এই মুহূর্তে জেলা

নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান আরামবাগে।

হুগলি, ২৮ অক্টোবর:- আরামবাগ মহকুমা জুড়ে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান শুরু করলো পুলিশ। গত দুই দিন ধরে প্রায় একশো দশ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজী উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতদের মেডিকেল পরীক্ষা করার পর আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, আরামবাগ মহকুমার চারটি থানা এলাকাতেই চলছে নিষিদ্ধ শব্দবাজীর বিরুদ্ধে অভিযান। […]

এই মুহূর্তে জেলা

গ্রিন ক্রাকার্স ছাড়া অন্য আতশবাজি পোড়ানোর অনুমতি এবার নেই। জানাল হাওড়া সিটি পুলিশ।

হাওড়া, ২৮ অক্টোবর:- গ্রিন ক্রাকার্স ছাড়া অন্য কোনও আতশবাজি এবার পোড়ানো যাবে না। আসন্ন কালীপূজা, ছটপূজা ও জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া সিটি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত এক সমন্বয় সভায় পুলিশের তরফ থেকে একথা জানান ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, শুধুমাত্র গ্রীন ক্রাকার্স ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কালীপুজোর ক্ষেত্রে রাত ৮টা থেকে […]

এই মুহূর্তে কলকাতা

বিফহানসভায় এলেন বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী।

কলকাতা, ২৮ অক্টোবর:- বাংলাদেশের তথ্য সংস্কৃতি মন্ত্রী হাসান মাহমুদ বৃহস্পতিবার বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তিনি দুপুর দুটো নাগাদ বিধানসভায় আসেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাঁকে বাংলাদেশ থেকে আনা পাঞ্জাবী ও জামদানী শাড়ি উপহার দেন। শেখ মুজিবুর বর রহমনের উপর দুটি বইও তিনি দিয়েছেন অধ্যক্ষকে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মন্ত্রীকে পুষ্প […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সমস্ত বকেয়া সড়ক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।

কলকাতা, ২৮ অক্টোবর:- জাতীয় সড়ক সংস্কার সহ রাজ্যের সমস্ত বকেয়া সড়ক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। এধরণের সমস্ত প্রকল্পের সমস্যা খুঁজে নির্ধারিত সময়ের মধ্যে তার সমাধান করার জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনকে নির্দেস দিয়েছেন। মঙ্গলবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের বিভিন্ন সড়ক প্রকল্পে গতি আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্র মমতা […]

এই মুহূর্তে

আত্মঘাতী উচ্চ মাধ্যমিকের ছাত্রী , প্ররোচনার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে !

সুদীপ দাস, ২৮ অক্টোবর:- প্রেমে প্রত্যাখান। আত্মঘাতী উচ্চ মাধ্যমিকের ছাত্রী। থানায় প্ররোচনার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পান্ডুয়া থানার খন্ন্যান নইপুকুরপাড়ে। মৃত ছাত্রীর নাম পায়েল ক্ষেত্রপাল (১৭)। পায়েল পান্ডুয়া ব্লকের একটি সরকারী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ছিল। পায়েলের সাথে স্থানীয় বছর ২১ এর যুবক মঙ্গল মালিকের সাথে প্রনয়ের সম্পর্ক ছিল বলে অভিযোগ। মঙ্গল দিন […]

এই মুহূর্তে কলকাতা

১ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে।

কলকাতা, ২৮ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের সমস্ত রাজনৈতিক দল ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। ১ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। তার আগে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই সমস্ত দলের তরফে পূর্ণাঙ্গ ত্রুটিমুক্ত ভোটার তালিকা […]

এই মুহূর্তে জেলা

কোভিড বিধি মেনে দীর্ঘদিন পর খুলবে স্কুল। তৎপরতা শুরু হয়েছে হাওড়াতেও।

হাওড়া, ২৮ অক্টোবর:- করোনাকালে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল, কলেজ সহ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ১৫ নভেম্বর থেকে স্কুল, কলেজ খোলা হবে। সেইমতো কোভিড বিধি মেনে দীর্ঘদিন পর খুলতে চলেছে স্কুল। স্কুল খোলার আগে তৎপরতা শুরু হয়েছে হাওড়াতেও। স্কুলে চলছে স্যানিটাইজেশনের কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্কুল খোলার বিষয়ে তৎপর হাওড়ার […]

এই মুহূর্তে কলকাতা

স্ট্যাম্প ডিউটির ২% ছাড়ের মেয়াদ তিনমাস বাড়ানোর পরিকল্পনা রাজ্যের।

কলকাতা, ২৮ অক্টোবর:- ব্যাপক সাড়া মেলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়াতে চলেছে রাজ্য সরকার। এর আগেই জুলাই মাসে রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটিতে ২% ছাড়ের ঘোষণা করেছিল রাজ্য সরকার। শুরুতে সেই ছাড়ের শেষ তারিখ ৩০ অক্টোবর ঘোষণা করলেও তা আরও ৯০ দিন বাড়ানো হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এই মুহূর্তে কলকাতা

আজ থেকে তিন দিনের রাজনৈতিক সফরে গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৮ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তিন দিনের রাজনৈতিক সফরে গোয়া যাচ্ছেন।বাগডোগরা থেকে বিকেলের বিমানে তিনি পানাজি পৌঁছবেন। তৃণমূল কংগ্রেস নেত্রীর বিস্তারিত সফরসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও দলীয় সূত্রে জানা যাচ্ছে তিনদিনের সফরে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। গোয়ার বহু এলাকা সফরের পাশাপশি সেখানকার বহু রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের […]

এই মুহূর্তে জেলা

বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মৃত প্রৌঢ়। খুন না আত্মহত্যা তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ।

হাওড়া, ২৭ অক্টোবর:- বেলুড়ে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নিজের বাড়ি থেকেই বুধবার অসীম ঘোষ (৫৫) নামের ওই প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গলায় গভীর ক্ষত রয়েছে। একাই বাড়িতে থাকতেন তিনি। কি কারণে এই মৃত্যু তা তদন্ত করে দেখছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন নিজের ঘর থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার হয় […]