এই মুহূর্তে কলকাতা

বিধানসভার অধিবেশনে যোগ না দেওয়ায় নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৯ নভেম্বর:- বিধানসভার অধিবেশনে যোগ না দেওয়ায় নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়। পেট্রোল-ডিজেলের আগুন দাম নিয়েও এদিন বিজেপিকে বেঁধেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখার সময় নাম না করে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, যে ৪ লক্ষ কোটি টাকা তোলা হয়েছে তা রাজ্য গুলির মধ্যে ভাগ করে দেওয়া হোক। টিকাও […]

এই মুহূর্তে কলকাতা

আগামী বছর ফের রাজ্যে হয়ে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন।

কলকাতা, ৮ নভেম্বর:- অতিমারীর আবহে দু বছর স্থগিত থাকার পর আগামী বছর রাজ্যে ফের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আগামী বছর ২০-২১ এপ্রিল এই দু’দিন বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুমোদন সাপেক্ষে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, এখন বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী, […]

এই মুহূর্তে কলকাতা

১১২ টি পুরসভার ভোট আগামী বছর ফেব্রুয়ারিতে তিন দফায়।

কলকাতা, ৮ নভেম্বর:- আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট করার জন্য রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছে। রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের তরফে পুর ভোটের যে নির্ঘণ্ট কমিশনের কাছে পাঠানো হয়েছে তা অনুযায়ী আগামী ২২ শে নভেম্বর রাজ্য নির্বাচন কমিশন পুর ভোটের দিন ক্ষণ ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী ২২ […]

এই মুহূর্তে কলকাতা

সুব্রত মুখোপাধ্যায় রাজনীতির উত্তম কুমার – ফিরহাদ হাকিম।

কলকাতা, ৮ নভেম্বর:- স্মৃতির সরণি বেয়ে আজ রাজ্য বিধানসভায় প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ট্রেজারি বেঞ্চ থেকে বিরোধী দলের সব সদস্যই সুব্রত মুখার্জিকে আন্দোলনের অপর নাম বলে অভিহিত করেন। আলোচনায় সকলেই তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করেন। অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক শোক প্রস্তাব উত্থাপন করে প্রয়াত মন্ত্রী তথা […]

এই মুহূর্তে কলকাতা

আরজিকর হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের।

কলকাতা, ৮ নভেম্বর:- জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর আরজিকর হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। সেখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের অচলাবস্থা ও অনিয়মের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে ।এন‌আর‌এস মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ই কমিটিকে […]

এই মুহূর্তে কলকাতা

সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন হতে চলেছে সুব্রতময়।

কলকাতা, ৭ নভেম্বর:- সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন হতে চলেছে সুব্রতময়। পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে অন্যতম প্রবীণ এই সদস্যকে সম্মান জানাবে রাজ্য বিধানসভা। প্রথমে শোকপ্রস্তাব পাঠ করবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই তাঁর স্মৃতিচারণ করবেন বিভিন্ন দলের বিধায়করা। সুব্রত মুখোপাধ্যায় প্রথম বিধানসভায় পা রেখেছিলেন ১৯৭১ সালে। জীবনের শেষ সময় পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। দীর্ঘ […]

এই মুহূর্তে কলকাতা

বিকল্প কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে অনলাইন একাডেমি চালু হতে চলেছে।

কলকাতা, ৭ নভেম্বর:- করোনাকালে বিকল্প কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে অনলাইন একাডেমি চালু করতে চলেছে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁট ছড়া বেঁধে এই প্রকল্প রূপায়ন করবে তথ্যপ্রযুক্তি দপ্তর। এ ব্যাপারে অর্থ দপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে বলে সূত্রে জানা গেছে। বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের অনলাইন কোর্স চালু করা হবে। অনেক কম খরচে প্রশিক্ষণ নিতে পারবে ছাত্র-ছাত্রীরা। […]

এই মুহূর্তে কলকাতা

এবার অফলাইনে ক্লাস শুরু করার প্রস্তুতি শুরু হল বিশ্ববিদ্যালয় স্তরে।

কলকাতা, ৬ নভেম্বর:- করোনা ভীতি কাটিয়ে রাজ্যে স্কুল কলেজ খুলছে ১৬ নভেম্বর। এবার অফলাইনে ক্লাস শুরু করার প্রস্তুতি শুরু হল বিশ্ববিদ্যালয় স্তরে। ক্যাম্পাস খোলা নিয়ে আগামী মঙ্গলবার ৯ই নভেম্বর বৈঠকে বসতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঐদিন সমস্ত বিভাগীয় প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দশটি ক্যাম্পাস ও বেশ কয়েকটি হোস্টেল রয়েছে। ইতিমধ্যে পরিকাঠামো উন্নয়নের […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চদশ অর্থ কমিশনের নির্দেশে স্বাস্থ্য খাতে পরিকাঠামোর জন্য ৫৬৯ কোটি টাকা মঞ্জুর।

কলকাতা, ৬ নভেম্বর:- করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ ক্রমে রাজ্য সরকারকে বিপুল অর্থ মঞ্জুর করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, পঞ্চদশ অর্থ কমিশনের নির্দেশে রাজ্যের স্বাস্থ্য খাতে পরিকাঠামোর মেরামতির জন্য তিন বছরের জন্য প্রায় ৫৬৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে। একেবারে প্রাথমিক স্তরে […]

এই মুহূর্তে কলকাতা

আগামী মঙ্গলবার মন্ত্রিসভায় বেশ কয়েকটি দপ্তরের রদবদলের সিদ্ধান্ত।

কলকাতা, ৬ নভেম্বর:- রাজ্য মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর মন্ত্রীহীন থাকায় রাজ্য সরকার খুব শীঘ্রই মন্ত্রিসভায় রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী মঙ্গলবার এই রদবদল করতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও পূর্ণ এবং প্রতিমন্ত্রী স্তরে আরো কয়েকটি দপ্তরের রদবদল করা হতে পারে বলে সূত্রের খবর। উল্লেখ্য পঞ্চায়েত […]