কলকাতা , ২০ অক্টোবর:- পুজোর মুখে রাজ্যের ডাক্তারি পুড়ুয়াদের জন্য সুখবর। রাজ্যের দুই মেডিকেল কলেজে আরও ২৫০ টি এমবিবিএস আসন বৃদ্ধি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে। ১০০টি এমবিবিএস আসন নিয়ে সূচনা হচ্ছে এই ব্যাচের। পাশাপাশি দুর্গাপুরের গৌরী দেবী মেডিক্যাল কলেজে আরও ১৫০টি এমবিবিএস আসন বাড়ানো হয়েছে। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে বাংলার মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য এমবিবিএস পড়ার আসনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র আরও শক্তিশালী করার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড হাসপাতালগুলিতে আরও নার্স নিযুক্ত করার নির্দেশ দেন। সে ব্যাপারে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংশ্লিষ্ট ফাইলে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে মোট ২৪৭৫ জন নার্স নিযুক্ত হচ্ছেন।
Related Articles
মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষীরতন শুক্ল।
কলকাতা , ৫ জানুয়ারি:- এবার মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষী রতন শুক্ল। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী। পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না এই প্রাক্তন ক্রিকেটার। এমনটাই খবর তার ঘনিষ্ট সূত্রে। তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক মন্ত্রী বিধায়ক বেরিয়ে যাওয়ার […]
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে প্রতি জেলায় ৭৫ টি জলাশয় খননের নির্দেশ কেন্দ্রের।
কলকাতা, ২৫ এপ্রিল:- স্বাধীনতার ৭৫বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতিটি জেলায় ৭৫টি জলাশয় বা ‘অমৃত সরোবর’ খননের নির্দেশ দিয়েছে। এরজন্য দ্রুত জেলাভিত্তিক পরিকল্পনা রিপোর্ট চাওয়া হয়েছে। একশো দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে জলাশয় খননের অর্থ খরচ করা যাবে বলে জলসম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি জেলায় এনিয়ে কেন্দ্রের নির্দেশিকা পৌঁছে গিয়েছে। […]
১২০ মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ আগামী ৩১ ডিসেম্বর থেকে নিষিদ্ধ হতে চলেছে এরাজ্যে।
কলকাতা, ৩০ জুন:- পরিবেশ দূষণ রোধে এবং সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শুক্রবার থেকে সারা দেশের সঙ্গে এরাজ্যেও সম্পুর্নভাবে বন্ধ হয়ে যাচ্ছে সিঙ্গল ইউজ বা এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকব্যবহার। এরাজ্যে কলকাতা সহ বিভিন্ন পুরসভা নিজেদের মতো করে এই নিষেধাজ্ঞা আগেভাগেই কার্যকর শুরু করে দিয়েছে। এবার গোটা রাজ্যে সামগ্রিক ভাবে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বিজ্ঞপ্তি […]








