কলকাতা, ১৯ ডিসেম্বর:- পুরভোটে অশান্তির ঘটনায় তৃণমূল কংগ্রেসের কারও যুক্ত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।কলকাতার মিত্র ইনস্টিটিউশনে আজ দুপুরে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটে জেতার জন্য কোনরকম প্রভাব খাটানো চলবে না বলে আগেই দলের সর্বস্তরের নেতা কর্মীদের বার্তা দেওয়া হয়েছে। […]
এই মুহূর্তে
ভোট দিতে এসে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- কলকাতা পুরভোটে ভোট দিয়েও ফের বিতর্ক উস্কে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার সস্ত্রীক ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। গত শনিবার রাতেই রাজ্য নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে, পোলিং বুথে শুধুমাত্র জেড প্লাস স্তরের নিরাপত্তা পাওয়া ব্যক্তিরাই নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবেশ করতে পারবেন। এই সিদ্ধান্ত নিয়েই […]
শীতের নরম রোদ গায়ে মেখে ভোট উৎসব শহরে।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- হিমেল হাওয়া, মিঠে রোদ, বাতাসে বড়দিনের কেকের গন্ধ ভাসছে। এমন এক রবিবার সকাল থেকে কলকাতার নাগরিকরা মেতে উঠলেন ভোট উৎসবে। আবহাওয়া দফতরের খাতায় এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ছুটির দিন স্বাভাবিকভাবেই লেপ-কম্বলের মৌতাত ছেড়ে বুথ মুখী হওয়ার তাগিদ অনুভব করেননি বেশিরভাগ মানুষ। তাই সকালের দিকে কোনও বুথেই ভোটারদের […]
কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে হাওড়াতেও বিক্ষোভ বিজেপির।
হাওড়া, ১৯ ডিসেম্বর:- কলকাতা কর্পোরেশন নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে হাওড়া সদরেও বিক্ষোভ কর্মসূচি বিজেপির। বিজেপির কনভেনার মণিমোহন ভট্টাচার্যের নেতৃত্বে রবিবার দুপুরে জেলা অফিস থেকে মিছিল করে হাওড়া ময়দানে বঙ্গবাসীর সামনে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ হয়। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সদর বিজেপির সম্পাদক অজয় মান্না, সহ-সভাপতি গৌরাঙ্গ ভটচার্য, পূর্ব সভাপতি শ্যামল হাতি সহ […]
অশান্তির বাতাবরনের মধ্যে দিয়েই চলছে কলকাতার ভোট , সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার ১৮.৮৬ শতাংশ।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- পুরভোটের ভোটগ্রহণ চলছে কলকাতায়। ২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। জোড়াবাগান এলাকায় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টা করছিল তৃণমূল। আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করে দুষ্কৃতীরা। পোশাক ছিঁড়ে দেয়। একই ওয়ার্ডের নির্দল প্রার্থীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের […]
এই রূপসী , এই রুপালি ; মহিলা সন্মোধন নিয়ে নাম না করে কোন বিধায়ককে ইঙ্গিত করলেন কল্যান !
হুগলি, ১৮ ডিসেম্বর:- ফের আক্রমণ করলেন প্রবীর ঘোষালকে। নাম না করে প্রবীর ঘোষালকে আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জি। আজ কোন্নগর বই মেলায় এসে কল্যাণ ব্যানার্জি বলেন ভাগ্গিস গত সপ্তাহে আসিনি না হলে বেইমানের সাথে মঞ্চ শেয়ার করতে হতো। ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি ওই সব নাটক সিনেমা করি না যাদের নাটক করার ইচ্ছে তারা নাটক করুক। […]
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকেই বুথে বুথে ইভিএম মেশিন পাঠিয়ে দেওয়া হচ্ছে।
কলকাতা,১৮ ডিসেম্বর:- রাত পোহালেই কলকাতা পুরসভার ভোট। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট নির্ঘণ্ট ও মেনে এদিন সকাল থেকেই কলকাতা যোধপুর পার্ক গার্লস হাই স্কুলে দক্ষিণ কলকাতার বেশ কিছু অঞলের ইভিএম মেশিন সংরক্ষণ এবং ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে […]
১১১টি পুরসভার ভোট প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক কমিশনের।
কলকাতা,১৮ ডিসেম্বর:- পুরভোট শান্তিপূর্ণ করতে আগেই নানা পদক্ষেপ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। এ বার ভোট চলাকালীন প্রশাসনকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল কমিশন। শনিবার স্বরাষ্ট্রসচিব, ডিজি এবং পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে করেন রাজ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, আইনশৃঙ্খলা নিয়ে প্রতি ঘন্টায় রিপোর্ট পাঠাতে হবে কমিশনে। মেয়াদ উত্তীর্ণ ১১১ টি পুরসভার ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে […]
রাজা রামমোহন রায়ের ২৫০ বছর জন্মপুর্ত্তি উপলক্ষ্য বিশেষ আলোচনা সভা।
মহেশ্বর চক্রবর্তী,১৮ ডিসেম্বর:- ভারত পথিক রাজা রামমোহন রায়ের ২৫০ বছর জন্মপুর্ত্তি উপলক্ষ্য অভিনব উদ্যোগ রাধানগর রামমোহন মেমোরিয়াল এন্ড কালচারারাল অরগানাইজেশনের। রাজা রামমোহন রায়ের আদর্শকে ছড়িয়ে দিতে এবং বর্তমান সমাজ ব্যবস্থায় রাজা রামমোহন রায় কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরতে মহকুমার স্কুলে স্কুলে ছাত্র ছাত্রী ও গুনিজনেদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠানের উদ্যোগ নেয় তারা। আসলে বর্তমান প্রজন্মের কাছে […]
জননেতা স্বর্গীয় সেখ আকবর আলির স্মৃতি রক্ষার্থে সৌহার্দ্য কাপ অনুষ্ঠিত হলো আরামবাগে।
আরামবাগ,১৮ ডিসেম্বর:- প্রয়াত তৃনমুল নেতা তথা জননেতা স্বর্গীয় সেখ আকবর আলির স্মৃতি রক্ষার্থে এক দিবসীয় ৮ দলীয় দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা সৌহার্দ্য কাপ ২০২১ অনুষ্ঠিত হলো আরামবাগে। পরিচালনায় আরামবাগ সাংস্কৃতিক সংঘ। খেলাটি অনুষ্ঠিত হয় হুগলির আরামবাগ ঈদগাহ জুবিলী পাক ময়দানে। এই খেলার শুভ সূচনা করেন হুগলি জেলার সভাধিপতি মেহেবুব রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, আরামবাগ পৌরসভার পৌর […]











