কলকাতা , ১১ মার্চ:- গতকাল পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রার্থী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনার পরে নির্বাচন কমিশন ভিভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ প্রথম দফায় দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই পাঁচ জেলায় যে নির্বাচন হবে সেখানকার সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের […]
কলকাতা
জয়পুরে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল নয় , নির্দেশ হাইকোর্টের।
কলকাতা, ১১ মার্চ:- রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মোট ২২২ টি মনোনয়ন পত্রের মধ্যে ১৩ টি বাতিল হয়েছে। গতকাল জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হয়।রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন,পদ্ধতিগত ত্রুটির কারণে ওই মনোনয়নপত্র গুলি বাতিল করা হয়েছে। এদিকে, পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারকে […]
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থা এখন স্থিতিশীল।
কলকাতা , ১১ মার্চ:- চোট পেয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থা এখন স্থিতিশীল। তবে তার বাঁ পায়ে তীব্র যন্ত্রণা রয়েছে এবং রক্তে সোডিয়ামের পরিমাণ যথেষ্ট কম বলে মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তরফে জানানো হয়েছে। এসএসকেএম হাসপাতাল প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর গোড়ালির হারে ও শিরায় গুরুতর আঘাত রয়েছে। এছাড়াও তার […]
হাসপাতালের বেডে শুয়েই কর্মীদের সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১১ মার্চ:- নন্দীগ্রামে চোট পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অসুস্থতায় চিন্তায় তৃণমূল নেতা কর্মীরা, উদ্বিগ্ন রাজ্যের মানুষ। এই পরিস্থিতিতে হাসপাতালের বেড থেকেই ভিডিও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন শান্তির বার্তাও। বৃহস্পতিবার তিনি ওই ভিডিও বার্তায় বললেন, সকলে শান্ত থাকুন। এসএসকেএম হাসপাতালের বেড থেকেই দলের কর্মীদের সংযত থাকার বার্তা […]
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঘাত লাগার ঘটনায় পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ তুলে তার দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে।
কলকাতা , ১১ মার্চ:- পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঘাত লাগার ঘটনায় পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ তুলে তার দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। পাশাপাশি রাজ্যের আইন শৃংখলা রক্ষায় কমিশনের ভূমিকা নিয়েও দলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য আজ […]
নাম ঘোষণার পরেই প্রচারে নেমে পড়লেন সি,পি,এম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
কলকাতা , ১১ মার্চ:- গতকাল সন্ধ্যায় বাম এবং সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বামফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তারপরে কোমর বেঁধে নেমে পড়ে প্রচারে আজ সকালে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য্য প্রচার শুরু করেন এম বি রোড থেকে বিরাটি সরকারি আবাসন আবাসনের প্রচার শেষ করেন এই আবাসনে 2011 তৃণমূল সরকার আসার পরে […]
সংযুক্ত মোর্চার শরিক বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ইশতেহার প্রকাশের আগে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে।
কলকাতা , ১১ মার্চ:- সংযুক্ত মোর্চার শরিক বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ইশতেহার প্রকাশের আগে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে। ফ্রন্টের খসড়া ইশতেহার প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আগামী কুড়ি মার্চ এর মধ্যে ফ্রন্টের ভবিষ্যত কর্মসূচি সম্পর্কে নিজেদের মতামত দেওয়ার জন্য রাজ্যবাসী কাছে আবেদন জানান। পাশাপাশি ওই খসরা ইশতেহারের প্রতিলিপি সংযুক্ত মোর্চার আরো দুই […]
মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে।
কলকাতা , ১০ মার্চ:- তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির পায়ে চোট লাগার ঘটনায় নির্বাচন কমিশন স্বতপ্রনোদিত হয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। চব্বিশ ঘন্টার মধ্যে এই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই দিকে এই ঘটনার জেরে ডিজি পি নীরজনয়ন পান্ডে আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার […]
নন্দীগ্রামে আহত হলেন মমতা, চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১০ মার্চ:- নন্দীগ্রামে মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় পায়ে ও মাথায় চোট পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় প্রচারে এক মন্দিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে বেরিয়ে গাড়িতে ওঠার সময় চার পাঁচজন মিলে ধাক্কা মারেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন আমি গাড়ির কাছে দাঁড়িয়ে নমস্কার করছিলাম, তখন হঠাৎই চার -পাঁচজন দরজা বন্ধ করে দেয়। […]

