এই মুহূর্তে জেলা

ভোট মিটতেই উত্তেজনা ডোমজুড়ে , বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ।

হাওড়া , ১২ এপ্রিল:- ভোট মিটতেই উত্তেজনা ছড়াল ডোমজুড়ে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। বিজেপির অভিযোগ, বিজেপি করার অপরাধে এবং ভোটের দিন বুথে বিজেপির এজেন্ট হয়ে বসার অপরাধে রবিবার রাতে বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর করা হয় বাঁকড়া রাজীবপল্লীর বিজেপি সমর্থকদের। অভিযোগের তীর শাসক দল আশ্রিত স্থানীয় […]

এই মুহূর্তে জেলা

শীতলকুচির ঘটনার প্রতিবাদ , তৃণমূলের বিক্ষোভ হাওড়ায়।

হাওড়া, ১১ এপ্রিল:- শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে যুব তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।এদিনের কর্মসূচি নিয়ে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সিকান্দার আলি খান বলেন, অমিত শাহ যেখানে জনসভা করতে আসছেন সেখানে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তাদের ক্যাডারদের হিংসার পথ অবলম্বন করতে […]

এই মুহূর্তে কলকাতা

শীতলকুচির ঘটনায় ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার , শর্তসাপেক্ষে’ অনুমতি কমিশনের।

কলকাতা, ১১ এপ্রিল:- রাজ্য চতুর্থ দফার ভোট গ্রহণের দিনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত এবং আহতদের পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে। নির্বাচন কমিশনের অনুমোদন মেলার পর নবান্নের তরফে নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তুতি শুরু করেছে নবান্ন। তবে কমিশনের দেওয়া শর্ত অনুযায়ী ক্ষতিপূরণের কথা ভোট প্রচারে তুলে ধরা যাবেনা। কমিশনের অনুমতি পাওয়ার পর […]

এই মুহূর্তে জেলা

শীতলকুচির ঘটনায় বাঁকুড়ায় সায়ন্তিকার নের্তৃত্বে প্রতিবাদ মিছিল।

বাঁকুড়া, ১১ এপ্রিল:- চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় বাঁকুড়া শহরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করল তৃনমূল। আজ বিকালে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূলের জেলা নেতৃত্ব। মাচানতলা থেকে বের হওয়া এই প্রতিবাদ […]

এই মুহূর্তে কলকাতা

শীতলকুচির ঘটনার ভিডিও ছবি সামনে আনার দাবি জানালো তৃণমূল।

কলকাতা, ১১ এপ্রিল:-শীতলকুচির ঘটনার ভিডিও ফুটেজ সামনে আনার দাবি জানালো তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বুথের ভিতরে ও বাইরে সিসিটিভি থাকা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুথে গোলমাল ও কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার যে দাবী করছেন তার স্বপক্ষে ভিডিও ফুটেজ কোথায় […]

এই মুহূর্তে জেলা

খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠলো বাঁকুড়া শহরের বুকে।

বাঁকুড়াঃ, ১১ এপ্রিল:- খেলনা পিস্তল দেখিয়ে দিনে দুপুরে বাড়িতে ঢুকে ভয় দেখানোর অভিযোগ উঠলো খোদ বাঁকুড়া শহরের বুকে। শেষ পর্যন্ত এলাকাবাসীর বেঁধে রেখে তুলে দিলেন পুলিশের হাতে।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ইদগামহল্লা এলাকায়।ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য এলাকায়।স্থানীয় সূত্রে খবর, এক অপরিচিত গৃহস্থের বাড়িতে ঢুকে শুধু অসংলগ্ন কথাবার্তা বলেন এবং হাতে থাকা খেলনা পিস্তল দেখিয়ে […]

এই মুহূর্তে জেলা

বিজেপি আশ্রিত’ দুষ্কৃতিকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। রাস্তা অবরোধ।

হাওড়া , ১১ এপ্রিল:-শনিবার ভোটের দিন হাওড়ায় চ্যাটার্জিহাটের একটি বুথে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল স্থানীয় এক দুষ্কৃতীকে। এই অভিযোগ জানিয়েও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতী গত কয়েকদিন ধরেই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় বাইক বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে। তা সত্বেও পুলিশ কোনও […]

এই মুহূর্তে

MCC এখন BCC তে পরিণত হয়েছে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মমতা বন্দোপাধ্যায়

শিলিগুড়ি , ১১ এপ্রিল:-MCC এখন BCC( বিজেপি কোড অফ কন্ডাক্ট)পরিণত হয়েছে যার জন্য আমি মৃতদের পরিবারের সাথে দেখা করতে যেতে চাইলেও আমাকে আটকে দেওয়া হল । রবিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনভাবেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন এই ভাবে আমাকে আটকানো যাবেনা। আমি ১৪ তারিখের পর আমি যাব ওই পরিবারের […]

এই মুহূর্তে জেলা

ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের গোডাউন সহ তিনটি দোকান ভস্মীভূত হালিশহরে

ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের গোডাউন সহ তিনটি দোকান। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বীজপুর থানার হাশিশহর চৌমাথা বাজার এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,এদিন ভোর রাতে ওই এলাকার একটি কাঠের গোডাউনে হটাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে […]

এই মুহূর্তে জেলা

নির্বাচনের প্রাক্কালে ভাটপাড়ার মাদ্রালের একটি ক্লাব থেকে প্রচুর পরিমাণে তাজা বোম-গুলি উদ্ধার করল প্রশাসন

ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- দোরগোড়ায় নির্বাচন কড়া নাড়ছে। কিন্তু ফের নির্বাচনের প্রাক্কালে ভাটপাড়ার মাদ্রালের জয়চন্ডিতলার একটি ক্লাবের ভেতর থেকে প্রচুর কৌটো বোমা, বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এলাকাটি ভাটপাড়া থানার অন্তর্গত হলেও জগদ্দল বিধানসভার অধিনস্থ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ মাদ্রালের […]