অঞ্জন চট্টোপাধ্যায় , ১৫ জুলাই:- মহামেডান স্পোর্টিং এর নতুন সচিব ওয়াসিম আক্রম আর ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস দায়িত্ব নিয়েই একের পর এক মাস্টার স্টোক দিচ্ছেন 2020-21 মরসুমে আই এস এল খেলার জন্য। কিংস লের পর এবার তারা সই করলেন উইলস প্লাজা কে। ইস্টবেঙ্গলকে সাফল্য দিতে না পারলেও পরপর গত দুই মরসুমে গোয়ার ক্লাবের চার্চ ইল ব্রাদার্স এর হয়ে গোলের বন্যা করা এই বিদেশিকে সই করলো ময়দানের তৃতীয় প্রধান। তবে তিনি এলেন ছয় মাসের লোন এ। মহামেডান কে সাফল্য দেওয়ার ব্যাপার এ আশাবাদী তিনি। ওপর দিকে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসও আশাবাদী এবার তারা আই লীগ এ খেলবেন সেই বিষয়েতে।
Related Articles
আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে।
কলকাতা, ৫ আগস্ট:- আদালতের নির্দেশে রাজ্যে উচ্চ প্রাথমিকের থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে। রাজ্য স্কুল সার্ভিস কমিশন মোট ১১০০ জন চাকরি প্রার্থীদের ফের নথিপত্র আপলোড করার সুযোগ দিয়েছে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৩ আগস্টের মধ্যে তাদের এই প্রক্রিয়া শেষ করতে হবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। উল্লেখ্য শিক্ষক নিয়োগ […]
পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে সমস্যা।
হুগলি, ২৭ মার্চ:- হাওড়া স্টেশনের কাছে ঝিল সাইডিংয়ে সিগন্যাল ফেলিওর (পয়েন্ট বাস্ট) হওয়ায় সমস্যা দেখা দিয়েছে, বলে পূর্ব রেল সূত্রে খবর। সকাল ৬.২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় ঘটনাটি ঘটে। এরফলে হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন সিগন্যাল সারানোর […]
জেল হেফাজতে থাকা এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা হাওড়ার পাঁচলায়।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- জেল হেফাজতে থাকা এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো হাওড়ার পাঁচলা থানার জয়নগর সরদারপাড়ায়। ঘটনায় শনিবার সকালে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা পাঁচলার জয়নগর সরদার পাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সরদার […]











