এই মুহূর্তে জেলা

২১ শে জুলাইয়ের পাল্টা জেলা জুড়ে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন বিজেপির।

হুগলি , ২১ জুলাই:- তৃণমূলের ২১ শে জুলাইয়ের পাল্টা বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন হলো সারা রাজ্য জুড়ে। সেই মতো হুগলির প্রতিটি বিজেপির সাংগঠনিক জেলায় এই শহীদদের শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী দিবস পালিত হয়।বিজেপি সূত্রে খবর, কলকাতায় হেস্টিংস অফিসে দুপুর দেড়টায় একটি ভার্চুয়াল সভা হয় । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য স্তরের বিজেপি […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে চতুর্থ স্থান, বাড়িতে গিয়ে সংবর্ধনা মন্ত্রীর।

হাওড়া , ২১ জুলাই:- মাধ্যমিকে রাজ্যের মধ্যে চতুর্থ স্থানাধিকার অর্জনকারী শিবপুর বি.কে.পাল ইনস্টিটিউশনের ছাত্র সোহম বন্দোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন মন্ত্রী। বুধবার সকালে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ওই ছাত্রের শিবপুর মন্দিরতলার বাড়িতে গিয়ে সংবর্ধনা দেন। আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। এদিন সোহম বলেন, খুব ভালো লাগছে। আমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা করতাম। আমি […]

এই মুহূর্তে জেলা

২১ এর ২১ জুলাই পালন আরামবাগে।

আরামবাগ , ২১ জুলাই:- আরামবাগ মহকুমা জুড়ে তৃনমুলের শহীদ দিবস পালন। ২১ শে জুলাই তৃনমুলের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে তৃনমুল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়।গোঘাট, আরামবাগ পুড়শুড়া ও খানাকুল জুড়ে সকালে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তৃনমুল কর্মীরা শহীদ দিবস পালন করেন। পাশাপাশি আরামবাগের বেশ কয়েকটি জায়গায় জায়েন্ট স্কীনের মাধ্যমে তৃনমুল সুপ্রিমো মমতা […]

এই মুহূর্তে জেলা

শহীদদের উদ্যেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন হাওড়ায়।

হাওড়া, ২১ জুলাই:- শহীদ স্মরণে ঐতিহাসিক ২১শে জুলাই, এই দিনকে সামনে রেখে বুধবার সকাল থেকে হাওড়া সদরেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন দুপুরে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ […]

এই মুহূর্তে কলকাতা

বিভিন্ন দপ্তরের সমন্বয়ের লক্ষ্যে উইনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সরকার।

কলকাতা , ২১ জুলাই:- রাজ্য সরকারের প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের রূপায়নের বিভিন্ন স্তরে অগ্রগতি পর্যালোচনা করতে সংশ্লিষ্ট দপ্তর গুলির সুষ্ঠু সমন্বয় লক্ষ্যে ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। এশিয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্যের অর্থ দপ্তরের কাজকর্মের সংস্কার কর্মসূচির অঙ্গ হিসেবে এটি চালু হচ্ছে। ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলার জন্য অর্থ দপ্তর একটি দশ […]

Uncategorized এই মুহূর্তে জেলা

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের।

উঃ২৪পরগনা , ২১ জুলাই:- উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার ঘোষপাড়া দু’নম্বর গ্রাম সেবা সংঘ স্কুলের সামনে স্থানীয় তৃণমূল নেতা রাজিব সরকারকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ। অল্পের জন্য রক্ষা প্লেন স্থানীয় তৃণমূল নেতা রাজীব সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, একুশে জুলাই এর উপলক্ষে স্থানীয় কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করবে, তারই জন্য মঙ্গলবার সন্ধ্যায় […]

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও সর্বত্র পালিত হচ্ছে তৃণমূলের শহীদ দিবস।

হাওড়া , ২১ জুলাই:– আজ হাওড়া জেলার সর্বত্র প্রতিটি ব্লকে প্রতি বিধানসভায় প্রত্যেক ওয়ার্ডে বুথ ভিত্তিক ২১ জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। জায়ান্ট স্ক্রিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় এদিন সকালে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তৃণমূল কর্মী সমর্থকরা কালো ব্যাজ […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় প্রতিটি ব্লকেই পালিত হবে ২১জুলাই শহীদ দিবস , জানালেন অরূপ রায়। 

হাওড়া, ২০ জুলাই:- কোভিড পরিস্থিতিতে ধর্মতলায় শহীদ সমাবেশ না হলেও হাওড়ায় প্রতিটি ব্লকেই পালিত হবে ২১ জুলাই শহীদ দিবস। জায়ান্ট স্ক্রিনে মমতার ভাষণ সরাসরি লাইভ দেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে হাওড়ায়। অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নাম ২১ জুলাই। শহীদদের বলিদানকে সম্মান জানানোর নাম ২১ জুলাই। তেরো জন শহীদের স্মরণে আজীবন লড়াই করার নামই ২১ জুলাই। বর্তমান […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে ৬৯৪ নম্বর পেয়ে আরামবাগের মুখ উজ্জ্বল করলো কৌস্তভ।

মহেশ্বর চক্রবর্তী , ২০ জুলাই:- আরামবাগ শহর থেকে কয়েক কিলোমিটার দুরে একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত কাপশীট হাইস্কুল। এই স্কুল থেকে এবার মাধ্যমিকে ৬৯৪ নম্বর পেয়ে পাশ করেছে কৌস্তভ কুন্ডু। তার এই সাফল্যে মুখ উজ্জ্বল হয়েছে স্কুল থেকে শুরু করে জেলাবাসী ও তার পরিবারের সদস্যদের। আরামবাগের একটি ছোট গ্রাম থেকে কৌস্বভ কুন্ডু মাধ্যমিকে এই রখম ফলাফল […]

এই মুহূর্তে জেলা

রথের বদলে মোটরগাড়িতে চেপে মাসির বাড়ি থেকে কোন্নগর বারো মন্দিরে ফিরলেন জগন্নাথ।

তরুণ মুখোপাধ্যায় , ২০ জুলাই:- করোনা আবহে কোন্নগর দ্বাদশ ঘাটের জগন্নাথদেব মঙ্গলবার উল্টোরথে সোজা রথ এর মত গাড়িতে করে মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরলেন। গত ৫ বছর আগে কোন্নগর দ্বাদশ ঘাটে নুতন একটি জগন্নাথ দেবের মন্দির স্থাপন হয়েছে। তারপর থেকেই এখানকার রথযাত্রাকে ঘিরে কোন্নগর বাসীদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়। রথযাত্রার দিন বহু মানুষ […]