন সুষ্ঠুভাবেই, মানছেন বিরোধীরাও।

হাওড়া, ১২ জুন:- হাওড়ায় এখনো পর্যন্ত পঞ্চায়েত ভোটের নমিনেশন সুষ্ঠুভাবেই হচ্ছে, মানছেন বিরোধীরাও। হাওড়া বাগনান ১ নম্বর বিডিও অফিসে সোমবার সকালে এমন ছবিই দেখা গেছে। সেখানে চলছে সুষ্ঠুভাবে নমিনেশন। প্রতিটা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সম্পাদক তথা বাগনান ১ নং ব্লকের কো-কনভেনর প্রণব হাজরা বলেন, শনিবারেও আমরা নমিনেশন করেছি। আজ […]

এই মুহূর্তে জেলা

পান্ডুয়া বিডিও অফিসে ঢোকার মুখে বাঁধা সাংসদকে।

হুগলি, ১২ জুন:- পান্ডুয়া বিডিও অফিসে ঢোকার মুখে বাঁধা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। পুলিশ সাংসদকে ঢুকতে বাধা দিলে বচসায় জড়ান সাংসদ। বিডিও অফিসে মনোনয়ন জমা নেওয়া চলছে, তার এক কিলোমিটার এর মধ্যে ১৪৪ ধারা জারি করা রয়েছে তাই কোন গাড়ি সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। লকেট চট্টোপাধ্যায় বিডিও অফিসে মনোনয়ন কেমন চলছে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল কর্মীরা যেভাবে ঝান্ডা নিয়ে ঠাকুরবাড়ির দখল নিতে গিয়েছিল তা অত্যন্ত নিন্দনীয়, হাওড়ায় শুভেন্দু।

হাওড়া, ১১ জুন:- তৃণমূল কর্মীরা যেভাবে মতুয়াদের মন্দিরে ঝাণ্ডা নিয়ে ঢুকে জোর করে ঠাকুরবাড়ির দখল নিতে গিয়েছিল তা অত্যন্ত নিন্দনীয়। বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় হাওড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, এর আগে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ মতুয়াদের কাছে যাননি। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন। কিন্তু বিজেপি কখনোই সেখানে ঝাণ্ডা নিয়ে প্রবেশ […]