ব্যারাকপুরঃ, ২২ এপ্রিল:- বিজেপির ক্যাম্প অফিস ভেঙে গুঁড়িয়ে দেবার পাশাপাশি সেখানে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার নির্বাচন চলাকালীন ঘটনাটি ঘটেছে খড়দহ বিধানসভার পাতুলিয়া পঞ্চায়েতর কাছারি বাড়ি এলাকায়। অভিযোগ,এদিন কাছারি বাড়ি অঞ্চলের ১৫০ ও ১৫৭ নম্বর বুথ অফিসটি আচমকা হালাল চালায় একদল দুষ্কৃতী। বিজেপির অভিযোগ,স্থানীয় তৃণমূল নেতা কিশোর বৈদ্যের নেতৃত্বে দলবল এসে বুথ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। তাছাড়া ওই সময় বুথে বসে থাকা এক বিজেপি কর্মীকেও তারা বেধড়ক পেটায়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল।
Related Articles
একাধিক দাবি নিয়ে মাটিগাড়ার বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল নার্সরা।
শিলিগুড়ি , ১০ আগস্ট:- সোমবার একাধিক দাবি নিয়ে শিলিগুড়ির মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক নার্সরা। যদিও তাদের অভিযোগ যে ওই বেসরকারি হাসপাতালে কোভিড রোগীরাও আসছেন। এবং কোভিড ওয়ার্ডে ডিউটির পরও নার্সদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে না। অথচ টানা কাজ করানো হচ্ছে। এর পাশাপাশি তারা আরও বলেন তাদের করোনা পরীক্ষা করা হোক। এবং […]
জগৎবল্লভপুরে মহিলাকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ। ধৃত অভিযুক্ত। এলাকায় উত্তেজনা।
হাওড়া , ২৫ জুলাই:- ‘খুনে’র ঘটনার ‘সাক্ষী’ থাকায় হাওড়ার জগৎবল্লভপুরে জনৈকা মহিলাকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে। এলাকার মানুষ অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির স্ত্রী ‘খুন’ হয়েছিলেন বেশ কয়েক বছর আগে। সেই ঘটনায় নাম জড়িয়েছিল অভিযুক্তের। ওই ঘটনায় ‘সাক্ষী’ ছিলেন যে জনৈকা মহিলা, […]
বিহারে বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ
কোচবিহার , ১১ নভেম্বর:- বিহারের বিজয় পাওয়ার পরের দিন কোচবিহারে এসে কার্যত জন জোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। আজ দিনহাটায় বিজেপির পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়। অই মিছিলে অংশ নেন দিলিপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা সহ বেশ কয়েকজন নেতৃত্ব। সেই মিছিলে জনসমাগম […]








