কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- নিজের পদ থেকে সরে দাঁড়ালেন রাজ্যের অ্যাডভোটেক জেনারেল কিশোর দত্ত। মঙ্গলবার সকালে রাজ্যপাল জগদীপ ধনখড়কে তিনি নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। রাজ্যপাল সেই পদত্যাগপত্র গ্রহণও করেছেন। রাজ্যপালের পাশাপাশি মুখ্যসচিব এবং আইনমন্ত্রীকেও নিয়মমাফিক পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। জানা গেছে ব্যক্তিগত কারণেই কিশোর দত্ত নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
কলকাতা
তিন আসনে ভোটের জন্য রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- রাজ্যে তিন আসনে আসন্ন বিধানসভা ভোট ও উপনির্বাচন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই মত তিন আসনে ভোটের জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট। সূত্রের খবর, ভোট নিরাপত্তার জন্য মোতায়েন করা […]
রাজ্যের দুই জেলায় সাত হাজার প্রাথমিক শিক্ষক নেবে রাজ্য।
কলকাতা , ১৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকার রাজ্যের দুই জেলায় প্রায় ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী জানিয়েছেন। তিনি বলেন, মালদা ও উত্তর ২৪ পরগণা এই দুই জেলায় ৩১৭৯ টি শিক্ষক পদ পূরণ করা হবে। একই সঙ্গে ওই দুই জেলায় […]
মেডিকেল ও নার্সিং কলেজ বাড়াতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- রাজ্যে মেডিকেল ও নার্সিং কলেজের সংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। বেসরকারি ক্ষেত্রকে মেডিকেল ও নার্সিং কলেজ তৈরিতে উৎসাহ দিতে নতুন নীতিতে সীলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্য সচিব হরেকৃষ্ণ বিবাদী জানিয়েছেন কেন্দ্রীয় নীতি অনুযায়ী ৩০০ শয্যার হাসপাতাল না থাকলে কোনও সংস্থাকে মেডিকেল কলেজ তৈরি অনুমোদন দেওয়া হয় […]
আর্থিক বছরে রাজ্যে ১০০ টি শিল্পপার্ক তৈরীর লক্ষ্যমাত্রা রাজ্য সরকারের।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রকে উৎসাহ দিতে রাজ্য সরকার বেসরকারি শিল্প পার্ক তৈরির ক্ষেত্রে ইনসেনটিভ প্রদান সংক্রান্ত নীতিতে আরও প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন নীতি অনুমোদিত হয়েছে। মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী জানিয়েছেন। তিনি বলেন, বেসরকারি শিল্পপার্ককে উৎসাহ দিতে ২০১৪ সালে ইন্সেন্টিভ নীতি চালু করা হয়। সেখানে […]
ইট শিল্পকে বাঁচাতে উদ্যোগী রাজ্য।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- নিয়মের গেরোয় বিপর্যয়ের মুখে দাঁড়ানো ইটভাটা গুলিকে বাঁচাতে উদ্যোগী হল রাজ্য সরকার। বিধি-নিষেধে কিছুটা ছাড় দিয়ে বিপন্ন ইট শিল্পকে টিকিয়ে রাখতে এদিন নতুন নীতি গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্য এই নতুন নীতি গৃহীত হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী বলেন,জাতীয় নীতি অনুসারে এখন ইটভাটার কাজ কেও খনি […]
ইতিহাস বারবার ঘুরেফিরে আসে , ভবানীপুরে যেকোনো কিছু ঘটতে পারে – দিলীপ ঘোষ।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- আজ সকালবেলা ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে আবারও তৃণমূল সরকারকে এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই ডেকে পাঠিয়েছে সেই কথার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জানিয়েছেন যান গিয়ে দেখে আসুন সিবিআইয়ের গরম চা খেতে কেমন। অন্যদিকে ভবানীপুরে উলট পুরাণ ঘটতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ […]
করোনার সংক্রমণ বৃদ্ধিতে পুরসভাগুলিকে সতর্ক করলো স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ এবং বেশ কয়েকটি জেলায় সংক্রমনের হার বৃদ্ধির প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুরসভা গুলিকে সতর্ক করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ওইসব এলাকায় বিশেষ নজরদারি এবং কন্ট্রাক্ট ট্রেসিং এর ওপর জোর দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে জানা গেছে। কোনও বিশেষ এলাকায় সংক্রমণ হলে হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে […]
করোনা মহামারির পর অভিনব প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা কলকাতায়।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- করোনা মহামারি আটকাতে দীর্ঘ লকডাউনের ফলে ঘরবন্দি মানুষদের মধ্যে শুরু হয়েছে নানা একঘেয়েমি ও মানসিক সমস্যা। যেমন গারস্থ্য হিংসা বেড়েছে, তেমনি সূযোগ ও অভ্যাসের অভাবে নষ্ট হতে বসেছে বহু প্রতিভা। এবার এইসব প্রতিভাকে তুলে ধরতে কলকাতায় অনুষ্ঠিত হল এক অভিনব প্রতিভা অন্বেশন ও সুন্দরী প্রতিযোগিতা মিস এন্ড মিসেস ইন্ডিয়া ২০২১.নিউটাউনে এই প্রতিযোগিতায় অংশ […]
বন্যপ্রাণী রক্ষায় রাজ্য সরকার ত্রিশ কোটি টাকার বেশি মূল্যের আধুনিক আগ্নেয়াস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা, ১২ সেপ্টেম্বর:- বনজ সম্পদ এবং বন্যপ্রাণী রক্ষায় রাজ্য সরকার ত্রিশ কোটি টাকার বেশি মূল্যের আধুনিক আগ্নেয়াস্ত্র এবং গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জঙ্গলে চোরাশিকার বন্ধ করতে বিশেষ সোর্স নিয়োগ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন। যেসব সামগ্রী কেনা হবে তার মধ্যে সুন্দরবন, বাঁকুড়া এবং পুরুলিয়ার জঙ্গলমহলের জন্য কিছুটা রেখে […]











