কলকাতা , ২০ অক্টোবর:- বন্যা বিধ্বস্ত তেলেঙ্গানার পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ। প্রবল বন্যায় বিপর্যস্ত সে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলেঙ্গানার বন্যা পরিস্থিতি নিয়ে তিনি আজ সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে তাকে চিঠি লিখে আনুষ্ঠানিকভাবে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন […]
কলকাতা
রাজ্যের ডাক্তারি পুড়ুয়াদের জন্য সুখবর , ২৫০ টি এমবিবিএস আসন বৃদ্ধি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২০ অক্টোবর:- পুজোর মুখে রাজ্যের ডাক্তারি পুড়ুয়াদের জন্য সুখবর। রাজ্যের দুই মেডিকেল কলেজে আরও ২৫০ টি এমবিবিএস আসন বৃদ্ধি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে। ১০০টি এমবিবিএস আসন নিয়ে সূচনা হচ্ছে এই ব্যাচের। পাশাপাশি দুর্গাপুরের […]
পূনর্বিবেচনার দিকে তাকিয়ে পুজো কমিটিগুলি , দর্শকরা মণ্ডপে ঢুকতেই না পারেন তাহলে সব মাঠে মারা যাবে বলে আশঙ্কা উদ্যোক্তাদের।
কলকাতা , ২০ অক্টোবর:- বোধনের ঢাকে কাঠি পড়তে আর দুদিনও বাকি নেই। ইতিমধ্যেই রকমারী থিমের বৈচিত্র এবং চোখ ধাঁধানো আলোয় সেজে পুরো দস্তুর প্রস্তুত শহরের বারোয়ারী পুজোর অধিকাংশ মণ্ডপ। দর্শনার্থীদের ঢল না নামলেও মানুষের আনিগুনি শুরু হয়ে গেছে সেই রবিবার থেকেই। কিন্তু তা স্বত্তেও আগামী দিন গুলোতে কী হবে তা নিয়ে এখনও সংশয়ে পুজো উদ্যোক্তারা। […]
কলকাতার পাশাপাশি জেলার কোভিড হাসপাতালগুলিতেও শয্যা বাড়ানো হচ্ছে জানালো রাজ্য ।
কলকাতা , ২০ অক্টোবর:- উৎসবের মরসুমে করোনা চিকিৎসায় রাজ্য সরকার বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে দুই হাজার ২৭৪ টি কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কলকাতা মেডিকেল কলেজ সহ রাজ্যের আঠারোটি হাসপাতালে অক্সিজেন সুবিধা যুক্ত এক হাজার ৬৩৯টি এবং একুশটি হাসপাতালে আইসিইউ সুবিধাযুক্ত ৬৩৫ টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে […]
পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে।
কলকাতা , ১৯ অক্টোবর:- পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে আবার রেকর্ড সংখ্যক তিন হাজার ৯৯২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ২৫ হাজার ২৮ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে দুই লাখ ৮৪ হাজার ৩২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। […]
কলকাতার নবনীড় বৃদ্ধাশ্রমে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৯ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার নবনীড় বৃদ্ধাশ্রম এ গিয়ে সেখানকার আবাসিকদের শারদীয়া শুভেচ্ছা জানান এবং উপহার তুলে দেন। সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে সেখানকার আবাসিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর অনুরোধে ইন্দ্রনীল সেন সেখানে সঙ্গীত পরিবেশন করেন।
পুজোয় কোভিড সতর্কতা পালনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক।
কলকাতা , ১৯ অক্টোবর:- আসন্ন পুজোর দিন গুলোতে কোভিড বিধি যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তা নিশ্চিত করতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। নবান্নে আজ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ওই নির্দেশ দেওয়া হয়। পুজোর আগে রাজ্যের কোভিড পরিস্থিতি, আইন শৃঙখলা, বিধি মেনে পুজো পরিচালনা, বিসর্জন […]
প্রতিটি পুজো মণ্ডপকেই কনটেইনমেন্ট জোন বলে নির্দেশ হাইকোর্টের।
কলকাতা , ১৯ অক্টোবর:- কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। প্রতিটি পুজো মণ্ডপকেই কনটেইনমেন্ট জোন বলে গণ্য করতে হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। রাজ্যের দুর্গাপুজো নিয়ে করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত এদিন জানিয়েছে, কোনও পুজো মণ্ডপেই দর্শনার্থী প্রবেশ করবেন না। ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার ও বড় […]
দুর্গাপুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীকে উপহার পাঠালো শেখ হাসিনা।
কলকাতা , ১৯ অক্টোবর:- দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র জন্যে উপহার পাঠিয়েছেন। হাসিনার মুখ্য প্রটোকল অফিসার আতিউর রহমান গত সন্ধ্যায় ঢাকা থেকে সেই উপহার বেনাপোল সীমান্তে পৌঁছে দেন। উপহার হিসাবে পাঠানো চারটি জামদানি শাড়ি ছাড়াও ফুল, মিষ্টি ও শুভেচ্ছা বার্তা কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তৌসিফ হাসান আজ দুপুরে নবান্নে […]
পুজোর ছুটির মধ্যেও ভূমি আদালত ১০ দিন খোলা রাখা হবে।
কলকাতা , ১৯ অক্টোবর:- করোনা সংক্রমণের জেরে সব ধরনের আদালতের কাজকর্মেই প্রভাব পড়েছে। এরপর আবার পুজোর ছুটি পড়বে। তখন সব ধরনের আদালতের কাজ পুরোপুরি বন্ধ থাকবে। সাধারণ মানুষের কথা ভেবে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ল্যান্ড রিফর্মস অ্যান্ড টেনেন্সি ট্রাইবুনাল। পুজোর ছুটির মধ্যেও এই ভূমি আদালত ১০ দিন খোলা রাখা হবে। ট্রাইবুনালের বিচারপতিরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আইনজীবীরা […]

