হাওড়া, ২১ নভেম্বর:- পাড়ার কুকুর ছানারা প্রতিদিন রাস্তাঘাট নোংরা করছিল। এই অপরাধে কুকুর ছানাদেরই বস্তায় ভরে স্কুটিতে করে নিয়ে ফেলে আসা হলো ভাগাড়ে। এই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ এই ঘটনাকে অপরাধের সঙ্গেই তুলনা করছেন। যে বয়স্ক ব্যক্তি ও মহিলা এমন কাণ্ড ঘটিয়েছেন তাদের শাস্তিও দাবিও করেছেন […]
এই মুহূর্তে
করোনা সংক্রমণে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেবার প্রক্রিয়া শুরু রাজ্যের।
কলকাতা, ২১ নভেম্বর:- করোনা অতিমারীর গ্রাসে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে দাঁড়ালো রাজ্য সরকার। করোনা সংক্রমনে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হল। বিপর্যয় মোকাবিলা দফতর এই বিষয়ে একটি কমিটি গঠন করেছে। কিভাবে স্বচ্ছতার সঙ্গে মসৃণভাবে ক্ষতিপূরণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায় তা দেখবে ওই কমিটি। ক্ষতিপূরণের সামগ্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সহায়তা […]
পান চাষীদের সুরক্ষা দিতে পানের বরজগুলি ইস্পাতের পাকাপোক্ত তৈরি করে দেবে রাজ্য।
কলকাতা, ২১ নভেম্বর:- আম্ফান, ইয়াসের মত সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের পান চাষীদের। ভবিষ্যতে তারা যাতে এ ধরনের ক্ষতির সম্মুখীন না হন তা নিশ্চিত করতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ থেকে পান চাষিদের সুরক্ষা দিতে পানের বরজ গুলিতে ইস্পাতের পাকাপোক্ত কাঠামো তৈরি করে দেবে রাজ্য। যাতে ঝড় জল প্রাকৃতিক দুর্যোগে সেগুলোর ক্ষয়ক্ষতি […]
তৃতীয় ঢেউ রুখতে শিশুদের জন্য নতুন ইউনিট চালু হলো শ্রীরামপুর ওয়ালস হসপিটালে।
হুগলি, ২০ নভেম্বর:- কোভিডের তৃতীয় ঢেউের সম্ভাবনাকে মাথায় রেখে শিশুদের জন্য নতুন ইউনিট চালু হলো শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। শনিবার যার আনুষ্ঠানিক সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সুদীপ্ত রায়। এই হাসপাতালের পুরনো বিল্ডিং এ ৩৭ টি বেডের নতুন এই ইউনিট চালু হওয়ার ফলে উপকৃত হবে শিশুরা। তারমধ্যে ১২টি থাকছে আই সি সি ইউ […]
টানা কয়েক ঘন্টার রোমহর্ষক পর্ব , ঘুম ভাঙাতে ভাঙতে হলো দরজা !
সুদীপ দাস, ২০ নভেম্বর:- ঘুম! ঘুম নিয়ে গবেষনা নতুন নয়। বই ঘাটলে দেখা যাবে খ্রীষ্টপূর্ব থেকেই হয়তো ঘুম নিয়ে গবেষনা চলছে। তবে আধুনিক বিজ্ঞানের কথায় ঘুম হল একটি জৈবিক বিষয়। যা প্রানীকুলের কাছে অত্যন্ত স্বাভাবিক। মানুষ সারা জীবনের প্রায় ৩৫% সময় ঘুমেই কাটিয়ে দেন। অর্থাৎ কেউ যদি ৬০ বছর বাঁচে তবে হিসেব কষলে দেখা যাবে […]
ভারত- নিউজিল্যান্ড খেলা উপলক্ষে নাইট কারফিউর সময়সীমা দু’ঘণ্টা শিথিল করলো রাজ্য।
কলকাতা, ২০ নভেম্বর:- ইডেন গার্ডেন্সে ভারত নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি খেলা উপলক্ষে রাজ্য সরকার সাধারণের উপরে জারি থাকা রাত্রিকালীন গতিবিধি নিয়ন্ত্রণ এর সময়সীমা দুই ঘন্টা শিথিল করেছে। আজ নবান্ন থেকে এই সংক্রান্ত বিষয় বিজ্ঞপ্তি জারি করে আগামী কাল রাত এগারোটা থেকে সোমবার রাত একটা পর্যন্ত সাধারণের গতিবিধি ও গাড়ি চলাচলের উপর ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। […]
চলতি বছরে ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আনার লক্ষমাত্রা রাজ্যের।
কলকাতা, ২০ নভেম্বর:- রাজ্য সরকার চলতি বছরের মধ্যে আরও ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।নবান্নে আজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন। সেখানে পয়লা জানুয়ারির আগে ২০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা তিনি বেঁধে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। আগামী […]
সংস্কারের অভাবে বিপদজনক হয়ে উঠেছে আরামবাগের বাস স্ট্যান্ড , ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।
হুগলি, ২০ নভেম্বর:- হুগলি জেলার মধ্যে অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড হলো আরামবাগ বাসস্ট্যান্ড। কিন্তু এই বাসস্ট্যান্ডে বিপদজনক ভাবে দাঁড়িয়ে রয়েছে। মার্কেট কমপ্লেক্সের নিচে বাসস্ট্যান্ড হওয়ায় খানা খন্ডে ভরে গেছে। চারিদিকে নোংড়া আবর্জনায় পরিপুর্ন একটা অস্বাস্থ্যকর অবস্থা। অথচ এই বাসস্ট্যান্ডের ওপর ছয়টি জেলার মানুষ নিরভরশীল। কেননা এই বাসস্ট্যান্ডের ওপর দিয়েই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই […]
নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড এর উদ্যোগে রক্তদান উৎসব।
হুগলি, ২০ নভেম্বর:- ৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষ্যে নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড এর উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়। শিবিরে ব্যাঙ্কের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাঙ্গীপাড়ার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী। ব্যাংকের চেয়ারম্যান মানস রায়। এদিন এই শিবির নিয়ে উদ্যোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। পুরুষদের পাশাপাশি মহিলারাও এখানে রক্তদান […]
কেন্দ্রের কৃষি বিল বাতিলে খুশির হওয়া আরামবাগের কৃষক মহলেও।
গোঘাট, ২০ নভেম্বর:- প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদি কৃষক বিরোধী তিনটি কৃষক বিল প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করতেই খুশি জোয়ার কৃষক মহলে।সারা দেশজুড়ে কৃষক মহলে যেন যুদ্ধ জয়ের আনন্দ। দীর্ঘ আন্দোলনের জেরে এই সফলতা বলে দাবী কৃষকদের। এদিন হুগলি জেলার কামারপুকুর অঞ্চল তৃনমুল কংগ্রেসের উদ্যোগে ৪৭ নম্বর বুথের পক্ষ থেকে কামারপুকুর মাঠের চাষিদেরকে সংবর্ধিত করা […]











