এই মুহূর্তে কলকাতা

করোনা সঙ্কট পর্যালোচনায় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক বিভিন্ন জেলার জেলাশাসকদের।

কলকাতা , ২৩ এপ্রিল:- রাজ্যের উদ্ভূত করোনা সঙ্কট পর্যালোচনায় স্বরাষ্ট্রসচিব রিকৃষ্ঞ দ্বিবেদী বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করেন। বৈঠকে করোনা চিকিত্সার জন্য জেলা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের বেড,আইসিইউর সংখ্যা বাড়াতে, অক্সিজেনের যোগান যথাযথ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। করোনায় মৃতদের দাহকার্য যাতে […]

এই মুহূর্তে কলকাতা

আরও পাঁচ লক্ষ ডোজ টিকা এল রাজ্যে।

কলকাতা , ২৩ এপ্রিল:- একদিকে রাজ্যে ক্রমবর্ধমান করোনার প্রকোপ অন্যদিকে অনিয়মিত সরবরাহ।এই দুই মিলিয়ে করোনা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠেছে রাজ্যে। এমন অবস্থায় আশা জাগিয়ে রাজ্যে এসে পৌঁছল বেশ কয়েক লক্ষ ডোজ করোনা টিকা। এর ফলে রাজ্যে করোনা টিকার অভাব সাময়িক ভাবে মিটতে পারে বলে স্বাস্থ্য কর্তারা মনে করছেন। এদিন সন্ধ্যায় কোভিশিল্ড টিকার ৫ লক্ষ […]

এই মুহূর্তে জেলা

ভাটপাড়া থানার ঢিল ছোড়া দূরত্বে যুবক খুন , এলাকায় তীব্র উত্তেজনা

ব্যারাকপুর , ২৩ এপ্রিল:- ভাটপাড়া থানার ঢিল ছোড়া দূরত্বে সেন্ট্রাল স্কুলের সামনে বৃহস্পতিবার রাতে স্থানীয় এক যুবককে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃত যুবকের নাম রাজা চৌধুরী (১৭)। পরশি ও মৃতর পরিবারের অভিযোগ,ওই দিন রাতে দুজন দুষ্কৃতী আচমকা বাইকে চেপে এসে রাজার পথ আটকায়। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন ওই সময় একজন পিছন দিক […]

এই মুহূর্তে জেলা

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের , ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ , গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি।

হাওড়া, ২৩ এপ্রিল:- আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ এবং হুমকির অভিযোগে হাওড়ার ব্যাঁটরা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নিয়ে ব্যাঁটরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ সূত্রের খবর, ওই মহিলা বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় এসে সুখেন পাখিয়া ( ৪০ ) নামের এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের […]

এই মুহূর্তে কলকাতা

করোনার জেরে কোপ মেট্রোরেলে।

কলকাতা , ২৩ এপ্রিল:- করোনার কারণে কলকাতা মেট্রোরেল তাদের দৈনিক ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার থেকে আপ এবং ডাউন মিলিয়ে দৈনিক ২৫৮টির পরিবর্তে ২৩৮ টি করে ট্রেন চলবে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। শনিবারে এই সংখ্যা কমে হবে ২১৮ এবং রবিবার ১০০টি করে ট্রেন চলবে। পাশাপাশি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

শিলিগুড়ি মহকুমার ভুরিয়াখালি থেকে অবৈধ বালি বোঝাই ট্রাক সহ গ্রেফতার ২

শিলিগুড়ি , ২৩ এপ্রিল:- বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভুরিয়াখালিতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি বালি বোঝাই ট্রাক আটক করে। এবং চাকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পাড়ায় ওই ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। […]

এই মুহূর্তে জেলা

শিলিগুড়িতে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান,ব্যাপক চাঞ্চল্য

শিলিগুড়ি , ২৩ এপ্রিল:- শুক্রবার শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা যে এদিন ভোরবেলা স্থানীয়রা ওই এলাকায় আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এবং তরীঘরী খবর দেন দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে ডাক পেলেন না বাংলার মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২৩ এপ্রিল:- দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা আজকের বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজকের বৈঠকে ডাকা হলে তিনি উপস্থিত থাকতেন বলেও মুখ্যমন্ত্রী জানান। দুর্গাপুরে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের করোনা মোকাবিলার কৌশল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে রাজ্যে করনার বাড়বাড়ন্তের জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের […]

কলকাতা এই মুহূর্তে

করোনা মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করলো রাজ্য সরকার।

কলকাতা , ২৩ এপ্রিল:- করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ পর্যায়ের বিশেষ টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। মুখ্যসচিবের নেতৃত্বে ৬ সদস্যের টাস্ক ফোর্স গঠিত হয়েছে। অক্সিজেনের জোগান এবং কোভিড পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। আজই জেলাশাসকদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। নতুন এই টাস্ক ফোর্সে আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, পঞ্চায়েত […]

এই মুহূর্তে জেলা

স্বাস্থ্যসাথী কার্ডে ফের রুগী ফেরানোর অভিযোগ বেসরকারি হসপিটালের বিরুদ্ধে।

হুগলি , ২৩ এপ্রিল:- স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেয়ার অভিযোগ উঠল আরামবাগে বেসরকারি নার্সিংহোমে বিরুদ্ধে। আরামবাগ মহকুমা শাসকের কাছে দ্বারস্থ পরিবার। পরিবার সূত্রে জানা গেছে আরমবাগের জয়রামপুরের বাসিন্দা নিরাপদ মালিক নাম ওই অসুস্থ ব্যক্তির।বুধবার রাতে নিরাপদ বাবুর হঠাৎই বেনস্টক হয়, তারপরই পরিবারের লোকজন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।বেসরকারি নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে ফিরিয়ে দিয়ে বলে এই […]