হাওড়া, ৩ জুন:- হাওড়ার ধূলাগোড়ে খুন হলেন এক ট্রাক চালক। সোমবার উমা ইটভাটায় রক্তাক্ত অবস্থায় ওই চালকের দেহ উদ্ধার হয়। পরিবারের তরফ থেকে জানা গেছে সন্দীপ সাউ (৪৮) নামের ওই চালক উত্তর ২৪ পরগনার দেউলি’র বাসিন্দা। ট্রাক নিয়ে গত পরশু বেরিয়েছিলেন। এদিন সকালে তাঁর মৃত্যুর খবর ফোন মাধ্যমে জানতে পারেন পরিবারের লোকজন। খবর পেয়ে তারা […]
জেলা
ডায়ারিয়ায় আক্রান্ত হাওড়ার দুটি ওয়ার্ডের বাসিন্দারা।
হাওড়া, ৩ জুন:- বর্ষার শুরুতেই হাওড়া পুরসভার দুটি ওয়ার্ডে ডায়ারিয়ার প্রকোপ, আক্রান্ত বেশ কয়েকজন। হাওড়া পুরসভার ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত বলে অভিযোগ। হাওড়ার জেলা হাসপাতাল-সহ শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ। পুরসভার পাইপ লাইনের কাজের জেরেই বিপত্তি বলে অভিযোগ উঠলেও পুরসভা এখনই কারণ নিয়ে ধোঁয়াশায়। বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা […]
মদ্যপের হাতে প্রহৃত শিক্ষক, লাগল রাজনৈতিক রং
হুগলি, ৩ জুন:- এক মদ্যপের হাতে শিক্ষককে মারধরের ঘটনায় লাগল রাজনৈতিক রং। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে, হুগলির কৃষ্ণপুর শান্তিপল্লী এলাকায়। প্রহৃত শিক্ষক মানিক বর্মন বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। মানিক বিজেপির তপসিলি মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ঘটনার দিন রাতেই অভিযুক্ত অতনু দাস ওরফে বুবাইয়ের বাড়িতে চড়াও হন বিজেপির কর্মী সমর্থকরা। দরজায় ধাক্কাধাক্কি […]
গণনার আগেই বিপুল পরিমানের শব্দবাজি উদ্ধার হুগলিতে।
হুগলি, ৩ জুন:- নির্বাচনের ফলাফলের আগের দিন ধনেখালি থেকে প্রায় ৬৭০ পিস বড় সাইজের নিষিদ্ধ শব্দবাজি অর্থাৎ চলতি কথায় গাছ বোম উদ্ধার করল ধনিয়াখালি থানার পুলিশ। ধনিয়াখালী থানার মির্জাপুর গ্রামে বাঁশ ঝাড় থেকে এই বাজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ধনেখালি থানার মির্জাপুর গ্রামে অবৈধ আতশবাজি মজুত করা হয়েছে বলে পুলিশের কাছে […]
আগামীকাল নজর স্ট্রংরুমে বন্দি থাকা ইভিএমের দিকে।
হুগলি, ৩ জুন:- রাত পোহালেই ভোট গননা অষ্টাদশ লোকসভা নির্বাচনের। সাত দফার ভোট শেষে এবার নজর স্ট্রং রুমে বন্দী ইভিএম এর দিকে। কার ভাগ্যে আছে কারই না পরাজয় তা নিশ্চিত হবে ইভিএম খোলার পর।আর রাজনৈতিক দল গুলো অতিউৎসাহ যাতে সমস্যা তৈরী না করে তার জন্য স্ট্রং রুম ভোট গণনা কেন্দ্র গুলিতে বাড়তি নিরাপত্তা। সিসি ক্যামেরার […]
প্রয়াত সহকর্মীদের স্মরণে প্রেস ক্লাব অফ হুগলির বাৎসরিক রক্তদান শিবির।
হুগলি, ২ জুন:- রবিবার প্রেসক্লাব অফ হুগলির বাৎসরিক রক্তদান শিবির আয়োজিত হলো চুঁচুড়া শ্রীকুঞ্জ ভিলায়। প্রয়াত সহকর্মীদের স্মরণে উক্ত রক্তদান শিবিরটি আয়োজিত হয়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি উক্ত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন। পাশাপাশি মহতি রক্তদান শিবিরে নিজে রক্তদান করে উপস্থিত সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিদের রক্তদানে উৎসাহিত করেন পুলিশ কমিশনার। পুলিশ […]
হুগলির গণনাকেন্দ্রে সরকারি দপ্তরের অস্থায়ী কর্মীদের ডিউটি দেওয়ায় সরব লকেট।
হুগলি, ৩১ মে:- কোনও না কোনও সরকারি দপ্তরে থাকা তৃণমূলপন্থী অস্থায়ী কর্মীদের গণনা কেন্দ্রে ডিউটি দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে আজ হুগলির অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) তরুণ ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন হুগলির বিজেপি রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করেই জেলা প্রশাসন ওই সমস্ত অস্থায়ী কর্মীদের ডিউটি দিয়েছেন। লকেটের দাবি, ওই সমস্ত […]
দু’দিনে পঁচিশ জনকে কামড়, পিটিয়ে মারা হল পাগলা কুকুর।
হুগলি, ৩১ মে:- উত্তরপাড়ায় পাগলা কু্কুরের কামরে আতঙ্কিত এলাকাবাসী। উত্তরপাড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের বালি খাল সংলগ্ন টোটো স্ট্যান্ড, কলেজ বাস স্ট্যান্ড, শিবনারায়ন রোড এলাকায় দুদিনে প্রায় ২৫ জন কুকুরের কামরে আহত হন। স্ট্যান্ডে অটো টোটো ধরার জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীদের তারা করে কামরায় একটি কালো রঙের কুকুর। স্থানীয়রা রাস্তায় বেরোনোর সময় লাঠি নিয়ে বেরিয়েছেন […]
নিষিদ্ধ কাফ সিরাপের গাড়ি সহ দুজনকে গ্রেফতার করলো চন্ডীতলা থানা।
হুগলি, ৩১ মে:- ৯ হাজার ৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শুক্রবার ভোরবেলা চন্ডীতলা থানার বড়া এলাকা থেকে এ গুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় ২জনকে গ্ৰেফতার করেছে এস টি এফ। আজ তাদের আদালতে পাঠায় পুলিশ। চন্ডীতলা থানা সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাঁচি থেকে বারাসাতের […]
পুরনো বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ায় বিপত্তি হাওড়ায়।
হাওড়া, ৩০ মে:- বৃহস্পতিবার সকালে হাওড়া পুরসভা এলাকায় ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির সামান্য কিছুটা অংশ। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার কারণে ওই রাস্তা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। ছুটে আসে পুলিশ, দমকল সহ পুরসভার বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা। ওই বাড়িতে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করা হয়। হাওড়ার সালকিয়ার ওই ঘটনার পর ছুটে […]











