কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- দুর্যোগপূর্ণ আবহাওয়া জনিত কারনে বিদ্যুতের ট্রান্সফর্মার, ফিডার বক্স বা সাব-স্টেশনে জল জমে থাকলে রাজ্য সরকার সুরক্ষার কথা মাথায় রেখে সেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, সচিব এবং সব জেলার অধিকর্তা, সিইএসসি র আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে একটি ভার্চুয়াল […]
কলকাতা
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিদ্যুৎ ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- নিম্নচাপ ও ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মঙ্গলবার ২৮শে সেপ্টেম্বর, ২০২১ সকাল থেকে বিদ্যুৎ ভবনে একটি 24×7 কন্ট্রোল রুমে খোলা হয়েছে। এদিন সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী সুরেশ কুমার, সি.এম.ডি-ডব্লু.বি.এস.ই.ডি.সি.এল শ্রী শান্তনু বোস ও বিদ্যুৎ দপ্তর এর […]
১ অক্টোবর থেকে ৭৫ মাইক্রৈনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্যের শহরাঞ্চল গুলিতে জল জমার সমস্যার হাত থেকে রেহাই পেতে রাজ্য সরকার ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করছে। আগামী ১ অক্টবর থেকেই এই নির্দেশিকা কার্যকর করার জন্য পুরসভা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে মুখ্যসচিবের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে ১ অক্টোবর থেকে ৭৫ মাইক্রৈনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা […]
একশো শতাংশ বাড়িতে পানীয় জল দেবার কাজ সম্পৰ্ণ হলেই সজল গ্রাম ঘোষণা , জানালো রাজ্য।
কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- জলস্বপ্ন প্রকল্পের আওতায় যেসব গ্রামে একশ শতাংশ বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন হবে সেই গ্রামগুলিকে সজল গ্রাম হিসেবে ঘোষণা করা হবে।মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।আর তাতে তৈরি হয়েছে নতুন মাইল ফলক।সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, গত মে থেকে অগস্ট পর্যন্ত ওই প্রকল্পের গতি […]
বন্ধ চা বাগানের বাগিচা শ্রমিকদের এক মাসের অতিরিক্ত অনুদান ফাওলাই দেবার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের বন্ধ থাকা বারোটি চা বাগানের বাগিচা শ্রমিকদের পুজো অনুদান বাবদ এক মাসের অতিরিক্ত আর্থিক অনুদান ফাওলাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ডুয়ার্সের রেডব্যাংক, সুরেন্দ্রনগর, বান্দাপানি, রায়পুরের মতো আটটি এবং দার্জিলিং পাহাড়ের কলেজ ভ্যালি, পানিঘাটা, ধতরিয়া এবং পেশোক এই চারটি বাগান রয়েছে। এর ফলে বাগানগুলোতে কর্মরত প্রায় সাড়ে সাত হাজার […]
নিম্নচাপের জেরে আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্বভনা।
কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- নিম্নচাপের জেরে কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগ সামলাতে সোমবার নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব এইচ কে দিবেদী। এই বৈঠকের সেচ দপ্তর কলকাতা পুরসভা পূর্ত দপ্তর বিপর্যয় মোকাবিলা দপ্তর বিদ্যুৎ দপ্তর স্বাস্থ্য দপ্তর এবং দক্ষিণ বঙ্গের জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সূত্রের খবর ছটি […]
উৎসবের মরশুমে দুয়ারে রেশন প্রকল্পে গতি আনতে নির্দেশ রাজ্যের।
কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- রাজ্য সরকার আসন্ন উৎসবের মরশুমে দুয়ারে রেশন প্রকল্পে আরও গতি আনার নির্দেশ দিয়েছে। এই সময় অন্তত রাজ্যের ৫০ শতাংশ গ্রাহকের দোরগোড়ায় রেশনের খাদ্য সামগ্রী পৌঁছে যাবে বলে খাদ্য দপ্তর জানিয়েছে। সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ থেকে রাজ্যের ১৫ শতাংশ রেশন ডিলারকে নিয়ে পরীক্ষামূলক প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল। অক্টোবরে আরও ৩৫ শতাংশ রেশন […]
দুর্যোগ পরিস্থিতিতে ভোট পরিচালনা ঠিক করতে আজ বৈঠকে বসছেন মুখ্য নির্বাচন আধিকারিক।
কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- দুর্যোগ পরিস্থিতিতে কিভাবে ভোট? বেলা বারোটা থেকেই জরুরি বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। ২৯ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে ক্ষেত্রে বুথ পর্যন্ত যাতে ভোটাররা পৌঁছাতে পারেন তার জন্য মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তর থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হতে পারে। কলকাতা দক্ষিণের ডিসট্রিক্ট ইলেকশন অফিসার, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারসহ প্রশাসনের […]
পর্যটন শিল্পে গতি ফেরাতে বিশ্ব পর্যটন দিবসে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের।
কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- রাজ্যের পর্যটন শিল্পে গতি ফেরাতে একাধিক পদক্ষেপ বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। আজ পর্যটন দিবস উপলক্ষে দুটি নতুন রিভার ট্যুরিজম প্যাকেজ শুরু করা হচ্ছে। একই সঙ্গে আজ থেকে রাজ্য পর্যটন দপ্তরের নতুন অ্যাপ নতুন চেহারায় আত্মপ্রকাশ করছে বলে দপ্তরের তরফে জানানো হয়েছে। যেখানে বিভিন্ন পর্যটন কেন্দ্র অনলাইন […]
বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে ১০ হাজার কোটি টাকা মূল্যের শস্য ও সম্পদ হানি হয়েছে দাবি রাজ্যের।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ এবং ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার কোটি টাকা মূল্যের শস্য ও সম্পদ হানি হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের বানভাসি এলাকা পরিদর্শন করতে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে ওই হিসেব তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব সুনীল […]











