হুগলি,৪ জানুয়ারি:- কম্পিউটার ক্লাসের জন্য টাকা বাড়ানো হলেও সেই ক্লাসই করানো হয়না। এই দাবীতেই আজ ব্যাপক উত্তেজনা ছড়ালো ভদ্রেশ্বর থানার তেলেনীপাড়া ভদ্রেশ্বর উচ্চ বিদ্যালয়ে। একসময়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছাত্র ও অভিভাবকদের বাদানুবাদ চরম আকার ধারন করে। শুরু হয় হাতাহাতি, ঘটনায় ভেঙেচুরে তছনছ হয় বিদ্যালয়ের আসবাব পত্র, টেবিল পাখার মত সরকারি সম্পত্তিও। সরকারি সাহায্যপ্রাপ্ত বয়েজ এই স্কুলের অভিভাবকদের বক্তব্য এই বিদ্যালয়ের ৯ম এবং দশম শ্রেনীর ঐচ্ছকি বিষয়ে কেউ ইচ্ছে হলেই কম্পিউটার নিতে পারে।
এতদিন কম্পিউটারের জন্য সরকারি নিয়ম মেনে বার্ষিক ৩০০টাকা করে নেওয়া হলেও সেভাবে কোন ক্লাসই করানো হতো না বলে অভিযোগ। উল্টে আজ ২০২০শিক্ষাবর্ষে ভর্তির সময় কম্পিউটারের জন্য ৬৪০টাকা দাবী করা হয়। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন অভিভাবকরা । এই নিয়েই দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। বাদানুবাদ হাতাহাতিতে পৌঁছয়। দুপক্ষের মধ্যে বচসার মাঝেই কেউ বা কারা ভাঙচুর চালায় বিদ্যালয়ের আসবাব পত্রে। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে ভদ্রেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অশোক কুমার শা সহ বিদ্যালয়ের অন্যান্য অভিভাবকদের বক্তব্য প্রতি বছর কম্পইটারের নামে টাকা নেওয়া হলেও আদতে কম্পিউটার ক্লাসই করানো হয়না। তারমধ্যেই ২০২০-র শিক্ষাবর্ষে কম্পিউটার ফিজ্ বাড়ানো হয়েছে। আমরা সেই টাকা দিতেই অস্বীকার করেছি। অভিভাবকদের সাথে সুর মিলিয়ে বিদ্যালয়ের শারীরবিদ্যার শিক্ষক দিব্যেন্দু বিশ্বাস বলেন নবম শ্রেনীতে ইচ্ছুক বিষয়ে কম্পিউটারের সাথে শারীরশিক্ষাও রয়েছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধেই শুধু কম্পিউটার বিষয়টিকে তাঁদের উপর চাপিয়ে দিচ্ছে। যদিও এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসা রাম সিং বলেন সব অভিযোগ মিথ্যা। তাঁর কথায় কম্পিউটারের জন্য ৩০০টাকার বেশী দাবী করা হয়নি।Related Articles
আগামী বছরের উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু।
কলকাতা, ১০ নভেম্বর:- আগামী বছরের উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, আগামী ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ২৩ নভেম্বরের ক্যাম্পে স্কুলগুলিকে দেওয়া হবে। প্রতিটি স্কুলকে আবশ্যিকভাবে ২ […]
করোনা ভাইরাস সতর্কতায় চলা লক ডাউন এর মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে।
কলকাতা ,২৪ মার্চ:- নভেল করোনা ভাইরাস সতর্কতায় চলা লক ডাউন এর মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্য সচিব রাজীব সিনহা কিছুক্ষণের মধ্যেই নবান্ন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলাশাসক, পুলিশ সুপার ,পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। গতকাল বিকাল ৫ টা থেকে রাজ্যে যে আংশিক […]
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালে গত ৩ দিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বেলেঘাটা আইডি-তে বরাহনগরের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধ এবং সিঁথির বাসিন্দা ৮৪ বছরের এক বৃদ্ধ মারা […]








