এই মুহূর্তে জেলা

ডেঙ্গির প্রতিকার চেয়ে মশারি টানিয়ে পুরসভার গেটে বসে রইলেন বিজেপি সভাপতি।

হুগলি, ২ আগস্ট:- ডেঙ্গি বাড়ছে হুগলিতে শ্রীরামপুরেও। প্রতিকার চেয়ে শ্রীরামপুর পুরসভার সামনে মশারী টাঙিয়ে বসে রইলেন বিজেপি সভাপতি।পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মিদের। হুগলি জেলায় ডেঙ্গি আক্রান্ত বাড়ছে। পুরসভা পঞ্চায়েত এলাকায় ডেঙ্গি বেড়ে চলায় চিন্তায় স্বাস্থ্য দপ্তর। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া জানিয়েছেন, জেলায় শহর এবং গ্রামাঞ্চলে একইভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো […]

এই মুহূর্তে জেলা

জাহাজ আটকালো নদীর চরে, বাসুদেবপুরে চাঞ্চল্য। তা দেখতে মানুষের ভীড়।

হাওড়া, ২ আগস্ট:- হাওড়ার শ্যামপুর -১ ব্লকের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে হুগলি নদীতে দুটি জাহাজ পাশাপাশি পাস করার সময় কলকাতামুখী জাহাজটি আটকে পড়লো নদীর চরে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় ৫৮ গেটের পূর্ব বাসুদেবপুরের হুগলি নদীর তীরবর্তী এলাকায়। সূত্র মারফত জানা যায়, বুধবার সকালে হলদিয়া থেকে কলকাতামুখী জাহাজ আসছিল। ওই সময় অপর একটি জাহাজ […]

এই মুহূর্তে জেলা

মিড ডে মিলে কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে বামেদের বিক্ষোভ চুঁচুড়ায়।

হুগলি, ২ আগস্ট:- হুগলি গার্লস স্কুলে মিড ডে মিলের কর্মীদের ছাঁটাই এর প্রতিবাদে বাম শ্রমিক সংগঠনের এর পক্ষ থেকে স্কুলের গেটে আজকে বিক্ষোভ দেখানো হয়। হাতে পোস্টার নিয়ে সিটুর মহিলা কর্মীরা বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ একদিন স্কুলে না আসায় মিড ডে মিলের কর্মিদের ছাঁটাই করা অমানবিক এবং বেআইনি। […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গু ঠেকাতে হাওড়া পুরসভা এলাকায় খোলা ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ।

হাওড়া, ২ আগস্ট:- ডেঙ্গুর বাড়বাড়ন্ত ঠেকাতে আজ থেকেই হাওড়া পুরসভা এলাকায় খোলা ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। মশার বংশবৃদ্ধি ঠেকাতে এবার তাই কোমর বেঁধে নামল পুর কর্তৃপক্ষ। বুধবার সকালে পুরসভার তরফ থেকে গাপ্পি মাছ তুলে দেওয়া হল বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের হাতে। এরা নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও নর্দমায় এই গাপ্পি মাছ ছাড়ার কাজ করবেন। […]

এই মুহূর্তে জেলা

১৯ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলল চন্দননগরের গোন্দোলপাড়া জুট মিল।

প্রদীপ বসু, ১ আগস্ট:- ১৯ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। অনেক টালবাহানার পর, অনেক মিটিং মিছিল, ত্রিপাক্ষিক বৈঠকের পর আজ মঙ্গলবার থেকে খুলে গেল বন্ধ মিলের গেট। এর আগে দীর্ঘদিন এই মিল বন্ধ হয়েছিল। আবার খুলেও ছিল। কিন্তু বেশিদিন টেকেনি। এই জুটমিল আবার বন্ধ হয়ে গিয়েছিল। শ্রমিকেরা আওয়াজ তুলেছিল চার […]

এই মুহূর্তে জেলা

প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরব, চিঠি লিখে বাড়ি ছাড়লো ভদ্রেশ্বরের স্কুল ছাত্র।

প্রদীপ বসু, ৩১ জুলাই:- চন্দননগর বৌবাজারের বাসিন্দা সৌগত বসুর একমাত্র ছেলে পুষ্কল মানকুন্ডু ভাকুন্ডার একটি বেসরকারী স্কুলের ক্লাস টেনের ছাত্র। পুষ্কলের মা মারা গেছেন বছর দশেক আগে। বাবার কাছেই বড় হয় সে। প্রতিদিন সাইকেল নিয়ে যেমন স্কুলে যায় সোমবারও স্কুলে যাওয়ার নাম করে সকাল আটটায় বাড়ি থেকে বেরহয়। তার কাছে মোবাইল ফোন ছিল। বাবাকে ফোন […]

এই মুহূর্তে জেলা

বাড়ি থেকে স্কুলে বেরিয়ে নিখোঁজ ছাত্র ভদ্রেশ্বরে।

প্রদীপ বসু, ৩১ জুলাই:- স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি আর বাড়ি না ফেরায় আতংক পরিবারের মধ্যে। সোমবার ভদ্রেশ্বর বৌবাজার এলাকার বাসিন্দা পুষ্পল বসু প্রতিদিনের মত সোমবার সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল। একটু দূরে চন্দননগর এলাকার ভাকুন্ডায় মডার্ন পাবলিক স্কুলে দশম শ্রেণীর ছাত্র। স্কুল ছুটির পর নির্দিষ্ট সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন […]

এই মুহূর্তে জেলা

আগামী সোমবার থেকেই ব্যবসা শুরু পোড়া হাটের ব্যবসায়ীদের, হাওড়ায় ঘোষণা ফিরহাদের।

হাওড়া, ৩১ জুলাই:- আগামী সোমবার থেকেই ফের ব্যবসা শুরু করতে পারবেন হাওড়ার পোড়া হাটের ব্যবসায়ীরা। ঘোষণা ফিরহাদের। হাওড়ার পোড়া হাটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সোমবার বিকেলে দেখা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীকে সামনে পেয়ে এদিন ব্যবয়ায়ীরা আবেদন করেন সামনের সপ্তাহেই তারা যাতে হাটে বসতে পারেন তার ব্যবস্থা করতে। মন্ত্রী তৎক্ষনাৎ জানিয়ে […]

এই মুহূর্তে জেলা

মঙ্গলাহাট থাকুক আগের জায়গাতেই, পুনর্গঠনে রাজ্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ব্যবসায়ীরা।

হাওড়া, ৩১ জুলাই:- মঙ্গলাহাট থাকুক মঙ্গলাহাটের জায়গাতেই। বরং হাটের পুনর্গঠনে রাজ্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত তাঁরা। জানিয়ে দিলেন ব্যবসায়ীরা। এর পাশাপাশি মঙ্গলাহাট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার হাট ব্যবসায়ীরা বলেন, তাঁদের কথা বিধানসভার তোলার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তবে তাঁরা এই জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে ব্যবসা করতে রাজি নন। এখানে ব্যবসা করার যে […]

এই মুহূর্তে জেলা

নির্বিঘ্নেই মিটলো মহরম রিষড়ায়।

হুগলি, ৩০ জুলাই:- শনিবার মুসলিম সম্প্রদায়ের মহরম উৎসব এবং হিন্দুদের শ্রাবনী মেলা উপলক্ষ্যে বাবা তারকনাথের জলযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সম্প্রীতির সঙ্গে পালিত হলো রিষড়ায়। শনিবার ছিল মহরম উৎসব। এই উপলক্ষে রিষড়ার বিস্তীর্ণ অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মানুষরা মহরমের উৎসবে যোগ দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় তাজিয়া বের করে এই উৎসবে অংশ নেন তাঁরা, পাশাপাশি এখন চলছে শ্রাবণ মাস, […]