হুগলি,১৬ জানুয়ারি:- প্রত্যেক বারের ন্যায় এবছরেও মাছের মেলাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে হুগলী জেলার আদিসপ্তগ্রাম দেবানন্দপুর এলাকার কৃষ্ণপুর অঞ্চল । স্থানীয় সূত্রে জানা যায় দীঘ ৫১৩ বছর আগে শ্রীমত রঘুনাথ দাস গোস্বামীর ঘরে ফেরাকে ঘিরে কৃষ্ণপুরে উত্তরায়ন নামে এই উৎসবের সুচনা হয় । এখানে এদিন দিনভোর নামসংকৃত্তনের পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে এক বিরাট মেলা বসে । তবে এই মেলায় জিলিপি পাপড় ভাজা নাগর দোলনা থেকে মাছের আকর্ষণই বেশী বলাই বাহুল্য । নিয়ম মেনেই প্রতি বছর ১লা মাঘ এখানে হরেক মাছ বিক্রি হওয়ার সুবাদে সাধারন মানুষের কাছে এই মেলা ক্রমেই মাছের মেলা হিসাবে পরিচিত হয়ে উঠেছে । মঠ সূত্রে জানা যায় এই এলাকায় একদা জমিদার ছিলেন গোবর্ধন মজুমদার ।
গোবর্ধন বাবুর একমাত্র সন্তান রঘুনাথ দাস পরবত্তী কালে উপাধি পেয়ে রঘুনাথ দাসগোস্বামী হয়ে ওঠেন । তিনি মাত্র ১৫ বছর বয়সে নিত্যানন্দ মহাপ্রভুর দর্শনের জন্য পুরি ধামে যাত্রা করেন সেখান থেকে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে । সেখানে এত কম বয়সে সন্ন্যাস নেওয়ার জন্য রঘুনাথ কে দন্ড হিসাবে বাড়ি ফিরে যেতে বলেন । পানিহাটিতে এই দন্ড উৎসব আজও হয়ে আসছে । যাই হোক বহু দিন পর ঘরর ছেলে ঘরে ফিরে আসায় আনন্দে মাতে জমিদার বাড়ি । সেই সময় কিছু বৈষ্ণব রঘুনাথ বাবুকে বলেন আমরা এত ডেকেও মহাপ্রভুর দর্শন পেলাম না কিন্তু তুমি এই বয়সে প্রভুর দর্শন পেয়ে গেলে । তুমি যদি সত্যই প্রভুর দশন পাও তাহলে এই অসময়ে ইলিস মাছের ঝাল আর আমের টক করে খাওয়াও । বৈষ্ণবদের কথামতোন মাঘমাসে অসময়ে পুকুর থেকে ইলিস মাছ ও আম গাছ থেকে আম পেড়ে তাদের খাওয়ান । আর সাথেসাথে শুরু হয়ে যায় গ্রামবাসীদে উৎসব । শুরু হয়ে যায় মাছের মেলা । ৫১৩ বছর ধরে সেই মেলা হয়ে আসছে । ৫০ গ্রাম থেকে শুরু হয়ে ৫০ কেজি বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মাছ নিয়ে হাজির হন মাছ ব্যবসায়ীরা । লাভ লোসকান যাই হোক না কেনো এক দিনের এই মেলায় জেলা তথা জেলার বাইরের মৎস ব্যাবসায়ীদের আসা চা – ই – চাই । অন্য দিকে শীতের মরশুমে এই মেলকে ঘিরে এলাকায় বনভোজনের জন্য ভিড় উপচে পরে । অর এই বনোভজনের বিশেষ আকর্ষণ এই মেলা থেকে হাতে গরম মাছ কিনে নরম গরম মাছের নানা রকম আইটেম ।Related Articles
অফিসে মহিলা সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার,গ্রেফতার বেসরকারি সংস্থার কর্মী।
হাওড়া, ২৫ মে:- অফিসে মহিলা সহকর্মীর সঙ্গে নিত্যদিন দুর্ব্যবহার এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় গ্রেপ্তার হলেন বেসরকারি সংস্থার এক কর্মী। বুধবার হাওড়ার লিলুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগ, ১৬ নং জাতীয় সড়কে লিলুয়ায় একটি গাড়ির শোরুমে কর্মরত ওই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরেই দুর্ব্যবহার করে আসছিলেন ওই সংস্থারই এক কর্মী। এনিয়ে বহুবার সংস্থার পক্ষ থেকে […]
কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৪ নভেম্বর:- কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী বাঁকুড়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বকেয়া জিএসটি-র পরিমাণ ৮ হাজার ৫০০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। করোনা মোকাবিলার প্রতিটি ক্ষেত্রে খরচ […]
বাকযুদ্ধ দূরে ঠেলে উত্তর হাওড়ায় প্রসূনকে নিয়ে প্রচারে নামলেন গৌতম।
হাওড়া, ১৯ মার্চ:- ‘বাকযুদ্ধ’ দূরে ঠেলে উত্তর হাওড়ায় প্রসূনকে নিয়ে প্রচারে নামলেন গৌতম।মঙ্গলবার সকালে উত্তর হাওড়ায় বাংলা অধিকার যাত্রার প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস। এদিন বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে ১৫ নম্বর ওয়ার্ডের বিজয় মুখার্জী রোড দু’নম্বর বরো অফিসের সামনে থেকে প্রচার শুরু হয়। ভোলে বাবা মন্দিরে পুজো দিয়ে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রচার […]








