এই মুহূর্তে জেলা

ইন্টারনেট বিভ্রাট , অনলাইনের সমস্ত কাজ বন্ধ হুগলী-চুঁচুড়া পুরসভায়।

সুদীপ দাস, ৯ জুলাই:- ইন্টারনেট বিভ্রাট, জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে অনলাইনের সমস্ত কাজ বন্ধ হুগলী-চুঁচুড়া পুরসভায়। গত ৫তারিখ থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এই পুরসভায়। বর্তমানে যেখানে সাধারন পরিষেবা দিতে পুরসভার অধিকাংশ ক্ষেত্রেই ভরসা অনলাইন সেখানে ইন্টারনেট না থাকায় পরিষেবার কাজ প্রায় শিকেয় উঠেছে। বিশেষ করে জন্ম-মৃত্যুর শংসাপত্র নিতে এসে প্রতিদিনই ফিরে যেতে হচ্ছে সাধারন মানুষকে। তিনতলা […]

এই মুহূর্তে জেলা

জাল ভ্যাকসিনের পর জাল ওষুধ , উত্তেজনা পান্ডুয়ায় !

সুদীপ দাস, ৯ জুলাই:- রাজ্যে ভূয়ো কারবারীদের রমরমা। এবারে এলাকায় চিকিৎসক হিসাবে পরিচিত এক ওষুধ ব্যাবসায়ীর মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র হাতেনাতে ধরা পরলো। অভিযুক্ত ওই ব্যাবসায়ী আপাতত পুলিশ হেফাজতে। ধৃতের নাম মনোজ পালিত (৫০)। বহুদিন ধরেই মনোজ মেয়াদ উত্তীর্ণ ওষুধের এক্সপায়েরি ডেট অ্যাসিড দ্বারা তুলে দিয়ে নতুন ডেট বসিয়ে বিক্রি করতেন বলে অভিযোগ। স্থানীয় […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতী রাজ ব্যাবস্থার অপব্যবহারের কারণেই বামেরা মুছে গেছে বিধানসভা থেকে – সুব্রত মুখোপাধ্যায়।

কলকাতা, ৯ জুলাই:- পঞ্চায়েতী রাজ ব্যবস্থার অপব্যবহারের কারণেই বিধানসভা থেকে মুছে গেছে সিপিআইএম তথা বামেরা। এবারের বিধানসভা বাম শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা আক্ষেপের সুরেই এ কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বিধানসভায় নিজের ঘরে বিধানসভা বাম এবং কংগ্রেস শূন্য হয়ে যাওয়ার জন্য আক্ষেপের সুর রাজ্য বিধানসভার অন্যতম প্রবীণ সদস্য […]

এই মুহূর্তে কলকাতা

লকডাউনে পরিযায়ী চরম দুর্দশায় পড়লেও , এরাজ্যে অনাহারে কোন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়নি , দাবি পঞ্চায়েত মন্ত্রীর।

কলকাতা, ৯ জুলাই:- গত বছর করোনা অতিমারীর প্রথম ঢেউ ও তার জেরে দেশ জোড়া লক ডাউনে সারাদেশে পরিযায়ী শ্রমিকেরা চরম দূর্দশায় পড়লেও এ রাজ্যে কোন পরিযায়ী শ্রমিক অনাহারে মারা যাননি বলে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন। রাজ্য বিধানসভায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবী ভাষণে সুব্রত বাবু বলেন, সেই সময় তিন […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় রেডিমেড বস্ত্র ব্যবসায়ী আত্মঘাতী। গঙ্গা থেকে দেহ উদ্ধার।

হাওড়া, ৯ জুলাই:- হাওড়ায় রেডিমেড কাপড়ের এক ব্যবসায়ী আত্মঘাতী হলেন। সালকিয়া বাঁধাঘাট এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম গৌতম পাল (৫৬) বলে পুলিশ জানিয়েছে। তিনি থাকতেন মালিপাঁচঘড়া থানা এলাকার বাঁধাঘাট সংলগ্ন বাজলপাড়া লেনে। শুক্রবার সকালে বাঁধাঘাটের গঙ্গায় তাঁর দেহ ভেসে ওঠে। পরিচিতরা জানিয়েছেন, কার্যত বিভিন্ন কারণে মানসিক হতাশায় ভুগছিলেন গৌতম। স্ত্রী বিয়োগের পর তাঁর মা চলে […]

এই মুহূর্তে জেলা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ার মুন্সিরহাটে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের।

হাওড়া, ৯ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ার মুন্সিরহাটে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। শুক্রবার সকালে জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জনবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতি ও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় মুন্সিরহাট পেট্রল পাম্পে। জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিকেত চক্রবর্তী বলেন, আগামী দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি […]

এই মুহূর্তে জেলা

একেবারে উলটপুরান , আজ বিডিওর বদলির দাবিতে ডেপুটেশান গোঘাটে।

আরামবাগ, ৯ জুলাই:- নাটকের পর নাটক। একদিকে বিডিওর বদলি রুখতে যখন পথ অবরোধ ও বিক্ষোভ চলে ঠিক বিপরীতভাবে পরেদিন দ্রুত বদলির দাবিতে আরামবাগ মহকুমা শাসকের কাছে বিডিওর বদলির দাবিতে ডেপুটেশন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট দুই নম্বর ব্লকে। এদিন গোঘাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা কাটারির নেতৃত্বে বিডিও অভিজিৎ হালদারের দ্রুত বদিলির দাবীতে আরামবাগ […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি পদে রদবদল।

কলকাতা, ৮ জুলাই:- রেজিস্ট্রারার অফ কো–অপারেটিভ সোসাইটির পি মোহন গান্ধীকে ওয়েস্ট বেঙ্গল মিনার‌্যাল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। ২০০৫ সালের আইএএস স্মিতা পাণ্ডেকে স্টেট রুরাল লাইভলিহুড মিশনের সিইও করা হলো। তিনি এতদিন, তথ্য প্রযুক্তি দপ্তরের বিভাগীয় সচিব ও ওয়েবেলের এমডি ছিলেন। শিক্ষা দপ্তরের বিভাগীয় সচিব কৌশিক হালদারকে ওয়েবেলের এমডি করা হলো। পাশাপাশি […]

এই মুহূর্তে কলকাতা

সমালোচনার সঙ্গে পরামর্শও , প্রথম বক্তৃতাতেই সকলকে মন্ত্রমুগ্ধ করলেন অশোক লাহিড়ি।

কলকাতা, ৮ জুলাই:- বাম আমলে ঘাটতি শূন্য বাজেট পেশ করে বহুবার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তত্কালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। তথ্য ও পরিসংখ্যান নিয়ে অর্থনীতির পণ্ডিত অসীম দাশগুপ্তর বিরুদ্ধে ‘জাগলারি’র অভিযোগ তুলত বিরোধীরা। তৃণমূল আমলে অমিত মিত্র অর্থমন্ত্রী হওয়ার পর বহুবার বাম আমলের বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু অর্থমন্ত্রী হিসাবে তিনি বিধানসভার অন্দরে অর্থমন্ত্রী […]

এই মুহূর্তে কলকাতা

অর্থনৈতিক স্বচ্ছলতার পাশাপাশি স্বাস্থ্য , শিক্ষাকেও সামগ্রিক করে তুলতে সরকার বদ্ধপরিকর – পার্থ চ্যাটার্জী।

কলকাতা, ৮ জুলাই:- রাজ্যের মানুষকে অর্থনৈতিক স্বচ্ছলতা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার মতো সমস্ত পরিষেবাকে সামগ্রিক করে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। বিধানসভায় আজ রাজ্যের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শেষে জবাবী ভাষণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য বরাদ্দ ঠিকমত না পাওয়ার কারণে আইসিডিএস এর মত কেন্দ্রীয় প্রকল্প যথাযথভাবে রুপায়ন করার […]