হাওড়া, ৩০ মে:- বোনের বাড়ি যাওয়ার পথে ছিনতাই বৃদ্ধার সোনার হার। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মাজু এলাকায়। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ওই ঘটনা ঘটে। চংগুরালি শেখপাড়ার বাসিন্দা বৃদ্ধা জোহরা বেগম বাগনানে তাঁর বোনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এদিন সকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই দুই ব্যক্তি বাইকে করে এসে তাঁর পিছু নেন। তাঁকে […]
জেলা
কাটমানির টাকা না দেওয়ায় ঠিকাদারকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
হুগলি, ২৯ মে:- তোলা না দেওয়ায় এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল আরামবাগের তিরোল পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে। গত ২৫ তারিখ ঘটা আরামবাগের হিয়াদপুরের ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছিল। মঙ্গলবার হুগলির জেলাশাসকের কাছে অভিযোগ জমা দিলেন ফরিদুল খান নামে প্রহৃত ঠিকাদার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে চলা পথশ্রী ৩ প্রকল্পে […]
ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা তৈরীতে বাধা, ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ।
হুগলি, ২৯ মে:- ব্যাক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠলো উত্তর রজ্যধরপুর এলাকায়। মালিকপক্ষের অভিযোগ তাদের না জানিয়ে পঞ্চায়েতের তরফ থেকে এই রাস্তা তৈরি করা হচ্ছে। ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুরের উত্তর রজ্যধরপুর এলাকায়। সেখানে ব্যক্তিগত জমির উপর দিয়ে বেশ কিছু পরিবারে যাতায়াতের সুবিধার্থে ৬ ফুট চওড়া ঢালাই রাস্তা তৈরির উদ্যোগ নেয় পেয়ারাপুর পঞ্চায়েত। […]
দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন মুখ্যমন্ত্রীর।
দক্ষিণ ২৪ পরগনা, ২৯ মে:- দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বারুইপুরের প্রচার সভা থেকে বেরিয়ে হেলিকপ্টারে তিনি ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি আকাশপথে পরিদর্শন করেন। রিমাল দক্ষিণ ২৪ পরগনার অঞ্চল দিয়ে বয়ে গিয়েছে। সাগর, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ সহ একাধিক জায়গায় ঝড়ে ভালো প্রভাব পড়েছে। নষ্ট হয়েছে জমির ফসল। ভেঙে পড়েছে […]
কাঞ্চনজঙ্ঘায় ট্র্যাকিং এ গিয়ে মৃত্যু বালির যুবকের।
হাওড়া, ২৯ মে:- কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল বালির সমবায়পল্লীর বাসিন্দা এক ব্যক্তির। তাঁর দেবব্রত বর(৪৬)। ১১ জন সদস্যের একটি ট্রেকিং দলের কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিলেন তিনি। পাহাড়ে নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার। যার ফলে মাঝপথেই মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৭মে বাড়ি থেকে ট্রেকিং এর উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবব্রত। ১৯ তারিখ […]
সাত সকালেই ব্রিজের মাথায় চড়ে বসলেন এক ভবঘুরে।
হাওড়া, ২৯ মে:- এবার হাওড়ার বাঙালবাবু ব্রিজের মাথায় চড়ে বসলেন এক ভবঘুরে। বুধবার সাতসকালে ওই কাণ্ড ঘটান ওই যুবক। এদিন পথচারীরা হঠাৎই লক্ষ্য করেন ব্রিজের উপরে উঠে পড়ে ওই যুবক বিপজ্জনকভাবে ঘোরাঘুরি করছেন। নিচেই রয়েছে রেলের হাইটেনশন লাইন। খবর চাওয়ামাত্র সেখানে ছুটে আসেন হাওড়া ফায়ার স্টেশনের কর্মীরা। অনেকক্ষণ ধরে তাঁকে নীচে নামাতে চেষ্টা করেন তাঁরা। […]
ছেলেকে ধারাল অস্ত্রের কোপে খুনের চেষ্টা বাবার !
হাওড়া, ২৯ মে:- পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুনের চেষ্টা বাবার, গুরুতর জখম ছেলে। অভিযুক্তকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা। হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংহপুর শিবতলা এলাকার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, মঙ্গলবার রাতে ঘরেই ঘুমোচ্ছিলেন ছেলে রাজেশ সামন্ত। সেই সময় মদ্যপ অবস্থায় বাবা এসে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ মারতে থাকেন। ছেলের চেঁচামেচি শুনে প্রতিবেশিরা এসে যুবককে উদ্ধার করে এলাকার […]
জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু তরতাজা যুবকের।
হাওড়া, ২৮ মে:- ‘রেমাল’ এর প্রভাবে অতি ভারী বৃষ্টির জেরে বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তরতাজা এক যুবকের। মৃতের নাম প্রসেনজিৎ গুহ (৩০)। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এক নম্বর কলোনিতে গতকাল রাতে ওই ঘটনা ঘটে। বাড়ির কলিং বেলের বিদ্যুতের তার ছিঁড়ে গেলে ঘরের সামনেই বৃষ্টির জমা জলে ওই ঘটনা ঘটে। বাড়ির […]
হাওড়া ডিভিশনে লাইনচ্যুত ট্রেন।
হাওড়া, ২৮ মে:- হাওড়ার লিলুয়ায় লাইনচ্যুত খালি লোকাল ট্রেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। এই দুর্ঘটনায় কোনও হতাহতের কোনও খবর নেই। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল এদিন হঠাৎ করেই লাইনচ্যুত হয়। উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দাঁড় […]
ঘূর্ণিঝড়ে লোডশেডিং এর সুযোগ নিয়ে কালীমন্দিরে চুরি।
হাওড়া, ২৭ মে:- হাওড়ার বালিটিকুরী কালীতলায় রবিবার রাতে একটি কালীমন্দিরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। ‘রেমাল’ ঘূর্ণিঝড়ের আতঙ্কে যখন সব মানুষই ঘরবন্দি সেই সুযোগেই মায়ের সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল। মন্দিরের পুরোহিত জানান মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা লোডশেডিং এর জন্য বন্ধ ছিল। আর সেই সুযোগেই মন্দিরের সাতটি তালা ভেঙে মায়ের গলার সোনার হার, […]











