এই মুহূর্তে কলকাতা

প্রাথমিকের ইন্টারভিউ আগামিকাল থেকে ।

কলকাতা, ২২ ফেব্রুয়ারি:- আগামিকাল থেকে কলকাতায় প্রাথমিকে শিক্ষক নিয়োগের ষষ্ঠ পর্যায়ের ইন্টারভিউ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই পর্বে পূর্ব বর্ধমান জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৩, ২৪, ২৭, ২৮ ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ এই ইন্টারভিউ হবে। পর্ষদ জানিয়েছে, চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেই তাঁদের […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার কোন পরিকল্পনা নেই সরকারের।

কলকাতা, ২২ ফেব্রুয়ারি:- কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার কোন পরিকল্পনা রাজ্য সরকারের নেই। রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গতকাল বিধানসভায় একথা জানিয়েছেন। গতকাল অধিবেশনের শেষ লগ্নে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ট্রাম নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানতে চান। তিনি বলেন ট্রাম কলকাতার ঐতিহ্য, আবেগের সঙ্গে জড়িত। সাম্প্রতিককালে জানা যাচ্ছে সরকার ট্রাম বন্ধ […]

এই মুহূর্তে কলকাতা

আন্দোলনের নামে ভাঙচুর ও অগ্নিসংযোগ আটকাতে কঠোর হচ্ছে রাজ্য।

কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- আন্দোলনের নামে সম্পত্তি ভাঙচুর, লুট বা অগ্নিসংযোগের ঘটনা আটকাতে আরও কঠোর হচ্ছে রাজ্য। আইন পরিবর্তন করে সরকারি সম্পত্তির পাশাপাশি নাগরিকদের সম্পত্তিহানি আটকানোর ওপরেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে ১৯৭২ সালের মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার আইনের একটি সংশোধনী মঙ্গলবার বিধানসভায় আনা হয়। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিল পেশ করে বলেন, কিছু অসামাজিক ব্যক্তি […]

এই মুহূর্তে কলকাতা

প্রাচীন ও ঐতিহ্যবাহী কুনগুলি এবার থেকে সরকারি অনুদান পাবে, জানালেন শিক্ষামন্ত্রী।

কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার বিভিন্ন জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুলগুলির তালিকা তৈরি করছে। ইতিমধ্যেই শিক্ষা দফতর শতবর্ষ প্রাচীন স্কুলগুলির তালিকা তৈরির কাজ শেষ করেছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। বিধানসভায় আজ তৃণমূল কংগ্রেস সদস্য সুকান্ত পালের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান ইতিমধ্যে দপ্তর ১০০ বছরের স্কুলের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে সমস্ত প্রাচীণ ও […]

এই মুহূর্তে কলকাতা

ভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করায় বিজেপির বিধায়ককে শিল্পমন্ত্রীর কটাক্ষ, শাসক বিরোধী বাদানুবাদ।

কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- মাতৃ ভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য বিজেপির মহিলা বিধায়ককে শিক্ষামন্ত্রীর কটাক্ষ করাকে কেন্দ্র করে আজ বিধানসভায় শাসক ও বিরোধী পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আসানসোল দক্ষিণের বিজেপি সদস্য অগ্নিমিত্রা পা বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা নিয়ে ইংরেজিতে প্রশ্ন করেন। উত্তর দিতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাতৃভাষা দিবসে ইংরেজিতে […]

এই মুহূর্তে কলকাতা

১৪ বছর পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সুপারভাইজার নিয়োগ।

কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- দীর্ঘ প্রায় ১৪ বছর পর রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। খুব শীঘ্রই বিভিন্ন জেলায় প্রায় তিন হাজার নতুন অঙ্গন ওয়ারী সুপারভাইজার কাজে যোগ দেবেন বলে রাজ্যের নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন। বিধানসভায় আজ তৃণমূল কংগ্রেস সদস্য মোশারফ হোসেনের এক প্রশ্নের উত্তরে তিনি জানান অন্যান্য ক্ষেত্রের মত […]

এই মুহূর্তে কলকাতা

আর্থিক শৃঙ্খলা প্রশ্নে বিরোধীদের সমালোচনার জবাব অর্থমন্ত্রীর।

কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- আর্থিক শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নেওয়ায় বাজেট ঘাটতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে। বিধানসভায় আজ চলতি আর্থিক বছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি বিধানসভায় পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর্থিক শৃঙ্খলা প্রশ্নে বিরোধীদের সমালোচনার জবাব দেন। তিনি পাল্টা অভিযোগ করেন একশ দিনের কাজ সহ […]

এই মুহূর্তে কলকাতা

মহার্ঘ্য ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের দুদিনের কর্মবিরতি চলছে।

কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ৩৬টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের দুদিনের কর্মবিরতি চলছে। রাজ্যের অধিকাংশ সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে এই কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে থেকে সরকারি কর্মীদের স্লোগানিং, বিক্ষোভ অবস্থানের খবর পাওয়া গেছে। এই কর্মবিরতি প্রসঙ্গে রাজ্য সরকারের কড়া অবস্থান নিয়ে এক নির্দেশিকা জারি […]

এই মুহূর্তে কলকাতা

জেলায় জেলা অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক, উদ্বেগ বাড়াচ্ছে নাইসেডের রিপোর্টও।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:-জেলায় জেলায় অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন হাসপাতালের আইসিইউ-তে ভিড় বাড়ছে আক্রান্ত শিশুদের। উদ্বেগ বাড়াচ্ছে নাইসেডের সাম্প্রতিক রিপোর্টও। তবে এই শিশু মৃত্যুর খবর সামনে আসতেই জেলাগুলিকে সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। জারি করা হয়েছে নির্দিষ্ট গাইডলাইনও। রাজ্যের সমস্ত হাসপাতালকে শিশুদের জন্য ভেন্টিলেটার এবং অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবনের অ্যাডভাইজারিতে […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের আগে কাজে গতি আনতে বিশেষ কমিটি তৈরি পূর্ত দপ্তরের।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে কাজে গতি আনতে বিশেষ কমিটি গড়ল পূর্ত দফতর। নবান্ন সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে কাজ শেষ করতে পূর্ত দফতর পাঁচ সদস্যের ‘রিপোর্ট মনিটরিং সেল’ গঠন করেছে। বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধযায় পূর্তমন্ত্রী পুলক রায়কে কাজে গতি আনার নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর, এরপর রাজ্যের পূর্ত দফতরকে পঞ্চায়েত নির্বাচনের […]