এই মুহূর্তে জেলা

টিকা যন্ত্রনা, একই দিনে পরলো ডবল ডোজ , অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক !

সুদীপ দাস, ২২ অক্টোবর:- বহু দিন ধরেই টিকার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন হুগলীর বলাগর ব্লকের বাসিন্দা সৈফুদ্দিন দফাদার। অবশেষে গত বুধবার পান্ডুয়ায় শ্বশুরবাড়ীর সহযোগীতায় পান্ডুয়া গ্রামীন হাসপাতালে কোভিশিল্ড টিকা দেওয়া হয় সৈফুদ্দিনকে। কিন্তু অভিযোগ সেদিনই কয়েক সেকেন্ডের ব্যাবধানে দুটি কোভিশিল্ডের ডোজ দিয়ে দেওয়া হয় সৈফুদ্দিনকে। বিষয়টি বুঝতে পেরেই কর্তব্যরত নার্সকে বিষয়টি জানালে তিনি জ্বর এলে […]

এই মুহূর্তে কলকাতা

এক কোটি ছাড়ালো লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা।

কলকাতা, ২২ অক্টোবর:- এক কোটি ছাড়ালো রাজ্যের লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা।বৃহস্পতিবার এক কোটির বেশি মহিলা আবেদনকারীর ব্যাংক একাউন্টে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভাতা পৌঁছে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে এই নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্য সরকারের খরচ হলো ১০৮২ কোটি টাকা। বাকি ৫৮ লক্ষ আবেদনকারীর মহিলার একাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে […]

এই মুহূর্তে কলকাতা

টিকাকরণে মাইলফলক স্পর্শ করলো বাংলাতেও।

কলকাতা, ২২ অক্টোবর:- টিকাকরণে মাইলফলক স্পর্শ করল বাংলাও। এ রাজ্যে এখনও পর্যন্ত অন্তত ৫ কোটি লোক পেয়েছেন কোভিড টিকার প্রথম ডোজ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবারই রাজ্যে টিকা দেওয়া হয়েছে ৯ লক্ষ ৪ হাজার ৯০৩ জনকে। টিকাকরণের সংখ্যায় প্রথম স্থানে রয়েছে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। এ রাজ্যে টিকার ১২ কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গাবক্ষে প্রমোদ ভ্রমনের প্যাকেজ চালু করতে চলেছে আই, আর, সি,টি,সি।

কলকাতা, ২২ অক্টোবর:- আই আর সি টি সি গঙ্গা বক্ষে নতুন প্রমোদ ভ্রমণের প্যাকেজ চালু করছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কলকাতা ও তার আশপাশের এলাকার স্থাপত্যশৈলী, সমৃদ্ধ আর্ট গ্যালারি, প্রাণবন্ত সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বের অন্তর সুত্র রিভার ক্রুজ প্যাকেজের মাধ্যমে দেশ বিদেশের পর্যটকদজের সামনে তুলে ধরা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এই প্যাকেজে কলকাতা, […]

জেলা এই মুহূর্তে

করোনার সংক্রমণ ঠেকাতে চলতি উৎসবের মরসুমেই একগুচ্ছ পরিকল্পনা নিলো হাওড়া পুরনিগম।

হাওড়া , ২২ অক্টোবর:- আগামী দিনে করোনার সংক্রমণ বৃদ্ধি যাতে না হয় তারজন্য চলতি উৎসবের মরসুমেই একগুচ্ছ পরিকল্পনা নিলো হাওড়া পুরনিগম। এই নিয়ে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে হাওড়া পুরনিগমের। সেখানেই স্থির হয়েছে চূড়ান্ত রূপরেখা। কোভিড সংক্রমণ আটকাতে আরও জোর দেওয়া হবে ভ্যাক্সিনেশনে। কোভিড বিধি মেনে চলতে বাজার, মার্কেটগুলোতে নজরদারি […]

এই মুহূর্তে জেলা

রান্নার গ্যাস সিলিন্ডার বাস্ট করে বেশ কয়েকজন আহত ভদ্রেশ্বরে।

হুগলি , ২২ অক্টোবর:- রান্নার গ্যাস সিলিন্ডার বাস্ট করে বেশ কয়েকজন আহত হল। ভদ্রেশ্বর তেলিনিপাড়ার পাইকপাড়ায় ফিরোজ খান তার নিজের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার এ গ্যাস ভরার কাজ করত। আজ সকালে এই গ্যাস ভরতে গিয়ে বিকট আওয়াজ করে বাষ্ট করে সিলিন্ডার। এই ঘটনায় বাড়ির আসবাব পত্রের ক্ষতি হয়। আহতদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা […]

এই মুহূর্তে জেলা

মেধাবী মেয়ের আত্মঘাতী সিদ্ধান্তে স্বপ্ন চূর্ণ পরিবারের।

হুগলি , ২২ অক্টোবর:- প্রেমিকের আত্মহত্যার খবর শুনে আত্মহত্যা প্রেমিকারও। হুগলির কোন্নগরের ঘটনা। আভিযোগ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রেমিক মনজিৎ সিনহার সাথে সম্পর্ক পিএইচডি প্রস্তুত নেওয়া ছাত্রী পূজা শীল এর। অভিযোগ প্রেমিক আত্মহত্যা করায় পরেই প্রেমিকাও আত্মহত্যা করেছে। কোন্নগর কানাই পুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে আত্মহত্যা তা ক্ষতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনজিৎ […]

এই মুহূর্তে জেলা

ফের দুর্ঘটনা দ্বিতীয় হুগলী সেতুতে। কনটেইনার-লরির সংঘর্ষ। আহত ২।

হাওড়া, ২২ অক্টোবর:- শুক্রবার ভোররাতে দ্বিতীয় হুগলী সেতুর উপর কনটেইনার-লরির সংঘর্ষে আহত হন চালক সহ দু’জন। আহতদের উদ্ধার করে পুলিশ কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে হুগলী সেতুতে। পরে ক্রেনের সাহায্যে গাড়ি দু’টিকে সরানো হয়। জানা গেছে, শুক্রবার ভোররাতে কলকাতা থেকে হাওড়াগামী একটি কনটেইনার দ্বিতীয় হুগলী সেতু থেকে নামার সময় টোলপ্লাজায় আসার […]

এই মুহূর্তে জেলা

বৃষ্টির জমা জল নিষ্কাশনের দাবিতে রাস্তা অবরোধ করলেন মহিলারা।

হাওড়া, ২২ অক্টোবর:- বৃষ্টির জমা জল নিষ্কাশনের দাবিতে এবার রাস্তা অবরোধ করলেন স্থানীয় মহিলারা। অভিযোগ হাওড়ার ২১ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় গত দু’মাস ধরে জমে রয়েছে বৃষ্টির জল। পূজায় দশমীর দিন রাতে যে ব্যাপক বৃষ্টি হয়েছে তারপর থেকে সেখানকার পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। এলাকায় গলির মধ্যে, ঘরে বাড়িতে ঢুকে গিয়েছে জল। সেই জল এখনো […]

এই মুহূর্তে কলকাতা

উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে ১১০ কোটির প্রকল্প রিপোর্ট জমা রাজ্যের।

কলকাতা, ২২ অক্টোবর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের তিন জেলার বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের কাছে মোট ১১০ কোটি টাকার প্রকল্প রিপোর্ট জমা দিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সেচ বিভাগের অধীনে থাকা গুরুত্বপূর্ণ পাঁচটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কথা উল্লেখ করে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের অধীনে থাকা ব্রহ্মপুত্র নদী বোর্ডের কাছে তা জমা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। […]