কলকাতা, ২২ এপ্রিল:- করোনার ভ্যাকসিনের দামের তারতম্য নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভ্যাকসিনের দাম এক রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার যে টিকা নীতি গ্রহণ করেছে তা বৈষম্যমূলক এবং জনবিরোধী। কেন্দ্রীয় সরকার ১৫০ টাকায় ভ্যাকসিন কিনবে। অথচ তা রাজ্য সরকারকে কেন ৪০০ টাকায় কিনতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিপন্থী। রাজ্য সরকার গরিব মানুষ এবং যুবকদের জন্য ভ্যাকসিন কিনবে। সুতরাং কেন্দ্রের এই নীতি গরিব মানুষ এবং তরুণ প্রজন্মের বিরোধী। প্রধানমন্ত্রীকে তিনি লিখেছেন, এত চড়া দামে ভ্যাকসিন কেনা তো দূরের কথা, অতীতে কখনও গণ টিকাকরণ এর ক্ষেত্রে রাজ্যকে টিকা কিনতে বলেনি কেন্দ্র। বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ টাকা টিকার দাম বেঁধে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক প্রত্যেক দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
Related Articles
মহিলাদের জন্য পয়লা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প।
কলকাতা, ২২ জুলাই:- রাজ্য সরকার পচিশ বছরের উর্ধ্বে থাকা মহিলাদের হাতে মাসিক হাত খরচের টাকা তুলে দিতে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন এইজন্যে ১৬ ই আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে দুয়ারে […]
ফের বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- ফের বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী। চলতি অধিবেশনে বাজেট পেশের দিন বিধানসভায় ছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেদিন সভার অন্দরে তিনি আলাদা করে কোনো বক্তব্য রাখেননি। তবে সূত্রের খবর বৃহস্পতিবার বিধানসভায় বাজেট আলোচনায় অংশ নেবেন তিনি। বিধানসভা সূত্রে খবর, বৃহস্পতিবার প্রথমার্ধের অধিবেশনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। নারী শিশু সমাজকল্যাণ দফতরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন […]
মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে প্রথম বৈঠকে বসছে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড।
কলকাতা, ৩ সেপ্টেম্বর:- উদ্দেশ্য রাজ্যে শিল্পে বিনিয়োগের পথে যে কোনও বাধা বিঘ্নের দ্রুত এবং তাৎক্ষণিক অপসারণ। সেই লক্ষ্য কে সামনে রেখে আগামী ১৫ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে প্রথমবার বৈঠকে বসতে চলেছে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড। পরিকাঠামো বা প্রযুক্তিগত খুঁটিনাটির কারণে রাজ্যের যে সমস্ত বিনিয়োগ প্রকল্প থমকে রয়েছে তাদের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে এই বৈঠকে […]








