এই মুহূর্তে জেলা

চলন্ত বাসে সজোরে ধাক্কা বাইকের , গুরুতর জখম আরোহী।

সুদীপ দাস, ২৩ নভেম্বর:- চলন্ত বাসের সামনে সজোরে ধাক্কা বাইকের। ঘটনায় গুরুতর জখম বাইক আরোহী। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার হুগলী মোড়ে। আহত বাইক আরোহীর নাম রাজু দাস। বাড়ি চুঁচুড়ার চকবাজারে বলে জানা গেছে। গুরুতর জখম অবস্থায় রাজুকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ চুঁচুড়া-জিরাট ৮ […]

এই মুহূর্তে কলকাতা

করোনা নিয়ন্ত্রণে আসায় অন্য রোগের চিকিৎসায় বাড়তি নজর দিতে চায় স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ২৩ নভেম্বর:- করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অন্য রোগের চিকিৎসার উপরেও বাড়তি নজর দিতে চায় স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে দফতরের তরফে। করোনা রোগীদের জন্য চুক্তিভিত্তিক যে সব স্বেচ্ছাসেবক […]

এই মুহূর্তে জেলা

দুষ্কৃতীদের গুলিতে মৃত হাওড়া জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল খান।

হাওড়া, ২৩ নভেম্বর:- হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল খানকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করা হয়। সোমবার রাতে তিনি যখন লিচুবাগান এলাকায় বাড়ির সামনে বসেছিলেন সেই সময় দুষ্কৃতীরা গুলি করে চম্পট দেয়। কে বা কারা গুলি করেছে […]

এই মুহূর্তে জেলা

যানজট মুক্ত আরামবাগ শহরকে করতে প্রশাসনিক বৈঠক পৌরসভায়।

আরামবাগ, ২২ নভেম্বর:- আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলো সোমবার বিকালে আরামবাগ পৌরসভায়। আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গাড়ি পার্কিং করা থাকে। অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিসেবার সঙ্গে যুক্ত গাড়ি আটকে পড়ছে এবং পথ দুর্ঘটনাও ঘটছে।এর জেরে বহু মানুষের প্রান হানি ঘটে বলে অভিযোগ। তাই শহরকে যানজটমুক্ত করতেই জনতার দরবারে এ […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা ও হাওড়ার সঙ্গে সব পৌরসভার ভোট একসঙ্গে করানোর দাবি তুললো বিরোধী দলগুলি।

কলকাতা, ২২ নভেম্বর:- শাসক তৃণমূল কংগ্রেস বাদে রাজ্যের সব বিরোধী রাজনৈতিক দল কলকাতা ও হাওড়ার সঙ্গে সঙ্গে সব মেয়াদ ফুরানো পুরসভায় ভোট একই সঙ্গে করানোর দাবি জানালো। এছাড়া পুর ভোটের মুখে হাওড়া কর্পোরেশন থেকে বালি পুরসভাকে পৃথক করার সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে তারা। কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতিতে সোমবার সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন […]

এই মুহূর্তে জেলা

ফুটবলে দর্শকদের মাঠমুখো করতে ফুটবল প্রতিযোগিতা সিঙ্গুরে।

হুগলি, ২২ নভেম্বর:- ফুটবলের দর্শকদের মাঠ মুখো করতে কোবিড প্রোটোকল মেনে অনুষ্ঠিত হয়ে গেল অনাথ স্মৃতি শিল্ড ও কৃপানাথ বর্মা স্মৃতি রানার্স আপ কাপের ফুটবল ফাইনাল খেলা। সিঙ্গুর ক্লাবের পরিচালনায় সিঙ্গুর অবনী ময়দানে গত ১২ ই নভেম্বর থেকে শুরু হয়েছিল আট দলীয় নকআউট প্রতিযোগিতা। সোমবার ফাইনাল খেলা আনুষ্ঠিত হয় সিঙ্গুর ক্লাব ও উত্তর ২৪ পরগনার […]

এই মুহূর্তে জেলা

অটোচালকের হাতে প্রহৃত বাসচালক, বন্ধ বাস, চাঞ্চল্য চুঁচুড়ায়!

সুদীপ দাস, ২২ নভেম্বর:- এক বাসচালককে মারধরের অভোযোগ উঠলো অটোচালকদের বিরুদ্ধে। মুখ ফেটে জখম বাসচালক। মূল অভিযুক্ত অটোচালককে গ্রেফতারের দাবীতে প্রায় কয়েক ঘন্টা বন্ধ রইলো দুটি রুটের বাস। চরম ভোগান্তি যাত্রীদের। সপ্তাহের প্রথম দিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনের সামনে। ঘটনায় আহত বাসচালকের মুখে তিনটি সেলাই পরেছে। স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল ১১টা বাজার কিছুক্ষন […]

এই মুহূর্তে জেলা

ত্রিপুরা দেখে মানুষ আন্দাজ করতে পারছেন বাংলায় বিজেপি এলে কি হতো- দেবাংশু’।

হাওড়া, ২২ নভেম্বর:- পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর ত্রিপুরায় বর্বরোচিত অগণতান্ত্রিক আক্রমণ এবং গ্রেপ্তারের প্রতিবাদে ধিক্কার সভা ও প্রতিবাদ মিছিল হলো হাওড়ায়। সোমবার দুপুরে হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে ধিক্কার সভা হয়। এরপর সেখান থেকে সালকিয়া চৌরাস্তা পর্যন্ত হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন […]

এই মুহূর্তে কলকাতা

চার দিনের সফরে দিল্লি রওনা হলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ নভেম্বর:- চার দিনের সফরে সোমবার দিল্লি রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে বিমান ধরার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই তিনি জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের সঙ্গে কথা না বলে যেভাবে একতরফা বিএসএফের বিচরণ এলাকা বাড়িয়েছে তা তিনি মেনে নেবেন না। কেন্দ্রের এই গা জোয়ারি মনোভাব তিনি মানবেন না […]

এই মুহূর্তে জেলা

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শিশুর ব্রেন টিউমারের চিকিৎসা করাতে ভেলোরে পাড়ি আরামবাগের দম্পতির।

মহেশ্বর চক্রবর্তী, ২২ নভেম্বর:- ছোট শিশু মা ও বাবার কোলে কোলে কখনও ঘুরে বেড়ায় আবার কখনও দাদু ঠাকুমা এবং পরিবারে অন্যান্য সদস্যদের কোলে থাকে।সারা বাড়ি আনন্দে মাতিয়ে রাখে শিশুটি। হঠাৎ পরিবারের বুকে নেমে আসে বিপর্যয়। বিধাতার নিষ্ঠুর পরিহাসে শিশুটির ব্রেন টিউমার ধরা পড়ে। সারা নীল আকাশ যেন কালো মেঘে ঢেকে যায়। দরিদ্র এই পরিবার কি […]