ব্যারাকপুর , ১২ এপ্রিল:- ফের রাতের অন্ধকারে ভাটপাড়ায় বোমাবাজিতে আতঙ্ক ছড়াল। রবিবার রাতে ভাটপাড়ার ১ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের ওপর কুলিডিপো মোড়ে বোমাবাজি করে দুষ্কৃতীরা। জানা গেছে রবিবার রাত ১২-১০ নাগাদ বিজেপির নির্বাচনী ক্যাম্পের সামনে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিংয়ের অভিযোগ,ওই দিন রাত পৌনে বারোটা পর্যন্ত দলীয় কর্মীরা ক্যাম্প অফিসে ছিলেন। তারপর যে যার বাড়ি চলে যায়। তারপরই রাত বারোটা নাগাদ ক্যাম্প অফিসের সামনে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার দাবি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের বোমাবাজি করা হয়েছে। যাতে ভোটের দিন ভোটাররা ভোট দিতে বাইরে বের হতে না পারে। এদিন ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি তুললেন বিজেপি নেতা রাকেশ সিং। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল।
Related Articles
প্রকাশ্য মঞ্চে পুষ্পা ছবির সংলাপ বলে বিতর্কে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী।
হাওড়া, ১১ ডিসেম্বর:- জনপ্রিয় ভারতীয় সিনেমা ‘পুষ্পা’ ছবির একটি সংলাপ ছিল “ঝুঁকেগা নেহি……”। রবিবার বিকেলে হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের মহামিছিলের আগে কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে ওই সংলাপ কর্মীদের উদ্দেশ্যে বলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। আর তাঁর ওই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়। একজন মন্ত্রী প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এরকম বিতর্কিত শব্দ […]
এই রূপসী , এই রুপালি ; মহিলা সন্মোধন নিয়ে নাম না করে কোন বিধায়ককে ইঙ্গিত করলেন কল্যান !
হুগলি, ১৮ ডিসেম্বর:- ফের আক্রমণ করলেন প্রবীর ঘোষালকে। নাম না করে প্রবীর ঘোষালকে আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জি। আজ কোন্নগর বই মেলায় এসে কল্যাণ ব্যানার্জি বলেন ভাগ্গিস গত সপ্তাহে আসিনি না হলে বেইমানের সাথে মঞ্চ শেয়ার করতে হতো। ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি ওই সব নাটক সিনেমা করি না যাদের নাটক করার ইচ্ছে তারা নাটক করুক। […]
করোনা আক্রান্ত রাজস্থান রয়্যালস দলের কোচ।
স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- আইপিএল শুরুর আগে এবার রাজস্থান রয়্যালস শিবিরে সেই মারণ সংক্রমণ করোনার থাবা। রাজস্থান রয়্যালস দলের সূত্রে জানানো হয়েছে দলের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক করোনা সংক্রমিত হয়েছেন। আমিরশাহী উড়ে যাওয়ার আগে আইপিএলের দলে করোনা সংক্রমিতের খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হল। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের নিরাপত্তার […]










