গঙ্গাসাগর,৩ জানুয়ারি:- আনুষ্ঠানিক ভাবে গঙ্গাসাগর মেলা শুরু হতে সপ্তাহখানেক বাকি। তার আগে শুক্রবার দঃ২৪ পরগণা জেলাশাসক পি উলগানাথন এবং সুন্দরবন জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন। এই মুহূর্তে মেলা প্রস্তুতির শেষ মুহুর্তের কাজ চলছে পুরোদমে। গঙ্গাসাগর মেলার মূল থিম দুর্ঘটনা মুক্ত মেলা। এ দিন দেখা গেল কচুবেড়িয়া থেকে মেলা […]
জেলা
একটু অন্যভাবে নতুন বছর পালন করলো চন্দননগর বারাসাত কালিতলা দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা।
হুগলি,১ জানুয়ারি:- একটু অন্যভাবে নতুন বছর পালন করলো চন্দননগর বারাসাত কালিতলা দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা।বুধবার বছরের প্রথম দিন চন্দননগর মহকুমা হাসপাতালে ৩টি নতুন বেড,সদ্যোজাত শিশুদের সরঞ্জাম,রুগী ও রুগীর পরিবারদের হাতে ফল মিষ্টি তুলে দিয়ে নতুন বছর শুরু করলেন চন্দননগর বারাসাত কালিতলা দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা।এদিন সকালে এলাকার মানুষদের নিয়ে এক বিশাল পদযাত্রা করেন ক্লাব সদস্যরা।
দুর্যোগ কে উপেক্ষা করেই শুরু হল নবম শ্রীরামপুর বইমেলা।
হুগলি,৩ জানুয়ারি:- হেরিটেজ শহর শ্রীরামপুরের স্থাপত্য ও ঐতিহ্যকে রক্ষা করার আহ্বান জানিয়ে পদযাত্রার মাধ্যমে শুরু হল নবম বইমেলা। শুক্রবার বিকেলে বৃষ্টি দুর্যোগ কে উপেক্ষা করেই মাহেশ স্নানপিড়ি মাঠ থেকে শ্রীরামপুর গান্ধী ময়দানের মেলা প্রাঙ্গন পর্যন্ত পদযাত্রা করে বইমেলা কমিটি। প্লাকার্ড ও ট্যাবলো নিয়ে তাতে সামিল হয় একাধিক স্কুল ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মী ও খুদে পড়ুয়ারা।পদযাত্রায় […]
সেতুর রেলিং ভেঙ্গে কুড়ি ফুট নিচে নদীতে পড়ল গাড়ি।
বাঁকুড়া,৩ জানুয়ারি:- বাঁকুড়ার অমরকাননের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর শালী নদীর সেতুতে আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে। একটি সুইফট ডিজায়ার গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে সেতুর রেলিং ভেঙ্গে কুড়ি ফুট নিচে নদী গর্ভে গিয়ে পড়ল। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় দীঘা থেকে বেড়িয়ে একটি সুইফট ডিজায়ার গাড়িতে করে চার বন্ধু গয়ার উদেশ্যে রউনা দেন। খড়গপুর […]
স্বেচ্ছামৃত্যুর আবেদন দিয়ে চিঠি প্রতিবন্ধীর মহিলার।
মালদা,৩ জানুয়ারি:- দৃষ্টিহীন মমতা চান না আর বাঁচতে। ছোটবেলার দুর্ঘটনায় হারিয়েছেন দুই চোখ। জুটছে না পর্যাপ্ত সরকারি সাহায্য। দরিদ্র দিনমজুর বৃদ্ধ বাবা মার সংসারে বসে হতাশায় ভুগছেন মমতা দাস। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ১ নং ব্লকের বারোডাঙ্গা গ্রামে। মমতা দাস ছয় ভাইবোন। তিনি সবচাইতে বড়। তার তিন বোনের বিয়ে হয়ে গেছে বড় দুই ভাই […]
বাজি কারখানায় বিস্ফোরণে মৃত-৩ , আহত ৮।
উঃ২৪পরগনা ৩ জানুয়ারি:- নৈহাটি থানার দেবকে বাজি কারখানায় বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে উঠল প্রায় ১০ কিমি এলাকা। ইতিমধ্যেই তিন জনের মৃত্যুর ও ৮ জনের আহতের খবর পাওয়া যাচ্ছে।তবে প্রশাসন সুত্রে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি ।ঘটনাস্থলের রয়েছে নৈহাটি থানার পুলিশ ও দমকল । অর্জুন সিং এর অভিযোগ এলাকায় ১০০ বেশি বেয়াইনি বাজি কারখানা চলছিল । […]
পেট্রোল,রান্নার গ্যাস সহ জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধায়ক প্রবীর ঘোষালের নেতৃত্বে পথে নামলো তৃণমূল।
হুগলি,৩ জানুয়ারি:- পেট্রোল,রান্নার গ্যাস সহ বিভিন্ন জিনিসের অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির প্রতিবাদে বিধায়ক প্রবীর ঘোষালের নেতৃত্বে পথে নামলো তৃণমূল।শুক্রবার সকালে কোন্নগরে এক বিশাল মিছিল করে তৃণমূল।মিছিলে বিধায়কের সাথে ছিলেন কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী,কোন্নগর পুরসভার সমস্ত কাউন্সিলর সহ তৃণমূলের বহু নেতা কর্মীরা।মিছিল থেকে বিধায়ক প্রবীর ঘোষাল বলেন পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়বে বিজেপি।পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর বিকল্প […]
আধুনিক প্রযুক্তি কে কাজে লাগিয়ে সমাধান অ্যাপের মাধ্যমে নাগরিকদের উন্নত পুরপরিষেবা দেবে রিষড়া পুরসভা।
হুগলি,৩ জানুয়ারি:- আধুনিক প্রযুক্তি কে কাজে লাগিয়ে সমাধান অ্যাপের মাধ্যমে নাগরিকদের উন্নত পুর পরিষেবা দেবে রিষড়া পুরসভা।শুক্রবার ৩০ তম রিষড়া মেলার সাংবাদিক বৈঠকে একথা বলেন পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র। তিনি বলেন মোবাইল ফোনে সমাধান অ্যাপস ডাউনলোড করলেই খুলে যাবে পুরসভার সবকটি দপ্তর। সেই সমস্ত বিভাগে নাগরিকেরা অভিযোগ জানালেই পুরসভা ব্যবস্থা নেবে। ৪ থেকে ১৫ জানুয়ারী […]
প্রয়াত সাংসদ আকবর আলী খন্দকারের স্মৃতিতে হাঁটা প্রতিযোগীতা।
হুগলি,২ জানুয়ারি:- প্রয়াত সাংসদ আকবর আলী খন্দকারের জন্ম দিন উপলক্ষে নবীন থেকে প্রবীন পুরুষ মহিলা উভয়ের জন্য হাটা প্রতিযোগীতা অনুষ্ঠিত হল উত্তরপাড়ায় ।হিন্দমোটর শিবতলায় উত্তরপাড়া শহর তৃণমূলের প্রধান কার্যালয়ের সামনে থেকে এই হাটা প্রতিযোগীতা শুরু হয়ে চার কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরপাড়া তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয় । এদিন এই অনুষ্ঠানে উপস্থিত […]
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা।
হুগলি,২ জানুয়ারি:- বার্ষিক পরীক্ষার পর আজ স্কুল খুলতেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা। বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা। তাঁরা গেটের সামনে অবস্থানে বসলো। পড়াশুনোই হলো না পান্ডুয়ার রাধারানি গার্লস হাই স্কুলে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকারকে নিয়ে অন্যান্য শিক্ষিকাদের প্রতিবাদ নতুন নয়। এর আগেও একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে […]

