কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবীন্দ্র সদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সমাজবাদী পার্টির সমর্থনে উত্তরপ্রদেশে ভোট প্রচারে রওনা হওয়ার আগে তিনি রবীন্দ্রসদনে যান। রাজ্য সরকারের তরফে আয়োজিত এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অরূপ রায়, শশী পাঁজা, মদন মিত্র, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন প্রমুখ। বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ […]
কলকাতা
স্বাস্থ্য ক্ষেত্রে শূন্যপদ পূরণে উদ্যোগী হলো রাজ্য সরকার।
কলকাতা,৭ ফেব্রুয়ারি:- স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে। স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে কোভিডের কারণে গত প্রায় তিন বছর এই নিয়োগ বন্ধ ছিল। তার ফলে বিভিন্ন সরকারি হাসপাতাল সহ স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য প্রশাসনের দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রশাসনিক বৈঠকে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট কমিশনের […]
রাজ্যের ট্রাফিক সিগন্যালগুলিতে আগামী ১৫ দিন শুধুই সুর সম্রাজ্ঞীর গান বাজানোর সিদ্ধান্ত।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে সোমবার রাজ্যের সমস্ত সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সেই সঙ্গে রাজ্যের ট্রাফিক সিগন্যালগুলিতে আগামী ১৫ দিন শুধুই সুর সম্রাজ্ঞীর গান বাজবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা তথা বাঙালির সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক চিরকালীন। তাই সাধারণ মানুষ যাতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারে সে […]
বিনা হেলমেটে রাস্তায় বাইক নিয়ে বেরোলেই কঠোর শাস্তির মুখে পড়তে পারে চালকরা।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- এবার থেকে বিনা হেলমেটে বাইক নিয়ে রাস্তায় বেরোলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট চালকদের। তিন মাসের জন্য বাতিল হবে তাদের লাইসেন্স ১০০০ টাকা জরিমানা তো থাকছেই। শনিবার সরস্বতী পুজোর দিন থেকেই কড়া ভাবে পথে নেমেছে লালবাজারের ট্রাফিক বিভাগ।শুরু হয়ে গেছে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া।পুলিশের মতে, এই কড়া শাস্তির ফলে এ ধরনের ট্রাফিক […]
এবার থেকে রাজ্য সরকারি পেনশন প্রাপকরা বেসরকারি ব্যাংকেও পেনশন একাউন্ট খুলতে পারবেন।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- রাজ্য সরকারি পেনশন প্রাপকদের জন্য সুখবর। এবার থেকে রাজ্য সরকারি এবং সরকার পরিচালিত সংস্থার কর্মী রা চাইলে বেসরকারি ব্যাংকে ও পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন। পারিবারিক পেনশন প্রাপক রাও এক ই সুবিধা পাবেন। সম্প্রতি অর্থ দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার মধ্যে পেনশন প্রাপক রা চাইলে […]
আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে রাজ্যপাল পুলিশ প্রশাসনকে কে উস্কানি দিচ্ছেন। এর প্রতিবাদে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা হবে। গতকাল প্রশাসনিক সভায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর ধমকের ঘটনা […]
রাজ্যের ১০৮ টি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- রাজ্যের ১০৮ পুরসভার আসন্ন নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এক যৌথ সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রমুখ আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষনা করেন। পার্থবাবু জানান, এবার পুরভোটে বিধায়কদের প্রার্থী করা হয়নি।নতুনরা যাতে সুযোগ পান এবং একজন যাতে একাধিক দায়িত্বে না থাকেন […]
সবুজসাথী প্রকল্পের সাইকেল এবার তৈরি হবে এ রাজ্যেই।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- রাজ্যে আগামী এক বছরের মধ্যে আরও বেশ কয়েকটি শিল্প পার্ক তৈরি করা হবে। সবুজ সাথী প্রকল্পের রাজ্যের স্কুলের ছেলেমেয়েদের সাইকেল দেওয়ার কারখানায় তৈরি হবে রাজ্যেই। কলকাতায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে শিল্প ও বানিজ্য সচিব বন্দনা যাদব বলেন, নতুন শিল্পপার্ক তৈরীর জন্যে […]
পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চলতি সমস্ত নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্য স্বাস্থ্য নিয়োগ কমিশনের হাতে থাকা সমস্ত বকেয়া নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শেষ করারও তিনি নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক এই মর্মে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।,মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্দেশে তিনি […]
স্কুল-কলেজের পর এবার আইসিডিএস গুলিও খুলে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- স্কুল কলেজের পর এবার করোনা পরিস্থিতি কাটিয়ে রাজ্যের সুসংহত শিশু বিকাশ কেন্দ্র আইসিডিএস গুলি খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে তিনি একথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শুরু হয়ে গিয়েছে। সরস্বতী পুজোর পরেই আইসিডিএস কেন্দ্র […]











