এই মুহূর্তে খেলাধুলা

ক্রিকেটারদের মানসিক চাপমুক্ত রাখতে, নতুন পদ ক্রিকেট অস্ট্রেলিয়ায়।

স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- টানা ক্রিকেট খেলে মানসিক চাপ অনুভব করেন ক্রিকেটাররা। মানসিক চাপ নিয়ে বাইশ গজে লড়াই করা সম্ভব নয়, তা ভালই বোঝে বোর্ড। আর তাই দলের খেলোয়াড়দের সুস্থ রাখতে এবার একটি নতুন পদের জন্ম দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি বোর্ড ঠিক করেছে, এবার থেকে দলে ক্রিকেটারদের দেখভালের জন্য থাকবেন একজন মনোবিদ (mental health […]

এই মুহূর্তে খেলাধুলা

টিম ইন্ডিয়ার অনুশীলনও এবার হতে পারে বিদেশে, ১৭ জুলাই বোর্ডের বৈঠক ।

স্পোর্টস ডেস্ক, ১৫ জুলাই:- আইপিএল তো বটেই, করোনা ভাইরাসের জেরে টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবিরও নাকি দেশের বাইরে হতে পারে বলে বিসিসিআইয়ের একটি সূত্র মারফত জানানো হয়েছে। কোন দেশে, কবে হতে পারে এই শিবির, চলবে কতদিন, সে ব্যাপারে কিছু জানান হয়নি। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে আগামী দুই থেকে তিন মাস যে ভারতে ক্রিকেট […]

এই মুহূর্তে খেলাধুলা

বাতিল হতে পারে ইংল্যান্ডের ভারত সফর।

স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- করোনার জেরে সেপ্টেম্বরে ভারত সফর বাতিল করতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৬ সেপ্টেম্বর থেকে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার কথা ছিল। সেপ্টেম্বরে ভারতে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলার কথা ছিল ইংল্যান্ডের। ইংল্যান্ডের একটি সংবাদ মাধ্যমে জানান হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এই সফর বাতিল ঘোষণা করতে চলেছে। কারণ, […]

এই মুহূর্তে খেলাধুলা

ফেডারেশনের চিঠিতে চাপে লাল-হলুদ।

স্পোর্টস ডেস্ক, ১৫ জুলাই:- শতবর্ষের ইস্টবেঙ্গলে সমস্যা যেন পিছু ছাড়ছে না। একদিকে ইস্টবেঙ্গলে যে টাকা ইনভেস্ট করতে চায় না, তা মঙ্গলবারই স্পষ্ট জানিয়েছে বেঙ্গালুরু এফসি। ফলে লাল-হলুদের আইএসএল খেলার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত। তার উপরে ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় বসার জন্য, ২৩ জুলাই পর্যন্ত সময় দিয়ে ইস্টবেঙ্গল সহ আইলিগ, আইএসএলের সব ক্লাবকে চিঠি দিল ভারতীয় ফুটবল ফেডারেশন। […]

এই মুহূর্তে খেলাধুলা

কিংস – লের পর মহামেডান স্পোর্টিং সই করালো উইলস প্লাজাকে।

অঞ্জন চট্টোপাধ্যায় , ১৫ জুলাই:- মহামেডান স্পোর্টিং এর নতুন সচিব ওয়াসিম আক্রম আর ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস দায়িত্ব নিয়েই একের পর এক মাস্টার স্টোক দিচ্ছেন 2020-21 মরসুমে আই এস এল খেলার জন্য। কিংস লের পর এবার তারা সই করলেন উইলস প্লাজা কে। ইস্টবেঙ্গলকে সাফল্য দিতে না পারলেও পরপর গত দুই মরসুমে গোয়ার ক্লাবের চার্চ ইল […]

এই মুহূর্তে খেলাধুলা

ভারতীয় ফুটবলে এবার ভারতীয় কোচের অপেক্ষায় ময়দান !

স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- ভারতীয় ফুটবল দলকে কোচিং করিয়েছেন বিদেশিরা। এটাই কার্যত শেষ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলের পরিচিত ছবি হয়ে উঠেছে। তবে এবার বদলাতে পারে সেই ছবিটা। সম্প্রতি ভারতের যুব ফুটবল দল আন্তর্জাতিক আঙিনায় ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করছে। বিবিয়ানো ফার্নান্ডেজ, ভেঙ্কটেশের মতো ভারতীয় কোচের হাত ধরেই সাফল্য ধরা দিয়েছে। একই ফর্মুলা যে […]

এই মুহূর্তে খেলাধুলা

এবারের আইলিগ-আইএসএল বিদেশি ছাড়াই !

স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- করোনা পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাতেও অবস্থার উন্নতি হচ্ছে না। উদ্বেগের মাঝেই নতুন ফুটবল মরশুম নিয়ে আভাস দিয়ে দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস। বিদেশিদের ছাড়াই হতে পারে এবারের আই লিগ-আইএসএল! ইঙ্গিত কুশল দাসের। কুশল দাস জানান, […]

এই মুহূর্তে খেলাধুলা

আইএসএল খেলার সম্ভবনা অনিশ্চিত লাল-হলুদের।

স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভবনা আবারও অনিশ্চিত হয়ে গেল। আর্থিক সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গলে যে তারা টাকা ঢালতে চায় না, তা স্পষ্ট জানাল বেঙ্গালুরু এফসি। তাঁদের বক্তব্য, লাল-হলুদ আইএসএল খেলুক চাইলেও এ ব্যাপারে কলকাতার এই ক্লাবকে সাহায্য করতে রাজি নয় তারা। ইস্টবেঙ্গল আইএসএল খেলার সুযোগ পেলে, টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে বিশ্বাস […]

এই মুহূর্তে খেলাধুলা

অতিরিক্ত সময়ে গোল খেয়ে পাঁচেই আটকে রইল ম্যান ইউ।

স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রয়ে গেল ওয়ে গুন্নার সোলসারের দল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আটকে গেল সাউদাম্পটনের কাছে। ম্যাচের ১২ মিনিটে আর্মস্ট্রংয়ের গোলে এগিয়ে গিয়েছিল সাউদাম্পটন। কিন্তু ২০ ও ২৩ মিনিটে যথাক্রমে মার্কাস র‌্যাশফোর্ড এবং অ্যান্থনি মার্সিয়ালের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। তখনও কেউ কল্পনা করেননি যে পয়েন্ট ভাগ করে মাঠ […]

এই মুহূর্তে খেলাধুলা

স্বস্তি ম্যাঞ্চেস্টার সিটির, আগামী মরসুমেই দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগে।

স্পোর্টস ডেস্ক, ১৪ জুলাই:- উয়েফার শাস্তি খারিজ করে ইউরোপের ক্লাব ফুটবলে ম্যাঞ্চেস্টার সিটির খেলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ক্রীড়া আদালত। ফলে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ক্ষেত্রে কোনও বাধাই থাকল না পেপ গুয়ার্দিওলার দলের। ক্লাব লাইসেন্সিং ও ফাইনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) বা আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করায় চলতি বছরের শুরতে ম্যাঞ্চেস্টার সিটিকে ইউরোপের ক্লাব প্রতিযোগিতা […]