স্পোর্টস ডেস্ক , ১১ অক্টোবর:- আজ রবিবার ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচের বিরুদ্ধে মুখোমুখি রাফায়েল নাদাল। আর এক ধাপ পেরোলেই স্পেনীয় চ্যাম্পিয়নের সামনে দু’টো রেকর্ড—১৩ নম্বর ফরাসি ওপেন খেতাব এবং রজার ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের নজির ছুঁয়ে ফেলার সুযোগ। দু’জনের মুখোমুখি লড়াইয়ে জ়োকোভিচ জিতেছেন ২৯, নাদাল ২৬। জ়োকোভিচের সামনেও ফাইনালে ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম এবং গত ৫০ বছরে চারটি মেজর দু’বার করে জেতার বিরল নজির গড়ার হাতছানি রয়েছে। যে কৃতিত্ব রয়েছে শুধু ডন বাজ এবং রড লেভারের দখলে। তবে কোয়ার্টার ফাইনালে কাঁধ ও ঘাড়ের ব্যথায় ভুগেছেন তিনি। সেই সমস্যা কাটিয়ে ফাইনালে ২০১৫ সালের ম্যাচের মতো জয় চান বিশ্বের এক নম্বর। ‘‘নাদাল আমার সব চেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সব চেয়ে বেশি ওর বিরুদ্ধেই মুখোমুখি হয়েছি অন্যদের চেয়ে। জানি নাদালের বিরুদ্ধে অনেক বারই হেরেছি এখানে। তবে ২০১৫-র কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে জিতেছিলাম। সেই ম্যাচের কথা ভেবে ইতিবাচক থাকছি,’’ বলেছেন জ়োকোভিচ।
Related Articles
বাঁকড়া গুলি-কাণ্ডে গ্রেফতার ২, দল থেকে ৩ জনকে সাসপেন্ড করলো তৃণমূল।
হাওড়া, ৩ এপ্রিল:- হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গতকাল দুপুরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ২। ধৃতেরা হল ভোলা চক্রবর্তী ও শেখ নবাব। ভোলা চক্রবর্তী বাঁকড়া ৩ পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি ও শেখ নবাব ১নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের স্বামী। এদের গ্রেফতার করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় যারা গুলি চালানোর সাথে যুক্ত তাদের খোঁজে চলছে তল্লাশি। […]
অমিত শাহের মাল্যদান করা মূর্তিকে তৃণমূল শুদ্ধ করলো গঙ্গাজল দিয়ে।
বাঁকুড়া , ৬ নভেম্বর:- ভারতের রাজনীতিতে মূর্তি নিয়ে বহু রাজনৈতিক তরজা হয়েছে। বাঁকুড়ার পোযাবাগান অঞ্চল শুক্রবার এমনিই আরও এক তরজার সাক্ষী রইল। বৃহস্পতিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্ত্তৃক মাল্যদান করা মূর্তিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হয়। রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মূ, জেলা পরিষদের মেন্টার অরূপ চক্রবর্তী, বিধায়ক […]
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিসেবায় তৃণমূল কর্মীরা।
হুগলি,১৮ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে প্রশাসন ।শুধু প্রশাসন নয় দলীয় কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেককে রাস্তায় নেমে পরীক্ষার্থীরা কোন রকম অসুবিধা না পারেন সে ব্যাপারে দেখভাল করতে হবে। আজ […]







