হুগলি, ১৮ নভেম্বর:- টানা একদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির উল্টোদিকের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হল এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম বিপ্লব পোদ্দার(৬৪)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার ব্যান্ডেল মেরী পার্ক এলাকায়। ওই এলাকার বাসিন্দা তথা টেলিকম দপ্তরের প্রাক্তন কর্তা বিপ্লববাবুর গতকাল সকাল থেকে কোন খোঁজ পাওয়া যায়নি। এদিন রাতেই চুঁচুড়া থানায় একটি মিসিং […]
এই মুহূর্তে
নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হলেও , অন্যান্য ক্লাসের পড়ুয়াদের স্কুল শুরু নিয়ে প্রশ্ন থেকেই গেলো।
কলকাতা, ১৮ নভেম্বর:- সদ্য নিয়মিত স্কুলে গিয়ে ক্লাস শুরু হয়েছে রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণির।কিন্তু অন্যান্য ক্লাসের পড়ুয়াদের স্কুল কবে থেকে শুরু হবে, কিভাবে তাদের মূল্যায়ন হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। এবার এবিষয়ে তা বিস্তারিত নির্দেশিকা দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে নভেম্বর মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তাতেই হবে […]
শুরুতেই সুপার হিট মুখ্যমন্ত্রীর স্বপ্নের দুয়ারে রেশন প্রকল্প।
কলকাতা ১৮ নভেম্বর:- শুরুতেই সুপার হিট মুখ্যমন্ত্রীর স্বপ্নের দুয়ারে রেশন প্রকল্প। নানা প্রতিকূলতা অতিক্রম করে গত মঙ্গলবার থেকে গোটা রাজ্যে এই প্রকল্প শুরু হয়েছে। মানুষের দোর গোড়ায় রেশন পৌঁছে দিতে শুরু করেছেন ডিলাররা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে দারুণ খুশি আমজনতা। কয়েক কিলোমিটার হেঁটে রেশন আনতে বাড়তি খরচ করতে হয় অনেক উপভোক্তাদের। এছাড়াও একই জায়গায় একাধিক মানুষ […]
গড়িয়াহাট সহ পাঁচটি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত পূর্ত দপ্তরের।
কলকাতা, ১৮ নভেম্বর:- পূর্ত দফতর চলতিমাসে গড়িয়াহাট-সহ শহরের আরও পাঁচটি উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার ও কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে এই স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে পূর্ত দফতর সূত্রে খবর। গড়িয়াহাট ছাড়া বাকি চারটি সেতু হল পার্কস্ট্রিট, এজেসি বোস রোড, উত্তর কলকাতার লকগেট, দমদম নাগেরবাজারের উড়ালপুল। তবে এসব সেতুর মধ্যে এজেসি বোস […]
মদের ঠেকে পুলিশি হানা। পালাতে গিয়ে পুকুরে পরে মৃত্যু যুবকের।
সুদীপ দাস, ১৭ নভেম্বর:- মদের ঠেকে পুলিশি হানা। পালাতে গিয়ে পুকুরে পরে মৃত্যু যুবকের। প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর। উত্তপ্ত চুঁচুড়ার খড়ুয়াবাজার এলাকা। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে চুঁচুড়ার খড়ুয়াবাজার সংলগ্ন তালতলার বাসিন্দা বিশ্বনাথ দত্তের বাড়ির ধাঁপিতে বসে মদ্যপান করছিল ব্যাং পাড়ার বছর ২৬-এর যুবক শ্রীকান্ত মাল সহ আরও দু’জন। যা নিয়ে ওই যুবকদের সাথে হাতাহাতি হয় […]
ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এবার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।
কলকাতা, ১৭ নভেম্বর:- নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অভিনয় ও ছবি পরিচালনায় উৎসাহিত করতে এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে কলকাতার বালিগঞ্জে শ্রীনাথ হল সভাগৃহে অনুষ্ঠিত হল ২ দিনের সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কেন্দ্রীয় ফিল্ম ডিভিশনের প্রাক্তন নির্দেশক কানুগোপাল দাস। উপস্থিত ছিলেন সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দ। দেখানো হয় ২০টি স্বল্প দৈর্ঘের ছবি। প্রদীপ চাটার্জী […]
বেসরকারি পরিবহনের মালিকদের পাশে দাঁড়াতে মানবিক পদক্ষেপ নিলো সরকার।
কলকাতা, ১৭ নভেম্বর:- অতিমারির কামড় আর অগ্নিমূল্য জ্বালানির মুহুর্মুহু ছেকায় ব্যতিব্যস্ত বেসরকারি পরিবহন মালিকদের পাশে দাঁড়াতে আরও একটি মানবিক পদক্ষেপ নিল রাজ্য সরকার।বেসরকারি পরিবহণ ক্ষেত্রে কর মকুবের কথা ঘোষণা করেছে পরিবহন দফতর। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রে এই কর ছাড় দেওয়া হবে। করোনা কালে এর আগেও একবার যানবাহনের কর ছাড় দিয়েছে রাজ্য। […]
নভেম্বরের শেষেই পথ চলা শুরু করবে বাংলা ডেয়ারি।
কলকাতা, ১৭ নভেম্বর:- রাজ্যে উৎপাদিত দুগ্ধজাত পণ্য বিপনন করতে নিজস্ব ব্র্যান্ড তৈরি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলা ডেয়ারি নাম দিয়ে দুধ, ঘি, পনির, মাখন, দই ও ঘোল বিক্রি করবে বাংলার নিজস্ব এই ব্র্যান্ড। সূত্রের খবর চলতি মাসে অর্থাৎ এই নভেম্বরের শেষেই পথ চলা শুরু করবে বাংলা ডেয়ারি। প্রাণীসম্পদ বিকাশ দফতর সূত্রে জানা গেছে, […]
দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পেশ বিধানসভায়।
কলকাতা, ১৭ নভেম্বর:- দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ পেশ হল বিধানসভায়।সিবিআই এবং ইডির দুই কর্তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলে বুধবার বিধানসভায় প্রস্তাব পেশ করলেন তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায়। স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে সিবিআই কর্তা সত্যেন্দ্র সিং এবং ইডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রথীন বিশ্বাসের বিরুদ্ধে। নারদকাণ্ডে বিধানসভা অধ্যক্ষের অনুমতি ছাড়া সিবিআই […]
নবান্নের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে ডগ স্কোয়ার্ড তৈরি করতে চলেছে রাজ্য সরকার।
কলকাতা, ১৭ নভেম্বর:- রাজ্যের সচিবালয়ে নবান্নের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সেখানে একটি আলাদা ডগ স্কোয়াড তৈরি করছে রাজ্য সরকার। পাশাপাশি পুলিশ কুকুরদের জন্য অত্যাধুনিক একটি চিকিৎসা কেন্দ্রও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের উত্তর দিকের গেটের কাছেই তৈরি হচ্ছে কলকাতা পুলিশের দ্বিতীয় ডগ স্কোয়াড৷ সেখানে ৩০টি কুকুরকে রাখার মতো একটি কেনেল তৈরি করা হচ্ছে। […]











