হুগলি, ২৫ অক্টোবর:- সোমবার সকালে হুগলি জেলার গোঘাটের বেলি এলাকার একটি পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে লিটার প্রতি পেট্রোলের মূল্য ১০৮ টাকা ৮৩ পয়সা ও ডিজেল ১০০ টাকা ১১ পয়সা। ফলে নাভিশ্বাস উঠেছে আমজনতার। ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।জুলাইয়ে সেঞ্চুরি করেছিল পেট্রোল।তার তিন মাসের মধ্যে একশোর গণ্ডি পার করল ডিজেলও।এই মূল্যবৃদ্ধির জের যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামেও পড়বে […]
এই মুহূর্তে
খরদায় বিজেপি প্রার্থীর প্রচার এর দিলীপ ঘোষ।
উঃ২৪পরগনা, ২৫ অক্টোবর:- খরদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহার সমর্থনে আজ সকালে চা চক্রে যোগ দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এছাড়াও তার সাথে ছিলেন প্রার্থী জয় সাহা কলকাতা উত্তর শহরতলীর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মানুষ ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি কর্মী ও নেতৃত্ব এদিন দিলীপ ঘোষ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের তীব্র […]
রাজ্যে পর্যটনের প্রচারে পেশাদার এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৫ অক্টোবর:- রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি সম্পর্কে প্রচারের জন্য রাজ্য সরকার পেশাদার এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ওই এজেন্সি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক মাধ্যম সহ অনলাইন প্লাটফর্মে নিয়মিত প্রচার চালাবে। ছবি ভিডিও ব্লগ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন পর্যটন কেন্দ্রর বিজ্ঞাপন দেওয়া হবে। রাজ্যের পর্যটন দফতর সূত্রে জানা গেছে প্রথম পর্বে আগামী দু’বছরের জন্য এজেন্সি […]
কালোবাজারি রুখতে আজও হাওড়া বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।
হাওড়া, ২৫ অক্টোবর:- নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও আনাজের দাম বাড়ছে হু হু করে। এর কারণ অনুসন্ধান করতে শনিবারের পর ফের সোমবার অভিযানে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল। হাওড়া সদর এলাকায় বিভিন্ন বাজার যেমন কদমতলা বাজার, কালিবাবু বাজার সহ বিভিন্ন বাজারে এরা অভিযান চালায়। কলকাতার ভবানী ভবন থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল এসে এদিন বাজারের দরদাম […]
মৃত্যুবার্ষিকীতে শিক্ষাসামগ্রী প্রদানের মধ্য দিয়েই স্বামীর ইচ্ছাপূরণ স্ত্রীর !
সুদীপ দাস, ২৪ অক্টোবর:- ২০০৯ সালে পরিবারের সাথে ঘুরতে গিয়ে আর বাড়ি ফিরে আসা হয়নি চুঁচুড়ার বাসিন্দা রমেশ চন্দ্র দাসের। মুম্বই থেকে ফিরে আসার পথে ট্রেনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। নাগপুরে স্টেশনে নামিয়েও কোন লাভ হয়নি। সেখানেই ইহলোকের মায়া ত্যাগ করেছিলেন রমেশবাবু। স্বামী যে চাকরি ও পরিবার সামলে সমাজসেবার কাজেও যুক্ত থাকতেন তা জানতেন […]
হুগলিতে ১২ টি ব্লক ও আটটি পুরসভার পঞ্চাশটির বেশি এলাকা কন্টেইনমেন্ট জোন।
হুগলি, ২৪ অক্টোবর:- সংক্রমণের মোকাবিলায় রাশ টানতে হুগলিতে কন্টাইনমেন্ট ও মাইক্রো কন্টাইমেন্ট জোন হিসেবে বেশ কিছু এলাকাকে চিহ্নিত করল জেলা প্রশাসন ।শনিবার রাতেই জেলা প্রশাসন এক নির্দেশিকা জারি করে জেলার ১২টি ব্লক ও ৮টি পুরসভার পঞ্চাশটির বেশি এলাকা কে কন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে। পুরসভা ও পঞ্চায়েতের ওই সমস্ত এলাকায় রবিবার ছুটির দিন থেকেই করোনা […]
দিল্লিতে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত দুই বাঙালী পর্যটক। হাওড়ার ডোমজুড়ে শোকের ছায়া।
হাওড়া, ২৪ অক্টোবর:- দিল্লিতে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাঙালী পর্যটকের। এই ঘটনায় হাওড়ার ডোমজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, পুজোর পর দিল্লি বেড়াতে গিয়েছিলেন এরা। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দিল্লি যমুনা এক্সপ্রেসওয়েতে। মৃতদের একজন ডোমজুড়ের বাসিন্দা স্বপন ভট্টাচার্য (৫৬)। অন্যজন তাঁর বন্ধুর ছেলে। এছাড়াও ওই ঘটনায় ২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে […]
তৃতীয় ঢেউ দোরগোড়ায় , এবারেও আঁধারে চন্দননগরের আলোকশিল্পীরা !
সুদীপ দাস, ২৪ অক্টোবর:- করোনার কোপ চন্দননগরের আলোক শিল্পে পরেছিল অনেক আগেই, একের পর এক পুজো বাতিল অথবা ছোট হতে হতে, আলোক শিল্পের চাহিদা তলানিতে এসে ঠেকছিল। তবে চন্দননগরের আলোকশিল্পীরা, সারা বছর অপেক্ষা করে থাকেন, যে পুজোটিকে কেন্দ্র করে, তা হলো এখানকারই জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোতেই তারা তাদের শ্রেষ্ট আলোর কারসাজি তুলে ধরে মণ্ডপ […]
আন্ডারপাসের দাবিতে অবরোধ। প্রায় ঘন্টাখানেক ধরে বন্ধ হাওড়া আমতা ট্রেন চলাচল।
হাওড়া, ২৪ অক্টোবর:- আন্ডারপাসের দাবিতে প্রায় ঘন্টাখানেক বন্ধ রইল হাওড়া আমতা রুটের ট্রেন চলাচল। হাওড়ার বালিটিকুরি শেখপাড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দারা রবিবার ওই অবরোধ করেন। হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেল লাইন গিয়েছে বালিটিকুরি শেখপাড়া এলাকা থেকে। প্রথমে এই লাইন মালগাড়ির জন্য নির্দিষ্ট থাকলেও পরে গাড়ির সংখ্যা বাড়ানো হয় এই রুটে। অভিযোগ, কোনওরকম আন্ডারপাস না […]
সাঁকরাইলে জাল নোটের হদিস। গ্রেফতার ২।
হাওড়া, ২৪ অক্টোবর:- কয়েক হাজার টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আন্দুল রোডের চুনাভাটি থেকে এদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। তবে, তদন্তের স্বার্থেই পুলিশ দুজনের নাম জানাতে চায়নি। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনেই হাওড়ার সাঁকরাইল থানা […]











