হাওড়া, ২৯ মে:- পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুনের চেষ্টা বাবার, গুরুতর জখম ছেলে। অভিযুক্তকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা। হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংহপুর শিবতলা এলাকার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, মঙ্গলবার রাতে ঘরেই ঘুমোচ্ছিলেন ছেলে রাজেশ সামন্ত। সেই সময় মদ্যপ অবস্থায় বাবা এসে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ মারতে থাকেন। ছেলের চেঁচামেচি শুনে প্রতিবেশিরা এসে যুবককে উদ্ধার করে এলাকার […]
জেলা
জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু তরতাজা যুবকের।
হাওড়া, ২৮ মে:- ‘রেমাল’ এর প্রভাবে অতি ভারী বৃষ্টির জেরে বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তরতাজা এক যুবকের। মৃতের নাম প্রসেনজিৎ গুহ (৩০)। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এক নম্বর কলোনিতে গতকাল রাতে ওই ঘটনা ঘটে। বাড়ির কলিং বেলের বিদ্যুতের তার ছিঁড়ে গেলে ঘরের সামনেই বৃষ্টির জমা জলে ওই ঘটনা ঘটে। বাড়ির […]
হাওড়া ডিভিশনে লাইনচ্যুত ট্রেন।
হাওড়া, ২৮ মে:- হাওড়ার লিলুয়ায় লাইনচ্যুত খালি লোকাল ট্রেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। এই দুর্ঘটনায় কোনও হতাহতের কোনও খবর নেই। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল এদিন হঠাৎ করেই লাইনচ্যুত হয়। উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দাঁড় […]
ঘূর্ণিঝড়ে লোডশেডিং এর সুযোগ নিয়ে কালীমন্দিরে চুরি।
হাওড়া, ২৭ মে:- হাওড়ার বালিটিকুরী কালীতলায় রবিবার রাতে একটি কালীমন্দিরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। ‘রেমাল’ ঘূর্ণিঝড়ের আতঙ্কে যখন সব মানুষই ঘরবন্দি সেই সুযোগেই মায়ের সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল। মন্দিরের পুরোহিত জানান মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা লোডশেডিং এর জন্য বন্ধ ছিল। আর সেই সুযোগেই মন্দিরের সাতটি তালা ভেঙে মায়ের গলার সোনার হার, […]
শেওড়াফুলি-তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ।
হুগলি, ২৭ মে:- রেমালের দাপটে প্রভাব পড়লো রেল পরিষেবায়ও। শেওড়াফুলি তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। শেওড়াফুলি চার নম্বর রেল গেটে দাঁড়িয়ে আপ ট্রেন। ফলে রেলগেটও খোলা যাচ্ছে না। গেট বন্ধ থাকায় জিটি রোড আটকে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে রবিবার রাতে ঝড়ের প্রভাবে নসীবপুর স্টেশনের কাছে বাঁশ গাছ হেলে পরেছে। ট্রেনের ওভারহেড তারে […]
রেমালের দাপট ও বৃষ্টির কারণে হুগলিতে ভেঙে পড়ল পুরনো বাড়ি।
প্রদীপ বসু, ২৭ মে:- ভদ্রেশ্বরে ঘূর্ণিঝড় রেমালের দাপট ও বৃষ্টির কারণে ভেঙে পড়ল পুরনো বাড়ি।আহত এক মহিলা।বাবুরবাজার তেলিনিপাড়া এফ জি ষ্ট্রীটের বাসিন্দা শান্তি প্রিয় দাস প্রায় দুবছর আগে মারা গেছে।দুই মেয়ে বিয়ের পর অন্যত্র থাকে।সেই কারণে বাড়িতে কেউ বসবাস করে না।পুরোনো বাড়ি।তাই রেমালের কারণে বাড়িটির অনেকাংশ ভেঙে পড়ে।গাছ ও বাড়ি ভেঙে পাশের বাড়ি তরুন পাড়ুই […]
লাগাতার অতিবৃষ্টির জেরে জলমগ্ন হাওড়া।
হাওড়া, ২৭ মে:- ‘রেমাল’ এর প্রভাবে রবিবার থেকে লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়লো হাওড়ার চার্চ রোডের কেলভিন কোর্টের রেলওয়ে আবাসন। সেখানকার অবস্থা এতটাই দুর্বিষহ যে জলমগ্ন অবস্থায় গৃহবন্দী হয়ে পড়েছেন সেখানকার বেশ কয়েকটি পরিবার। আজ সকালে জলমগ্ন পরিবারগুলির পাশে দাঁড়ান এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি শৈলেশ রাই। এদের হাতে ফল, কেক সহ শুকনো খাবার […]
ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব পড়ল হাওড়াতেও।
হাওড়া, ২৬ মেয়ে:- ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব পড়ল হাওড়াতেও। আজ ফেরি পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। দুপুর থেকেই শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। আকাশ কালো মেঘে ঢাকা। হাওড়া ব্রিজে দিনের আলোয় গাড়ি চলছে হেডলাইট জ্বেলে এমন ছবিও ধরা পড়েছে। হাওড়া পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষজনকে সতর্ক করা হয়েছে। গঙ্গার […]
শিয়রে রেমাল, লোহার বেড়ি পরানো হলো ট্রেনের চাকায়!
হাওড়া, ২৬ মেয়ে:- শিয়রে রেমাল, লোহার বেড়ি পরানো হলো ট্রেনের চাকায়! শিয়রে সাইক্লোন রেমাল। জারি লাল সতর্কতা। রেমাল ঘূর্ণিঝড়ের সতর্কতায় হাওড়ার শালিমারে লোহার শিকল দিয়ে বাঁধা হলো ট্রেনের চাকা। সাইক্লোনের সতর্কতায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি কারশেড বা বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা বগিগুলো ঝড়ের দাপটে এদিক ওদিক ছিটকে যাতে না যায়, সেজন্য […]
ঘূর্ণিঝড়ের সর্তকতায় রবিবার পূর্ণদিবস ফেরী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত।
হাওড়া, ২৫ মে:- ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর সতর্কতায় রবিবার পূর্ণদিবস ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড সংস্থা। পরদিন সোমবার আবহাওয়ার পরিস্থিতি দেখে ফেরি পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও ঘূর্ণিঝড়ের সতর্কতায় ঘাটে লঞ্চগুলোকে নাইলনের রশি দিয়ে বেঁধে রাখা হচ্ছে। হাওড়া থেকে গাদিয়াড়া পর্যন্ত চলাচলকারী সব […]











