এই মুহূর্তে কলকাতা

করোনা চিকিৎসার জন্য গোটা রাজ্যে ১৩৮৭ টি বেসরকারি হাসপাতাল থেকে বেড নেওয়া হয়েছে।

কলকাতা , ২৫ এপ্রিল:- রাজ্য সরকার করোনা রোগীদের চিকিৎসার জন্য গোটা রাজ্যে ১৩৮৭ টি বেসরকারি হাসপাতাল বেড নিয়েছে। এর মধ্যে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল যেমন রয়েছে, তেমনি রাজ্যে অন্যান্য জেলার একাধিক বেসরকারি হাসপাতালেরও নাম রয়েছে৷ ১৩৮৭ টি বেডের মধ্যে ৯১৭টি সাধারণ, ৩৭০টি সিসিইউ, ৯০টি এইচডিইউ এবং ১০টি এনআইসিইউ বেড রয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা […]

এই মুহূর্তে জেলা

ঘন্টার পর ঘন্টা ঘরের মেঝেতে পড়ে রইল করোনায় আক্রান্ত মৃতের দেহ।

হাওড়া , ২৫ এপ্রিল:- প্রায় ৭ ঘন্টারও বেশি সময় ধরে ঘরের মেঝেতে পড়ে রইল কোভিডে মৃতের দেহ। পরে মিডিয়া মারফত খবর জানাজানি হতে তৎপরতা শুরু হয়। হাওড়ার ব্যাঁটরায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কোভিডে আক্রান্ত হয়ে রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মারা যান হরিধন ভট্টাচার্য ( ৫৩ ) নামের ওই ব্যক্তি। কালিপ্রসাদ চক্রবর্তী […]

এই মুহূর্তে জেলা

করোনা কেড়ে নিল খড়দহের তৃণমূল প্রার্থী তথা ভুমিপুত্র কাজল সিনহার প্রান।

ব্যারাকপুর , ২৫ এপ্রিল:- করোনা কেড়ে নিল খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার প্রান। করোনা আক্রান্ত হয়ে তিনি কোলকাতার আই ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে রবিবার সকাল সোয়া নটা নাগাদ সবাইকে কাঁদিয়ে চলে গেলে সবার প্রিয় ও কাছের মানুষ কাজল সিনহা। কাজলবাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই খড়দহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল প্রয়ানে […]

এই মুহূর্তে জেলা

এক দেশ , এক ভ্যাক্সিন , এক রেট” কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তুলল তৃণমূল হাওড়ায় ।

হাওড়া , ২৫ এপ্রিল:- একই টিকা কেন তিন রকম দামে কিনতে হবে ? করোনা প্রতিষেধক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্য ও বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে হাওড়ার বেলগাছিয়ায় করোনা সচেতনতামূলক এক কর্মসূচিতে […]

এই মুহূর্তে জেলা

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা।

উঃ২৪পরগনা , ২৫ এপ্রিল:- মারণ ভাইরাস ফের কাড়ল প্রাণ। প্রয়াত খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তিনদিন ভেন্টিলেশনে থাকার আজ সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, দিন কয়েক ধরেই অসুস্থতা অনুভব করছিলেন কাজল সিনহা। উপসর্গ দেখা দিতেই নিভৃতবাসে চলে যান। লালারসের […]

এই মুহূর্তে কলকাতা

করোনা মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ নিতে রাজ্য সরকারের কাছে দাবি জানালো সংযুক্ত মোর্চা।

কলকাতা , ২৪ এপ্রিল:- কোভিড মহামারী মোকাবিলায় অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সংযুক্ত মোর্চা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য এর নেতৃত্বে মোর্চার এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করে এই দাবি জানান। পরে বিমান বাবু বলেন, […]

এই মুহূর্তে কলকাতা

টিকাকরণে গতি আনতে কেন্দ্র সেনাবাহিনী ও বেসরকারি সংস্থার সাহায্য নেবার পরামর্শ নিতে বললো রাজ্যকে।

কলকাতা , ২৪ এপ্রিল:- করোনা টিকাকরণে গতি আনতে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী এবং বেসরকারি সংস্থার সহায়তা নিতে রাজ্যকে পরামর্শ দিয়েছে। আগামী ১ মে থেকে দেশ জুড়ে সার্বিক কোভিড টিকাকরণের নতুন পর্ব শুরু হবে। যদিও এরাজ্যে তা শুরু হবে ৫ তারিখ থেকে।তার আগে আজ টিকাকরণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রযোজনে ফিল্ড হাসপাতাল তৈরি করতে বলেছে। কেন্দ্রীয় সরকারের […]

এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হলে বিনামূল্যে সৎকারের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

কলকাতা , ২৪ এপ্রিল:- করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হলে রাজ্য সরকার বিনামূল্যে মৃতের সৎকার করার সিদ্ধান্ত নিয়েছে। মৃতদেহ সৎকার নিয়ে ব্যাপক অভিযোগের প্রেক্ষিতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব ও আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়াও করণা পজিটিভ রিপোর্ট থাকলে রোগীকে বিনামূল্যে […]

এই মুহূর্তে জেলা

পর্যাপ্ত ভ্যাক্সিনের অভাবে কোভিড টিকাকরণ আপাতত বন্ধ বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে।

হাওড়া , ২৪ এপ্রিল:- পর্যাপ্ত ভ্যাক্সিনের অভাবে কোভিড টিকাকরণ আপাতত বন্ধ রয়েছে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। নোটিশ দিয়ে সাধারণ মানুষকে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। টিকার অপ্রতুলতার কারণেই বন্ধ রাখা হয়েছে কোভিড ভ্যাক্সিনেশন। হাওড়ার বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে এই মর্মে লাগানো হয়েছে নোটিশ। শনিবার সকাল থেকে বহু মানুষ করোনা টিকা নেওয়ার জন্যে হাসপাতালে এসে এই নোটিশ […]

এই মুহূর্তে কলকাতা

করোনায় মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট পাওয়ার নিয়ম কিছুটা শিথিল করলো সরকার।

কলকাতা , ২৪ এপ্রিল:-করোনা রোগীর মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট পাওয়া নিয়ে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার এ সংক্রান্ত নিয়ম কানুন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে আজ এক সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে কোনও করোনা রোগীর বাড়িতে মৃত্যু হলে, যে চিকিৎসকের অধীনে সরাসরি অথবা ভার্চুয়ালি তাঁর চিকিৎসা চলছিল, সংশ্লিষ্ট […]