স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- ইস্টবেঙ্গলের জার্সি পরে এ বার আইএসএলে খেলবেন এ লিগে খেলা ডিফেন্ডার স্কট নেভিল। মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল সরকারি ভাবে জানিয়ে দেয়, অভিজ্ঞ এই ডিফেন্ডারকে লোনে নেওয়া হয়েছে।ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে কোচ রবি ফাওলার ব্রিসবেন রোরকে কোচিং করিয়েছেন। সেখানেই ফাওলারের কোচিংয়ে খেলেছেন নেভিল। ২০১৯-২০ মরসুমে নেভিল ব্রিসবেন রোরের হয়ে প্রায় সবক’টি ম্যাচেই খেলেছেন। […]
খেলাধুলা
করোনা আক্রান্ত সিআর সেভেন
স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে। ৩৫ বছরের পর্তুগিজ তারকা সুইডেনের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সুইডেনের বিরুদ্ধে আর খেলতে পারবেন না সিআর সেভেন।রোনাল্ডোর শারীরিক কোনও সমস্যা নেই বলেই জানানো হয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে। আইসোলেশনে রয়েছেন রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে […]
চলে গেলেন কিংবদন্তি প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার কার্লটন।
স্পোর্টস ডেস্ক , ১২ অক্টোবর:- মাত্র ৪৯ বছর বয়সেই চলে গেলেন দেশের অন্যতম সেরা উইঙ্গার কার্লটন চ্যাপম্যান। লাল-হলুদ জার্সি গায়ে বহু রোমাঞ্চকর মুহূর্ত উপহার দিয়েছেন সমর্থকদের।সোমবার বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ দেশের ফুটবল মহল। কার্লটন দু’দফায় ইস্টবেঙ্গলে (East Bengal) কাটিয়েছেন ৫টি মরশুম। আর […]
ফরাসি ওপেন জিতে আবারও ইতিহাস রোলা গাঁরোর সম্রাটের
স্পোর্টস ডেস্ক, ১২ অক্টোবর:- ফের ইতিহাস গড়লেন ‘রোলা গাঁরোর সম্রাট’ রাফায়েল নাদাল। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে কার্যত উড়িয়ে দিয়েই ১৩ তম ফরাসি ওপেন জিতে নিলেন স্প্যানিশ টেনিস তারকা। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন আরেক টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও। এদিন ম্যাচের ফল রাফার পক্ষে ৬–০, ৬–২ এবং ৭–৫। রবিবার […]
আইপিএলে প্রথম একাদশে অভিষেক হতে পারে বাংলার ইশান পোড়েলের , ইঙ্গিত রাহুলের
স্পোর্টস ডেস্ক, ১১ অক্টোবর:- আইপিএল এ একের পর এক ম্যাচে হেরে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল এর। খেলতে নামা মানেই হারবে কিংস ইলেভেন, এই কথাটাই এখন শোনা যাচ্ছে দর্শকদের মুখে মুখে। কারণ সাফল্যের ধারেকাছেও নেই তারা। চলতি আইপিএলে সাত ম্যাচে খেলে ছয়টিতে হার। জিতেছে কেবল একটি ম্যাচে। লিগ টেবিলে […]
আজ ফাইনালে নোভাক বনাম রাফা মহাযুদ্ধের অপেক্ষা
স্পোর্টস ডেস্ক , ১১ অক্টোবর:- আজ রবিবার ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচের বিরুদ্ধে মুখোমুখি রাফায়েল নাদাল। আর এক ধাপ পেরোলেই স্পেনীয় চ্যাম্পিয়নের সামনে দু’টো রেকর্ড—১৩ নম্বর ফরাসি ওপেন খেতাব এবং রজার ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের নজির ছুঁয়ে ফেলার সুযোগ। দু’জনের মুখোমুখি লড়াইয়ে জ়োকোভিচ জিতেছেন ২৯, নাদাল ২৬। জ়োকোভিচের সামনেও ফাইনালে ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম এবং গত […]
দলের ত্রাতা কোহলি , বিরাট ব্যাটে বিপাকে ধোনি ।
স্পোর্টস ডেস্ক, ১১ অক্টোবর:- দলের যখন রান দরকার, ঠিক সেই সময়ে আরসিবি অধিনায়ক খেললেন দুরন্ত ইনিংস। শনিবার দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩৭ রানে হারাল চেন্নাই সুপার কিংসকে। ব্যাঙ্গালোরের বিরাট জয়ের নেপথ্যে রয়েছে অধিনায়ক কোহলির দুরন্ত ৯০ রান। কোহলি জ্বলে ওঠায় ২০ ওভারে ব্যাঙ্গালোর তোলে চার উইকেটে ১৬৯ রান। কোহলি রুখে না দাঁড়ালে ব্যাঙ্গালোর শিবির এই রানে পৌঁছতেই […]
সাম্বা ঝড়ে উড়ে গেল বলিভিয়া, ৫ গোলে জিতে অভিযান শুরু তিতের ।
স্পোর্টস ডেস্ক, ১১ অক্টোবর:- বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়াকে ৫-০ হারিয়ে অভিযান শুরু করল ব্রাজিল। সাও পাওলোয় শনিবার জোড়া গোল করলেন রবের্তো ফির্মিনো (৩০ ও ৪৯ মিনিটে)। একটি করে গোল মার্কুইনহোস (১৬ মিনিট) ও ফিলিপে কুতিনহোর (৭৩ মিনিট)। ৬৬ মিনিটে অন্য গোলটি বলিভিয়ার আত্মঘাতী। মার্কুইনহোসের গোল হেডে। ফির্মিনো দু’টি গোলই করেন পেনাল্টি বক্সে নিচু ক্রশ […]
আইএসএলে মোহন-ইস্ট ডার্বি নিয়ে কী বললেন লাল-হলুদের নয়া কোচ ?
স্পোর্টস ডেস্ক, ১১ অক্টোবর:- কোচ হিসেবে সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইংল্যান্ড থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হলেন লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার। তিনি মুখ খুললেন মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি নিয়ে। তিনি জানান,”ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকাটা স্বাস্থ্যকর। এই লড়াই ফুটবলারদের ও ক্লাবকে সাফল্য পেতে উজ্জীবিত করে। আমি ও আমার সহকারী টোনি গ্র্যান্টের এই […]
জমজমাট লড়াই , পঞ্জাবকে হারিয়ে ২ রানে জয়ী কেকেআর
স্পোর্টস ডেস্ক , ১০ অক্টোবর:- আইপিএল ২০২০ তে চূড়ান্ত রোমাঞ্চকর ম্যাচ, যা সুপার ওভারের উত্তেজনাকেও হার মানাবে। ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনারের স্পিনভেল্কিতেই শেষ বলে রক্তচাপ বাড়িয়ে দেওয়া উত্তেজক ম্যাচে ২ রানে পাঞ্জাব বধ কলকাতা নাইট রাইডার্সের। কলকাতার ১৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৬২ রানেই থামল কিংসের ইনিংস। রানের খরা কাটিয়ে এদিন নাইট অধিনায়ক কার্তিক করলেন […]

