এই মুহূর্তে কলকাতা

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই ইএম বাইপাসকে ঢেলে সাজানোর পরিকল্পনা।

কলকাতা, ১৯ সেপ্টেম্বর:- রাজ্য সরকার বিমানবন্দর থেকে কলকাতা মূল শহরের প্রধান প্রবেশ পথ ইএম বাইপাসকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রস্তাবিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই আন্তর্জাতিক অতিথিদের সামনে নতুন রূপে বাইপাস কে তুলে ধরার লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আধুনিক প্রযুক্তিতে রাস্তা সংস্কারের পাশাপাশি নিকাশি ব্যবস্থা কেও ঢেলে সাজানো হবে। একইসঙ্গে […]

এই মুহূর্তে কলকাতা

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে রাজ্য।

কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উচ্চশিক্ষার জন্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি সরকারি এই প্রকল্পটিতে রাজ্যকে সব রকমের সহায়তা করার জন্য ব্যাংকগুলোর কাছে আবেদন জানান বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছাড়া অন্য […]

এই মুহূর্তে কলকাতা

জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ।

কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ার প্রেক্ষিতে রাজ্য সরকার জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ করেছে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এই গাইডলাইনে শিশুদের জ্বর-শ্বাসকষ্ট তিনদিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের নীচে নেমে গেলেও হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে। আক্রান্ত শিশুদের […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গা দূষণ রোধে এগিয়ে বাংলা।

কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- নমামী গঙ্গে প্রকল্পে রাজ্যে তেইশটির মধ্যে তিনটি প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে বলে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে। ভাটপাড়া, কল্যাণী ও গয়েশপুরে প্রকল্পগুলি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। অন্যদিকে এই প্রকল্পের আওতায় থাকা আরও ছয়টি প্রকল্পের কাজ চলতি বছরেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। নবদ্বীপ ও কাঁচড়াপারার প্রকল্প […]

এই মুহূর্তে কলকাতা

দিদিকে বাংলা ছাড়ানোর গান শুনিয়ে “রামভক্ত” বাবুল তৃণমূলে!

কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- আসানসোলের বিজেপি সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। উল্লেখ্য গত ৩১ জুলাই বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা […]

এই মুহূর্তে কলকাতা

শিশুদের অজানা জ্বরের থাবা উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে , মোকাবিলায় বাড়ছে পিকুর বেড।

কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- করোনার আসন্ন তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার শিশুদের চিকিৎসায় স্বাস্থ্য পরিকাঠামো আরও বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং মালদহ মেডিক্যাল কলেজকে কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এই নিয়ে কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার উৎকর্ষকেন্দ্র হিসাবে পাঁচটি হাসপাতালকে চিহ্নিত করা হল। চলতি বছরের […]

এই মুহূর্তে কলকাতা

তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক হলেন অর্পিতা ঘোষ।

কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- রাজ্যসভা থেকে পদত্যাগ করা তৃণমূল কংগ্রেস সাংসদ অর্পিতা ঘোষকে আজ নতুন সাংগঠনিক পদ দেওয়া হয়েছে। তাঁকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ নাট্যকর্মী অর্পিতা ঘোষ গত বুধবার পদত্যাগ করেন। তিনি দলের সাংগঠনিক স্তরের কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তার সেই ইচ্ছাকে […]

Uncategorized এই মুহূর্তে কলকাতা

আজ লখনৌতে বসছে জি,এস,টি কাউন্সিলের বৈঠক।

কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- আজ বিকেলে লখনৌতে জিএসটি কাউন্সিলের বৈঠক বসছে। দেশে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার পর এই প্রথম জিএসটি কাউন্সিলের বৈঠক হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ কাউন্সিলের সদস্য এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা। রাজ্য থেকে অর্থমন্ত্রী অমিত মিত্র উপস্থিত থাকছেন না। অসুস্থতার কারণে তাঁর পক্ষে সশরীরে উপস্থিত থাকা সম্ভাবনায় বলে জানা গিয়েছে। তাঁর বদলে […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি প্রকল্পে অসহযোগিতা বিভিন্ন ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে সরকার।

কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- স্টুডেন্ট- কিষাণ ক্রেডিট কার্ডের মত সরকারি প্রকল্পে সহযোগিতা করছে না একাংশের ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এবার এই সব ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবছে নবান্ন। এইসব ব্যাঙ্কের কাছ থেকে সরকারের সমস্ত অ্যাকাউন্ট ও জমা-পুঁজি ধাপে ধাপে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে খবর প্রশাসনিক সূত্রে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শুক্রবার বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে জেলাশাসকদের […]

এই মুহূর্তে কলকাতা

পথসাথী ও কর্মতীর্থর সামনে সরকারি বাসের স্টপেজ বাধ্যতামূলক।

কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার সব পথসাথী এবং কর্মতীর্থর সামনে সরকারি বাসের স্টপেজ বাধ্যতামূলক করেছে। পরিবহন দপ্তর থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে এর ফলে সাধারণ মানুষ এবং বাসযাত্রীরা এই প্রকল্প দুটি সম্পর্কে অবগত হবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য দূরপাল্লার যাত্রীদের সুবিধার জন্য রাজ্য সরকার বিভিন্ন জাতীয় এবং রাজ্য সড়কের পাশে পথসাথী গড়ে তুলেছে। এই […]