হুগলি, ২১ আগস্ট:- স্কুল ছুটির পর বাড়ি ফিরবে বলে স্কুল বাসে উঠেছিল ছাত্ররা। বাস চলা শুরু হতেই হঠাৎ প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেলো বাস, বাসের চাকা বসে গিয়ে বিপত্তি। অল্পের জন্য দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ব্যান্ডেল ডন বস্কো স্কুলের ৪০ জন পড়ুয়া।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ, পুরসভা, পূর্ত দপ্তর। তড়িঘড়ি পড়ুয়াদের […]
জেলা
ট্রান্সফর্মার বিস্ফোরনে বিকট শব্দে কেঁপে উঠল উত্তরপাড়া।
হুগলি, ২১ আগস্ট:- উত্তরপাড়া বি কে স্ট্রীটে ট্রান্সফরমারে বিকট শব্দে বিস্ফোরন, আতঙ্কিত এলাকার বাসিন্দারা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে। সিইএসসির একটি ট্রান্সফরমার বি কে স্ট্রীটে আবাসনের নীচে বসানো ছিল। এদিন বিকালে হঠাৎ প্রচন্ড শব্দে সেই ট্রান্সফরমার ফাটতে শুরু করে। আগুন ধরে যায়।বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা। বাসিন্দারা ট্রান্সফরমার ফাটার শব্দে বেরিয়ে পরেন।দমকলের একটি ঘটনাস্থলে উপস্থিত হয়। […]
বড়গাছিয়ায় বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম কিশোর।
হাওড়া, ২১ আগস্ট:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম হলো এক কিশোর। ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার জগৎবল্লভপুর থানার বড়গাছিয়া সন্ধ্যাবাজার এলাকায়। জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ বড়গাছিয়া সন্ধ্যাবাজার লক ফ্যাক্টরি মোড়ে জি এম বিল্ডিং এর চারতলা ছাদে উঠেছিল বছর দশেকের শেখ সামিউল্লা। কোনওভাবে ছাদের একেবারে ধারে চলে যায় ওই কিশোর। তখনই পা […]
অপহরণের অভিযোগের দু’ঘণ্টার মধ্যেই উদ্ধার নাবালিকা, গ্রেফতার বাউন্সার!
হুগলি, ২১ আগস্ট:- অপহরণের অভিযোগ হওয়ার দু ঘন্টার মধ্যে উদ্ধার নাবালিকা, গ্রেফতার বাউন্সার! ধৃত বাউন্সার গৌরব বিশ্বাস ওরফে ছোটকা কে আজ আদালতে পেশ করে চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন্দ্রনগর কলোনীর বাসিন্দা ক্লাস টেনের ছাত্রীর সঙ্গে ফেসবুকে গত সাত মাস আগে আলাপ হয় চুঁচুড়া মিয়ারবেড় পীরতলার বাসিন্দা গৌরব বিশ্বাসের। বছর তিরিশের […]
রক্তদান শিবির ঘিরে ‘গোষ্ঠীকোন্দল’ শাসক শিবিরে, প্রকাশ্যে বিবৃতি মনোজের।
হাওড়া, ২১ আগস্ট:- রক্তদান শিবির ঘিরে হাওড়ার শিবপুরে শাসক শিবিরের ‘গোষ্ঠীকোন্দল’ প্রকাশ্যে চলে এলো। রবিবার হাওড়ার ধাড়সা এলাকায় ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচিকে বেআইনি ও দলবিরোধী বলে দাবি করে বিবৃতি দেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী তথা শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি। রবিবারের ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ […]
রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত কিশোর।
হাওড়া, ২১ আগস্ট:- সেলফি কেড়ে নিল প্রাণ। রেল লাইনের উপর দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক কিশোর। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার হাওড়ায় দক্ষিণ পূর্ব রেলের কুলগাছিয়া মহিষরেখা সেতুর উপরে ডাউন লাইনে। মৃতের নাম শেখ সায়ের (১৭)। তার বাড়ি রাজাপুর থানার বৃন্দাবনপুর দক্ষিণ পাড়ায়। বাগনান জিআরপি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের […]
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, প্রতিবাদে অবরোধ ডানকুনিতে।
হুগলি, ২০ আগস্ট:- দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। ডানকুনি মাদ্রাসার পাশে পাঁচ নম্বর এবং ৭ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থলে। স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভা কে জানিয়েও কোন সুরাহা হয়নি। বলছেন এলাকার মানুষজন। তাই তারা আজকে বাধ্য হয়ে রাস্তায় নামেন। রাস্তায় গাছের গুড়ি পেলে পথ অবরোধ করে। দীর্ঘ চার ঘন্টা বন্ধ থাকে। রাস্তা ডানকুনি খাল পরিষ্কার হওয়ার পর […]
চিনা মাঞ্জায় জখম হাওড়ার যুবক।
হাওড়া, ২০ আগস্ট:- ফের চিনা মাঞ্জা সুতোয় জখম হলেন বাইক আরোহী এক যুবক। রবিবার বিকেলে হাওড়ার সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়েতে ওই ঘটনা ঘটে। জানা গিয়েছে, জখম যুবকের বাড়ি শিবপুরের নবান্ন এলাকায়। তিনি হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে ঘটে ওই ঘটনা। চিনা মাঞ্জার সুতোয় তাঁর নাকে গভীর ক্ষত হয়। কোনা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে এসে […]
প্রবাদ প্রতীম ক্রীড়াবিদ জীবন মৈত্রের বাড়িতে ফের চুরি।
হুগলি, ২০ আগস্ট:- প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ জীবন মৈত্রের বাড়িতে ফের চুরির ঘটনা ঘটল। এই নিয়ে জীবন বাবু প্রয়াত হওয়ার পর তিনবার চুরি হল। চুঁচুড়ার কোদালিয়ায় জীবনবাবুর বাড়িতে শনিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। সোনা ও নগদ টাকা নিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খোওয়া গিয়েছে। বর্তমানে ওই বাড়ির মালিক জীবনবাবুর মেয়র সহেলী। ঘটনার সময় সোহেলী বাড়িতে […]
হাওড়ার দাসনগরে মন্দিরে চুরি।
হাওড়া, ২০ আগস্ট:- হাওড়ার দাসনগরে মন্দিরের তালা ভেঙে দু:সাহসিক চুরি। জানা গেছে, ওই মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকাপয়সা চুরি হয়। হাওড়ার দাশনগরের ছোট মাঠের পাশেই রয়েছে ওই মন্দির। শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা এই চুরি করেছে বলে অনুমান করা হচ্ছে। রবিবার সকালে ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মন্দির কমিটির এক সদস্য জানান, রবিবার সকালে […]











