কলকাতা, ১৬ আগস্ট:- সাইবার অপরাধ রুখতে রাজ্য পুলিশেও এবার কলকাতা পুলিশের ধাঁচে পৃথক সাইবার অপরাধ বিভাগ চালু হচ্ছে। ইতিমধ্যেই এডিজি পদ মর্যাদার আই পি এস অফিসার হরিকিশোর কসুমাকারকে এই উইং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। নিউ টাউনে নব গঠিত রাজ্য পুলিসের সাইবার অপরাধ বিভাগের দফতর তৈরি হবে। আপাতত রাজ্য পুলিসের অন্যান্য বিভাগ থেকে এখানে কর্মী নিয়োগ […]
কলকাতা
কয়েক ঘন্টার জটিকা সফরে আগামীকাল রাজ্যে আসছেন রাষ্ট্রপতি।
কলকাতা, ১৬ আগস্ট:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ঝটিকা সফরে রাজ্যে আসছেন। কলকাতা রাজভবন এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের দুটি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর। প্রশাসনিক সূত্রে জানা গেছে এদিন সকাল ১০ টা ১৫ নাগাদ বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি মুর্মু। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সেখানে ‘ব্রহ্মা কুমারি’-এর উদ্যোগে […]
রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৫ আগস্ট:- ৭৭ তম স্বাধীনতা দিবসে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের একাধিক আমলা। এছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উপস্থিত হয়েছিল স্বাধীনতা দিবসের ওই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী ছাড়াও অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিজি মনোজ মালব্য। আগেই […]
৭৭ তম স্বাধীনতা দিবসের উপলক্ষে গান্ধী ঘাটে প্রার্থনা সভায় অংশ নেবেন রাজ্যপাল।
কলকাতা, ১৪ আগস্ট:- রাত পোহালেই স্বাধীনতা দিবস। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, ক্লাব, সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা ৭৭ তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্য সরকারের উদ্যোগে স্বাধীনতা দিবস পালনে এক গুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথা মাফিক সকালে গান্ধী ঘাটে বিশেষ প্রার্থনাসভায় অংশ নেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মালা […]
ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে পালিত হবে সারাদেশে একদিন, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ আগস্ট:- কন্যাশ্রী দিবস সারা দেশে এক দিন ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে হিসাবে পালিত হবে। কন্যাশ্রী দিবসের একদশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সোমবার এই প্রত্যয় ব্যাক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কন্যাশ্রী দিবসে কলকাতার ধনধান্য অডিটরিয়ামে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানেই এদিন মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আজ কন্যাশ্রী একটি […]
পুলিশের পাশাপাশি দক্ষ আমলাদেরও স্বাধীনতা দিবসে পুরস্কৃত করবে রাজ্য।
কলকাতা, ১২ আগস্ট:- পুলিশের কৃতী আধিকারিকদের পাশাপাশি এবার স্বাধীনতা দিবসে দক্ষ আমলাদেরও পুরস্কৃত করবে রাজ্য সরকার। রাজ্যের অনুষ্ঠানে এবারই প্রথম রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দক্ষ আইএএস অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আইপিএসদের চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং এবং কম্যান্ডেবল সার্ভিসের জন্য পুরস্কৃত করা হবে। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর ২০১২ […]
এবার ফিড সার্টিফিকেট দিতে পারবেন আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি চিকিৎসকরা।
কলকাতা, ১২ আগস্ট:- আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসকরা এখন থেকে ফিড সার্টিফিকেট দিতে পারবেন। ব্লক স্তর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান এবং পুরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের দেওয়া ফিড সার্টিফিকেট বৈধ বলে বিবেচিত হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। উল্লেখ্য কলকাতা হাইকোর্ট সাম্প্রতিক […]
পঞ্চায়েতে হিংসা নিয়ে মোদির অভিযোগের জবাবে নোটবন্দির প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ মমতার।
কলকাতা, ১২ আগস্ট:- রাজ্যে পঞ্চায়েত ভোট ওপরিবর্তী পর্যায়ে হিংসার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদীর তোলা অভিযোগের জবাবে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাফেল চুক্তি কেলেঙ্কারি থেকে নোটবন্দির প্রসঙ্গ টেনে তাঁকে পাল্টা তীব্র আক্রমণ শানিয়েছেন। এক অডিও বার্তায় তিনি বলেন প্রধানমন্ত্রী মুখে দেশবাসীর স্বার্থরক্ষার কথা বলেন, আর কাজে সেটাই করেন যাতে বিজেপির স্বার্থ উপকৃত […]
উঠতি ব্যবসায়ীদের মূলধন জোগাতে উদ্যোগি রাজ্য।
কলকাতা, ১১ আগস্ট:- উঠতি ব্যবসায়ীদের মূলধন জোগাতে রাজ্য সরকার ভবিষ্যত ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকার ঋণ বন্টনের সিদ্ধান্ত নিয়েছে। ১০ হাজারের বেশি ক্রেডিট কার্ড প্রাপককে বিভিন্ন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে বলে নবান্নে সরকারি সূত্রে জানা গেছে। আগামী ২৩ আগস্ট কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উঠতি ব্যবসায়ীদের হাতে […]
সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে পরামর্শদাতা দল তৈরি পূর্ত দপ্তরের।
কলকাতা, ১১ আগস্ট:- শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে বৈদ্যুতিন সরঞ্জাম থেকে অগ্নিকান্ডের ঘটনা রুখতে পূর্ত দফতর বিশেষ নজরদারি ও পরামর্শদাতা দল তৈরি করেছে। পূর্ত দফতরের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ বিভাগের সহকারী মুখ্য ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তিন সদস্যের ওই দল গঠন করা হয়েছে। সাম্প্রতিককালে এসএসকেএম, নীলরতন সরকার, কলকাতা মেডিকেল কলেজের মত শহরের একাধিক সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই […]









