এই মুহূর্তে কলকাতা

প্রশাসন বা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাজে গাফিলতি প্রমান হলেই কঠোর পদক্ষেপ জানালো নবান্ন।

কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- প্রাকৃতিক দুর্যোগের সময় জমা জল বা ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এবং প্রাণহানি কমাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। শনিবার নবান্নে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে ডাকা প্রস্তুতি বৈঠকে এই মর্মে একাধিক নির্দেশ দিলেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। এ ব্যাপারে প্রশাসন বা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাজে গাফিলতি প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নেয়ার […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের মাওবাদী বৈঠকে মুখ্যসচিব।

কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিল্লিতে বিজ্ঞান ভবনে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। পশ্চিমবঙ্গ, বিহার সহ ঝাড়খণ্ড, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা সেখানে আমন্ত্রিত। তাই আগাম কর্মসূচী থাকায় দিল্লি যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে ওই বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন মুখ্যসচিব […]

Uncategorized এই মুহূর্তে কলকাতা

রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বন্ধ জুটমিল খোলার উদ্যোগ নিলো রাজ্য সরকার।

কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বন্ধ জুটমিল খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সরকারের মধ্যস্ততায় শ্রমিক – মালিক দুপক্ষের আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে জুটমিল গুলি খোলার বিষয়ে উদ্যোগী হয়েছেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। শুক্রবার শ্রমমন্ত্রীর পৌরহিত্যে এক ত্রিপাক্ষিক বৈঠকে পাট শিল্প ক্ষেত্রের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সেখানে বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়া জুটমিল […]

এই মুহূর্তে কলকাতা

উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে ছাত্র ছাত্রীদের সুযোগ করে দিতে পোর্টাল চালুর সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্য সরকার একটি পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের উপরে শুক্রবার থেকে বিধাননগরের বিকাশ ভবনে শুরু হওয়া দুই দিনের এক আন্তর্জাতিক ওয়েবিনারে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন খুব শীঘ্রই এই পোর্টালটি চালু করার জন্য দেশের শীর্ষ বনিক সংগঠন কনফেডারেশন অফ […]

এই মুহূর্তে কলকাতা

এক দুর্যোগ কাটার আগেই বাংলার আকাশে আরেক দুর্যোগের ভ্রুকুটি।

কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- এক দুর্যোগের প্রকোপ কাটার আগেই বাংলার আকাশে আরেক দুর্যোগের ভ্রুকুটি।পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে মঙ্গলবারই আছড়ে পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম […]

এই মুহূর্তে কলকাতা

প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ ব্যাবহারে সতর্কতা অবলম্বন করতে নিরদর্ষ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। কলকাতা ভবানীপুর আজ আসন্ন উপনির্বাচনের এক প্রচার সভায় মুখ্যমন্ত্রী বলেন, এখন অতিবৃষ্টি বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে। এজন্য মানুষকে সতর্ক হতে হবে। বজ্রপাতের সময় বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে ল্যাম্পপোস্ট এবং […]

Uncategorized এই মুহূর্তে কলকাতা

পুজোর আগে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সরানোর নির্দেশ নবান্নর

কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অথচ বিরূপ আবহাওয়ার কারণে এখনও রাস্তায় বর্ষার ক্ষত মেরামত সম্ভব হয়নি। এবার তাই যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে গোটা রাজ্যের ছোট বড় সমস্ত সমস্ত রাস্তা সারাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। পুরসভা ও পঞ্চায়েতের পাশাপাশি পূর্ত ও সেচ দপ্তরকে তাদের হাতে থাকা রাস্তা অবিলম্বে মেরামতির নির্দেশ দিয়েছে নবান্ন। সরকারি […]

এই মুহূর্তে কলকাতা

টানা বৃষ্টিতে দক্ষিনেশ্বর থেকে বলি ব্রিজ যাবার রাস্তায় ধস।

কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- অনবরত টানা বৃষ্টির ফলে দক্ষিনেশ্বর থেকে বালি ব্রিজ যাওয়ার ১০০ মিটারের রাস্তায় নেমেছে ভয়াবহ ধস। গতকাল রাতে বিষয়টি নজরে আসে। গাড়ি চালকদের সাথে সাথেই খবর দেওয়া হয় কর্তব্যরত স্থানীয় পুলিশ কর্মীদের। আজ সকাল থেকে পি, ডব্লিউ, ডি দফতরের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ধস কবলিত এলাকায় মেরামতির কাজ শুরু করা হলো। এই রাস্তাটি উত্তর […]

Uncategorized এই মুহূর্তে কলকাতা

পেনশন বৃদ্ধি সহ আট দফা দাবি নিয়ে প্রাক্তন বিধায়করা বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন।

কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- পেনশন বৃদ্ধি-সহ আটদফা দাবি নিয়ে প্রাক্তন বিধায়কদের সংগঠনের সদস্যরা আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করেন। ওই সংগঠনের তরফে প্রাক্তন বিধায়ক দের মাসিক পেনশন ১২ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার করার দাবি জানানো হয়। সেইসঙ্গে চিকিৎসা বাবদ খরচ ৬ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার দাবি করা হয়। অর্থাৎ ১৮ […]

এই মুহূর্তে কলকাতা

ইথানল উৎপাদনে বেশিসংখ্যক সংস্থাকে উৎসাহিত করতে বিদ্যুৎ শুল্ক ছাড়ের সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- রাজ্যে জৈব জ্বালানি ইথানল উৎপাদনে বেশিসংখ্যক শিল্প সংস্থা কে উৎসাহিত করতে রাজ্য সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিদ্যুৎ শুল্কসহ একগুচ্ছ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।রাজ্য শিল্প দপ্তর সূত্রে খবর জৈব জ্বালানি উৎপাদনে উৎসাহ দিতে এখন থেকে বিনিয়োগকারীদের পাঁচ বছরের জন্য বিদ্যুৎ শুল্ক মুকুব করা হবে। কারখানায় উৎপাদন শুরু হওয়ার দিন থেকে পরবর্তী পাঁচ বছর তারা […]