হাওড়া , ২৪ জুলাই:- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে শনিবার হাওড়ায় তৃণমূলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে ওই মিছিল হয়। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য অরুণ রায়চৌধুরীর নেতৃত্বে এদিন এক বর্ণাঢ্য মিছিল হয় ৩৪ […]
এই মুহূর্তে
ভিড় সামলাতে সোমবার থেকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা , ২৪ জুলাই:- কভিড বিধি মেনে যাত্রী ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরও এক দফায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে দিনে সপ্তাহে পাঁচদিন আপ ও ডাউন মিলিয়ে আরও অতিরিক্ত ছয় জোড়া ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। ফলে ট্রেনের সংখ্যা ২০৮টি থেকে বেড়ে হবে […]
গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
আরামবাগ, ২৪ জুলাই:- এক গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের মলয়পুর এর নালিচক গ্রামে। বিশেষ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে ওই গৃহবধূ প্রেম করে বিয়ে করেছিল মলয় পুর গ্রামের নালীচকের এক যুবককে। মৃত গৃহবধূর নাম জবা পোড়েল। তার স্বামীর নাম শুভ পোড়েল। […]
আরামবাগ পুলিশের বড়ো সাফল্য , চুরি চক্রের তিন পান্ডা গ্রেফতার।
আরামবাগ, ২৪ জুলাই:- আরামবাগ পুলিশের বড়ো সাফল্য। চুরি চক্রের তিন পান্ডা গ্রেফতার সহ খোয়া যাওয়ায় কয়েক হাজার টাকার স্টেশনারি জিনিস পত্র ও নগদ টাকা উদ্ধার। জানা গিয়েছে স্টেশনারি দোকানে চুরি যাওয়া কয়েক হাজার টাকার স্টেশনারি জিনিসপত্র ও ১২০০ টাকা নগদ উদ্ধার করলো আরামবাগ পুলিশ। স্যাম্পু থেকে শুরু করে তামাকজাত দ্রব্য, সিগারেট চুরি করার অভিযোগ ওঠে […]
স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকের অনুত্তীর্ণ ছাত্রীরা।
হাওড়া, ২৪ জুলাই:- গতকাল আন্দুলের পর এবার হাওড়ার জগৎবল্লভপুর। আজ সকালে বিশালাক্ষ্মীতলা হাই স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকে অনুর্ত্তীর্ণ ছাত্রীরা। বিক্ষোভে সামিল হন ছাত্রীদের অবিভাবকরাও। জানা গেছে, ওই স্কুল থেকে ১১৭ জন পরীক্ষা দিয়েছেন। ৩৭ জনকে ফেল করানোর অভিযোগেই শুরু হয়েছে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
আবেদন-নিবেদন অনেক হয়েছে, মাস্কহীন মানুষদের এবার কানধরে ওঠবোস প্রশাসনের!
সুদীপ দাস, ২৪ জুলাই:- ১ম এবং ২য় ঢেউ থেকে শিক্ষা নিয়ে করোনার ৩য় রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। বর্তমানে করোনার প্রকোপ কম থাকলেও করোনাকে কোনভাবেই হাল্কা করে নিতে চাইছে না প্রশাসন। এজন্য ১ম ঢেউয়ের মত আবারও পথে নামছে পুলিশ-প্রশাসন। শনিবার চুঁচুড়া-মগরা ব্লক প্রশাসনের পক্ষ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। মূলত মাস্কহীন মানুষদের সবক শিখাতেই এই অভিযান। […]
গ্রামীন মহিলাদের কর্মসংস্থানের লক্ষে খেলা দিবসে তাদের তৈরি ফুটবল বিলি করার সিদ্ধান্ত নিলো সরকার।
কলকাতা , ২৪ জুলাই:- গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার আগামী মাসে প্রস্তাবিত খেলা দিবসে তাদের হাতে তৈরি ফুটবল বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অধীনে থাকা রিফিউজি হ্যান্ডিক্রাফটস এই কাজ করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের জীবন-জীবিকা সুনিশ্চিত করতে সরকার তরফেই এই সংস্থা গড়ার […]
উচ্চমাধ্যমিকে অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব বিদ্যালয় শিক্ষা দপ্তরের।
কলকাতা , ২৪ জুলাই:- চলতি বছরে উচ্চমাধ্যমিকে বিভিন্ন জেলায় অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় শিক্ষা দপ্তর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব করেছে। দপ্তরের আধিকারিকরা গতকাল রাতে এই নিয়ে দীর্ঘ সময় ভার্চুয়াল বৈঠক করেন। পরে সংসদের মূল্যায়ন ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা অথবা সংশ্লিষ্ট স্কুলগুলি পরীক্ষার্থীদের নম্বর পাঠাতে ভুল করেছে কিনা সংসদ সভাপতিকে সেই বিষয়টি […]
দোকানের সাইন বোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে তুলকালাম রিষড়ায়।
হুগলি , ২৪ জুলাই:- দোকানের সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে তুলকালাম হুগলীর রিষড়ায়। শনিবার বাংলা পক্ষ নামে একটি সংগঠন রিষড়ার বিভিন্ন অবাঙালী এলাকায় গিয়ে দোকানের সাইনবোর্ডে নাম-ঠিকানা বাংলায় লেখার আবেদন জানায়। বাংলা পক্ষের দাবী হিন্দি-ইংরেজী যাই থাকুক না কেন আমাদের কোন আপত্তি নেই। কিন্তু পশ্চিমবঙ্গের দোকানপাটে বাংলা ভাষায় নাম ঠিকানা অবশ্যই লিখতে হবে। […]
মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন। আতঙ্ক।
হাওড়া , ২৪ জুলাই:- শনিবার সকালে হাওড়ায় লিলুয়া বড় গেটের সামনে জি টি রোডের উপরে একটি বহুতল বিল্ডিংয়ের মিটার বক্সে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া বেরোচ্ছে দেখে বিল্ডিংয়ের বাসিন্দারা বিল্ডিং থেকে নিচে নেমে পড়েন। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন সময়মতো এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাত্র আধ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। মিটার […]

