এই মুহূর্তে জেলা

হাওড়াতেও পেট্রোলের সেঞ্চুরি , আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ।

হাওড়া, ৭ জুলাই:- হাওড়াতেও পেট্রোলের সেঞ্চুরি, পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে অভিনব প্রতিবাদ। হাওড়ায় পেট্রোলের দাম ১০০ পার করতেই কালো ব্যাজ পরে কালা দিবস পালন করল অল বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে আলো নিভিয়ে প্রতিবাদ জানানো হলো […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বাজ পড়ে মৃত টোটো চালক।

হাওড়া, ৭ জুলাই:- হাওড়ায় বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। তিনি পেশায় টোটো চালক বলে জানা গেছে। বিহারের বাসিন্দা মৃত যুবকের নাম উমেশ যাদব (২৬)। বুধবার দুপুরে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময়ে উমেশ ও আরো তিন যুবক একটি গ্যারেজ ঘরের ভিতরে আশ্রয় নেন। সেখানে হঠাৎই একটি ব্যাপক বজ্রপাত হয়। সেই বজ্রপাতেই উমেশ যাদবের মৃত্যু হয়। […]

এই মুহূর্তে জেলা

চাকরি দেবার নামে জালিয়াতির অভিযোগে দুই ব্যক্তিকে আদালতে পাঠালো পুলিশ।

হুগলি, ৭ জুলাই:- হুগলির তারাকেশ্বরে রোড সেফটি অর্গানাইজেশনের ভুয়ো অফিস থেকে গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতে পাঠালো তারাকেশ্বর থানার পুলিশ। ধৃতদের নাম সুমন পাল ও আনন্দ কুমার সরেন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সুমন পালের বাড়ি কালনার বিতেরা গ্রামে এবং আনন্দ কুমার সরেনের বাড়ি খানাকুলে। আনন্দ কুমার সরেন খানাকুলের নতিবপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক।এমনকি এই ভুয়ো অর্গানাইজেশনের […]

জেলা এই মুহূর্তে

উলুবেড়িয়ায় SUCI এর প্রতিবাদ মিছিল। 

উলুবেড়িয়া, ৭ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ সহ একাধিক দাবিতে উলুবেড়িয়ায় বুধবার বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করল এসইউসিআই (কমিউনিস্ট)। জনজীবনের নানা জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি জানিয়ে ১-৭ জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ সপ্তাহের আহ্বান জানিয়েছে দলের রাজ্য কমিটি। তার‌ই অঙ্গ হিসেবে এফিন উলুবেড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৭ জুলাই:- কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য থেকে চার নতুন মুখকে মন্ত্রিসভায় স্থান পাওয়াকে কোনও গুরুত্ব দিতে নারাজ মমতা। মন্ত্রিসভার রদবদল করেও ২০২৪ সালের নির্বচনের বৈতরণী পার করা যাবেনা বলে মনে করেন তিনি। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হয়েছে৷ বাংলা থেকে নতুন চার মুখ মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন৷ ২০২৪ সালের […]

এই মুহূর্তে কলকাতা

পরিবহনে কর ছাড় বেড়ে আরও ছয় মাস , পাঁচ বছরে দেড় কোটি নতুন চাকরির আশ্বাস।

কলকাতা, ৭ জুলাই:- রাজ্য সরকার ২০২১-২২ অর্থ বছরের জন্য সাত কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রী অমিত মিত্রর অনুপস্থিতির কারণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ রাজ্য বিধানসভায় তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। বাজেটে নতুন কিছু প্রকল্প ঘোষণা করার পাশাপাশি পুরনো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বর্তমান […]

এই মুহূর্তে কলকাতা

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতার গলায় , রাজ্যে জিডিপি বৃদ্ধির দাবী।

কলকাতা, ৭ জুলাই:- পেট্রোল- ডিজেল বিক্রি করে কেন্দ্র সরকার রাজ্য থেকে তিন লক্ষ ৭১ হাজার কোটি টাকা আয় করলেও অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে তারা সাধারণ মানুষের কথা ভাবছে না বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। চলতি অর্থবছরের বাজেটের উপরে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন গত এক বছরে গ্যাসের দাম সিলিন্ডার পিছু […]

এই মুহূর্তে কলকাতা

গত অর্থ বছরের তুলনায় চলতি বছরে কুড়ি শতাংশেরও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে , জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৭ জুলাই:- রাজ্য সরকার গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের বাজেটে কুড়ি শতাংশরও বেশি অর্থ বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ বিধানসভায় বাজেট পেশের পর একে জনমুখী বাজেট উল্লেখ করে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন গত অর্থবছরে রাজ্যে যেখানে দুই লক্ষ ৫৫ হাজার ৬৭৭ কোটি টাকার বাজেট ছিল চলতি অর্থবছরে তা বেড়ে […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরের শুটআউটের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত।

হুগলি, ৭ জুলাই:- সিঙ্গুরে শুটআউটের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত চন্দ্রশেখর রায় নামে এক দুস্কৃতি। গতকাল সিঙ্গুর থানার পুলিশ বিহারের বৈশালী জেলার মহানার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে সেভেন এম,এম পিস্তল ও ৪ টি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে। ধৃতকে বিহার থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে সরাসরি চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য, […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বেচারামের সঙ্গে ডোমজুড়ের বিধায়কও সাইকেল চালিয়ে প্রতিবাদে সামিল।

হাওড়া, ৭ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার। রতনপুরের বাড়ি থেকে সাইকেল চালিয়ে তিনি রওনা দেন বিধানসভার উদ্দেশ্যে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে বিধানসভায় যান তিনি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করেন তিনি। সাইকেলেও প্ল্যাকার্ডে লেখা ছিল প্রতিবাদের ভাষা। হাওড়ার বালির ৬ নম্বর জাতীয় […]