এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারি অফিস ফিরছে লকডাউন পূর্বাবস্থায়, বাধ্যতামূলক হল একশ শতাংশ উপস্থিতি।

কলকাতা , ৪ ফেব্রুয়ারি:- করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় এবং যান চলাচল প্রায় স্বাভাবিক হওয়ায় এবার রাজ্য সরকারি দপ্তরগুলোকেে লকডাউন পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে উদ্য়োগী হল নবান্ন।এবার থেকে সমস্ত সরকারি অফিসে প্রত্যেক দফতরে কর্মীদের ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা […]

এই মুহূর্তে কলকাতা

একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী

কলকাতা , ৪ ফেব্রুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন। প্রধানমন্ত্রীর সফরের আগে আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান অয়েলের অধিকর্তা গুরমিত সিং জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করতে প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে হলদিয়ায় একটি এলপিজি টার্মিনাল নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সেই টার্মিনালের উদ্বোধন করবেন। এছাড়াও […]

এই মুহূর্তে কলকাতা

এখন থেকে প্রতি মাসে মিড ডে মিলের সঙ্গে ডাল , সোয়াবিন ও চিনিও দেওয়া হবে।

কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- অতিমারীর সময়ে স্কুল পড়ুয়াদের বাড়তি পুষ্টির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে শিক্ষা দফতর তাদের প্রাপ্য খাবারের তালিকায় ডাল এবং সয়াবিন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে প্রতি মাসে মিড ডে মিলের সঙ্গে ডাল, সোয়াবিন ও চিনিও দেওয়া হবে। এই অতিরিক্ত খাবারগুলি আগামী মার্চ ও […]

এই মুহূর্তে কলকাতা

এখনই খুলছেনা কলেজ-বিশ্ববিদ্যালয় , অনলাইনেই চলবে ক্লাস।

কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুললেও এখনই খুলছে না রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়। বরং আপাতত সেখানে অনলাইনেই ক্লাস চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুল্গুলি ধাপে ধাপে খোলার পক্রিয়া শুরু হচ্ছে। তা থেকেই মনে করা হচ্ছিল এবার হয়তো রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিও […]

এই মুহূর্তে কলকাতা

শিলিগুড়ি মহকুমার আমবাড়ি থেকে লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার করল বনকর্মীরা

কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের আমবাড়িতে অভিযান চালায় বনদপ্তরের ঘোষপুকুর রেঞ্জের কর্মীরা। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় চোরাই কাঠ। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর কাঠ সহ পিকঅ্যাপ ভ্যানটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। বনদপ্তর সূত্রে জানা […]

এই মুহূর্তে কলকাতা

এবার আপডেটেড মিড ডে মিল চালু করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মিলের জন্য যে পরিমান খাদ্য আগে বরাদ্দ ছিল সেই খাবার এবার বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এ নিয়ে। সেখানেই বরাদ্দ খাবার বাড়ানোর কথা উল্লেখ করে জানানো হয়েছে। অনেকেই বলছেন সামনেই ভোট। […]

এই মুহূর্তে কলকাতা

খুব তাড়াতাড়িই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে।

কলকাতা , ২ ফেব্রুয়ারি:- নির্বাচনের দামামা বেজেছে অনেক আগেই। এখন অপেক্ষা শুধু নির্ঘণ্ট প্রকাশের। তবে যেভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব উঠে পড়ে লেগেছেন তাতে এটা স্পষ্ট যে খুব তাড়াতাড়িই নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে। তার কারণ, মঙ্গলবার তিনি রাজ্যের সব জেলাশাসকদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন এবং সেখান তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত বুথে এখনো […]

এই মুহূর্তে কলকাতা

অতিমারীর প্রকোপ কিছুটা স্তিমিত হতে অবশেষে রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিল সরকার।

কলকাতা ,২ ফেব্রুয়ারি:-অতিমারীর প্রকোপ কিছুটা স্তিমিত হতে অবশেষে রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিল সরকার। আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করা হবে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। কলকাতায় মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি এই কথা জানিয়ে বলেন, এর আগে স্কুলগুলিতে জীবাণুমুক্তকরণের কাজ চলবে। ক্লাস শুরু হলে স্বাস্থ্যবিধির বিষয়টি […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় বাজেট কে দিশাহীন আখ্যা অমিত মিত্রর।

কলকাতা , ১ ফেব্রুয়ারি:- রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় বাজেট কে দিশাহীন আখ্যা দিয়েছেন। তিনি বলেন এই বাজেট কে পাপারলেস বা কাগজ হীন বলা হচ্ছে। কিন্তু আদতে এই বাজেট দিশাহীন এবং বিভ্রান্তির বাজেট। করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বের সর্বত্র সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়ার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অর্থনৈতিক মডেলেও সেই সুপারিশ করা হয়েছে। কিন্তু সেই […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের আগে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বড়সড় রদবদল।

কলকাতা , ১ ফেব্রুয়ারি:- ভোটের আগে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বড়সড় রদবদল ঘটে গেল। জয়েন্ট সিইও শৈবাল বর্মন, অ্যাডিশনাল সিইও অনামিকা মজুমদার ও ডেপুটি সিইও অমিজ্যোতি ভট্টাচার্য্যকে সরিয়ে দেওয়া ঘল তাঁদের পদ থেকে। কি কারণে এই তিনজনকে সরানো হয়েছে তা নির্দিষ্ট করে কোনও কারণ দর্শানো হয়নি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই তিন […]