এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় মা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরো এক মা ও মেয়ে।

হুগলি,১৯ জানুয়ারি:- একই ঘড় থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হলো দু’জন। ধৃতেরা দু’জন সম্পর্কে মা ও মেয়ে। তাঁদের বিরুদ্ধে ৩০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করে আজ চুঁচুড়ার বিশেষ আদালতে তোলা হয়। প্রসঙ্গতঃ শনিবার সন্ধ্যায় চুঁচুড়া থানার কেওটা হেমন্ত বসু কলোনীতে নিজের ঘড় থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বর্নালী দাসের। একই ঘড়ের […]

এই মুহূর্তে জেলা

কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

  তুফানগঞ্জ, ১৯ জানুয়ারি : কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে পড়লে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ওই ঘটনায় যদিও কারও কোন ক্ষতি হয় নি।তবে মন্ত্রীর গাড়ি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুস্থ রয়েছেন মন্ত্রীও। ঘটনাটি ঘটেছে রবিবার তুফানগঞ্জে অন্ধোরণ ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। কি করে এই দুর্ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন […]

এই মুহূর্তে জেলা

নকশালবাড়িতে দাঁতাল হাতির তান্ডব,ব্যাপক আতঙ্ক।

  দার্জিলিং,১৯ জানুয়ারি:-  শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের মণিরাম গ্রাম পঞ্চায়েতের কেটুগাবুর এলাকায় দাঁতাল হাতির তান্ডব। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল। জানাগিয়েছে যে শনিবার গভীর রাতে কেটুগাবুর এলাকায় একটি দাঁতাল হাতি ঢোকে। এরপর গোটা এলাকায় তাণ্ডব চালায়। এমনকি একটি বাড়িতে ভাঙচুর চালায়। এর পাশাপাশি বাড়ির ভেতরে থাকা খাবার খেয়ে নেয়। এই দেখে স্থানীয়রা তরীঘরী খবর দেন […]

এই মুহূর্তে জেলা

ক্যান্সার সচেতনতায় পদযাত্রা হাওড়ায়।

  হাওড়া,১৯ জানুয়ারি:- মারণ রোগ ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে রবিবার সকালে হাওড়ায় এক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। হাওড়ার শিবপুর বি.ই কলেজ ( আইআইইএসটি ) ১ নং গেট থেকে দানেশ শেখ লেন বাসস্ট্যান্ড সংলগ্ন দিনান্ত আসর ময়দান পর্যন্ত কয়েক কিমি. ব্যাপী এই সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সকালে এই পদযাত্রার শুভ […]

এই মুহূর্তে জেলা

মোদীর বেলুড় মঠ সফরের উল্টো পথে এনআরসি এবং সিএএ-র বিরুদ্ধে গঙ্গায় সাঁতার কেটে প্রচার করলেন জাতীয় সাঁতারু মুকেশ গুপ্তা।

  হাওড়া,১৯ জানুয়ারি:- দু’দিনের কলকাতা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১১ জানুয়ারি বেলুড় মঠে রাত্রিযাপন করেছিলেন এবং পরদিন ১২ জানুয়ারি সকালে বেলুড় মঠে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে এনআরসি এবং সিএএ-র সমর্থনে রাজনৈতিক বক্তব্য তুলে ধরেছিলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক তৈরি হয়। বেলুড় মঠের মতো অরাজনৈতিক একটি ধর্মীয় প্রতিষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই […]

এই মুহূর্তে জেলা

আগে নিজের মাথা ঠিক করুক তারপর গণতন্ত্র ঠিক করবেন। রাজ্যপালের উদ্দেশ্যে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।

হাওড়া,১৮ জানুয়ারি:- নন্দীগ্রামে আর শুভেন্দুকে দাঁড়াতে হবে না। যে জায়গায় সিপিএম তৃণমূলকে আটকেছিল সে জায়গায় আপনারা আটকেছেন। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় হাওড়ায় এক অনুষ্ঠানে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “উনি তো শুভেন্দুকে আটকানোর জন্য খড়গপুরে নিজে দায়িত্ব নিয়েছিলেন। নিজের সিটটা আগে বাঁচান। তারপর তো শুভেন্দুকে দেখবেন। ওনাকে (দিলীপ ঘোষ) তুলে […]

এই মুহূর্তে জেলা

এবার পরিযায়ী পাখি বাড়ল সাঁতরাগাছি পাখিরালয়ে। খুশি পক্ষীপ্রেমিরা।

  হাওড়া,১৮ জানুয়ারি:- পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই বাড়ল সাঁতরাগাছি পাখিরালয়ে। গত বছরের তুলনায় এবার পাখি বাড়ায় খুশি পক্ষীপ্রেমিরা । ২০১৯ সালে যেখানে পরিযায়ী পাখির সংখ্যা যেখানে ছিল ২,৮৮৯ ; এবার তা বেড়ে হয়েছে ৪,৫৪০। বন দপ্তরের সহায়তায় ‘প্রকৃতি সংসদ’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ২ দিনের এক কর্মসূচি নেওয়া হয়। শনিবার প্রথম দিনে সাঁতরাগাছি ঝিলে […]

এই মুহূর্তে জেলা

সাত মাসের শিশু কন্যাকে মেরে আত্মঘাতী মা।

হুগলি,১৮ জানুয়ারি:- সাত মাসের শিশু কন্যাকে মেরে আত্মঘাতী মা বর্নালী দাস। চু্ঁচুড়া হেমন্ত বসু কলোনীর ঘটনা।বর্নালীর স্বামী সমর দাস বড় বাজারে একটি কাপড়ের দোকানে কাজ করে।আজ বিকেলে ঘরের মধ্যে সিলিং ফ্যানে গলায় দড়ি দেয় বর্নালী।পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে অনুমান।

এই মুহূর্তে জেলা

অবশেষে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ পাল (দেবু)।

হুগলি,১৮ জানুয়ারি:- অবশেষে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ পাল(দেবু)। দেবরাজ বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি ছিলেন। গতবছরও এসময় তিনি দলের গুরুত্বপূর্ন সদস্য হিসাবে পরিচিত ছিলেন। সেসময় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ও জেলা সভাপতি তপন দাশগুপ্তের ঘনিষ্ট ছিলেন দেবরাজ। কিন্তু বিগত লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই ঘড়ছাড়া দেবরাজ পাল। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের […]

এই মুহূর্তে জেলা

মদ্যপ চালকের হাতে বাসের স্টিয়ারিং উল্টে গেল বরযাত্রী বোঝায় বাস।

  পশ্চিম মেদিনীপুর,১৮ জানুয়ারি:- মদ্যপ বাস চালকের হাতে বাসের স্টিয়ারিং। আর তাতেই ঘটলো বিপত্তি। বিয়ে বাড়িতে ফিরে আসারন পথে বরযাত্রী বোঝায় বাস উল্টে আহত বেশ কিছু বরযাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের হাবলা তে। আহতদের উদ্ধার করে গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছ শুক্রবার রাত্রে গোয়ালতোড়ের ভেদুয়ার গ্রামের কুন্ডুপাড়ার সুদীপ কুন্ডু বিয়ে […]