এই মুহূর্তে রাজ্য

ষষ্ঠ দফার ভোটে সকাল থেকেই শুরু অশান্তি , দমদমে পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ।

সোজাসাপটা ডেস্ক , ২২ এপ্রিল:- বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু আগেই উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায়। কাঁচরাপাড়া ও হালিসহরে রাতভর বোমাবাজি হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এদিন সকালে কাঁচরাপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ড এলাকায় বুথের কাছে জমায়েত করেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। কিছুক্ষণের মধ্যে ২ পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে […]

এই মুহূর্তে জেলা

ভোট দিলেন সাংসদ অর্জুন সিং ও পুত্র বিজেপি প্রার্থী পবন কুমার সিং।

ব্যারাকপুর , ২২ এপ্রিল:- ভোট দিলেন সাংসদ অর্জুন সিং ও পুত্র বিজেপি প্রার্থী পবন কুমার সিং ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনে স্বরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের ১৪৪নং বুথে লাইন দিয়ে ভোট দিলেন সাংসদ অর্জুন সিং ও ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন কুমার সিং। ভোট দিয়ে বেরিয়ে সাংসদ অর্জুন সিং বললেন, আপনারা নির্ভয়ে ভোট দিন।

এই মুহূর্তে কলকাতা

শেষ দুই দফার ভোট একসঙ্গে হবে না , ডেরেক ও ব্রায়ানকে চিঠি দিয়ে স্পষ্ট করলো কমিশন।

কলকাতা , ২১ এপ্রিল:-শেষ দুই দফার নির্বাচন এক সঙ্গে করা হবে না। আজ চিঠি দিয়ে ডেরেক ও ব্রায়ানকে স্পষ্ট করে দিল কমিশন। এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেষ দুই দফা একসঙ্গে করার দাবি জানানো হয়েছিল কমিশনের কাছে। সেই চিঠির উত্তর দিল কমিশন।সেখানে জানানো হয়েছে করোনা পরিস্থিতির প্রেক্ষিতে ইতিমধ্যেই বিভিন্ন […]

এই মুহূর্তে কলকাতা

ভাতারে দুর্ঘটনায় ভোট কর্মী বদল।

কলকাতা, ২১ এপ্রিল:-পূর্ব বর্ধমানের ২৬৭ নম্বর ভাতার বিধানসভা কেন্দ্রের ১৫০ ও ১৫১ নম্বর বুথের ৭ জন ভোট কর্মীকে বদল করা হল জানালো কমিশন। এদিন ভোটের সরঞ্জাম নিয়ে গাড়িতে করে ভোট কর্মীদের দল ওই দুই বুথের উদ্দেশ্য রওনা হয়েছিল। হঠাৎ দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এর ফলে ৭ জন আহত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি। তাদের পরিবর্তে […]

এই মুহূর্তে জেলা

নির্বাচনের আগে বোমাবাজিতে উতপ্ত জগদ্দলের রুস্তমগুমটি এলাকা

ব্যারাকপুরঃ- , ২১ এপ্রিল:-রাত পহোলেই ষষ্ঠ দফার নির্বাচন। তার আগেই জগদ্দলের রুস্তমগুমটি এলাকায় ব্যাপক বোমাবাজি করে একদল দুষ্কৃতী। এদিকে বোমাবাজির ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল ওই এলাকায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে ওই এলাকায় ব্যাপক বোমাবাজি করে। পরপর দুটি বোমার আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসে এলাকার […]

এই মুহূর্তে জেলা

টিটাগড়ে বিস্ফোরণের জেরে উড়ল ঘরের চাল,ভেঙে পড়ল দেওয়াল,মৃত এক,জখম এক

ব্যারাকপুরঃ, ২১ এপ্রিল:- রাত পোহালেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে নির্বাচন। তার আগেই শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় একের পর এক বোমাবাজির ঘটনা ঘটে চলছে। তবে সবচাইতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে রহড়া থানার টিটাগড়ের জিসি রোড সংলগ্ন খাটাল পাড়া এলাকায়। যদিও এলাকাটি খড়দহ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। অভিযোগ,মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার একটি ক্লাব ঘরে হাটাৎই তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের […]

এই মুহূর্তে কলকাতা

করোনা আতঙ্কের মধ্যেই ষষ্ঠ দফার ভোট নির্বিঘ্ন করতে তৎপর কমিশন।

কলকাতা , ২১ এপ্রিল:- রাজ্যে ক্রমবর্ধমান করোনা আতঙ্কের মধ্যেই বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন হতে চলেছে। চার জেলার মোট ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্যে এদিন নির্ধারিত হবে। এই দফায় পূর্ব বর্ধমানের ৮টি বিধানসভা, উত্তর ২৪ পরগনার ১৭টি বিধানসভা, উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভা, এবং নদিয়ার ৯ টি বিধানসভায় নির্বাচন হবে। জেলাওয়ারি প্রার্থী রয়েছেন উত্তর […]

এই মুহূর্তে কলকাতা

পুনের সেরাম ইন্সটিটিউট করোনা টিকা প্রতি ডোজ রাজ্য সরকারকে চারশো টাকায় বিক্রী করার সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা , ২১ এপ্রিল:- পুনের সেরাম ইন্সটিটিউট করোনা টিকা কোভিশিল্ডের প্রতি ডোজ রাজ্য সরকারকে চারশো টাকায় বিক্রী করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে সেই ডোজ ৬০০ টাকায় বিক্রী করলেও কেন্দ্রীয় সরকারকে তা দেড়শো টাকায় বিক্রী করবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি অনুযায়ী প্রস্তুতকারক সংস্থাকে মোট উৎপাদিত টিকার ৫০ […]

এই মুহূর্তে কলকাতা

আগামী ৫ই মে থেকে সার্বিক করোনা টিকাকরণ শুরু হবে – মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২১ এপ্রিল:- রাজ্যে আগামী ৫ই মে থেকে সার্বিক করোনা টিকাকরণ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার ১লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনা টিকা নেওয়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু এ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে পরিকাঠামো ঘাটতি থাকায় পাঁচই মে থেকে ওই কর্মসূচি শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।মালদা থেকে ভিডিও কনফারেন্সের […]

এই মুহূর্তে জেলা

ভ্যাকসিন নিলেন ফুটবলার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

হাওড়া, ২১ এপ্রিল:- ফুটবলার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলা হাসপাতালে এসে ভ্যাকসিন নিলেন। বুধবার দুপুরে তিনি জেলা হাসপাতালে আসেন। কোভিড ভ্যাক্সিন নেন। তিনি বলেন, করোনার প্রতিষেধক নিতে সকলকে অনুরোধ জানাচ্ছি। প্রতিষেধক নিলে করোনাকে অনেকাংশেই প্রতিহত করা যায়। আর সকলে মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বিধি মেনে চলুন।