এই মুহূর্তে জেলা

নবান্নের সামনে দুর্ঘটনা।

হাওড়া,১৮ ডিসেম্বর:- নবান্নের সামনে ঘটলো দুর্ঘটনা। দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ট্যাঙ্কার। এর নিচে আটকে রয়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ। উদ্ধারের চেষ্টা চলছে।

এই মুহূর্তে জেলা

তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি ঘোষণা করা হলো হাওড়ায়।

হাওড়া,১৮ ডিসেম্বর:- হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি ঘোষণা করা হলো। শুক্রবার হাওড়া জেলা সদর তৃণমূল কার্য্যালয়ে নতুন কমিটির সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন আইএনটিটিইউসি-র হাওড়া জেলা সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার সহ হাওড়া জেলা সদর কার্য্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান লগন দেও সিং, হাওড়া সদরের সভাপতি […]

এই মুহূর্তে জেলা

এবার ‘বাদাম বাদাম’ গান গেয়ে হাওড়ায় অশান্তি চরমে , ধারাল অস্ত্রের কোপে মারাত্মক জখম যুবক।

হাওড়া,১৮ ডিসেম্বর:- ‘বাদাম বাদাম’ গান গাওয়া ঘিরেই এবার অশান্তি হাওড়ায়। লিলুয়া থানার চকপাড়া বাজারে দিন দুপুরে যুবককে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ। এক যুবকের মাথায় কাঁচির কোপে আঘাত। অল্পের জন্য বেঁচে যান ওই যুবক। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয় হাসপাতালে আহত যুবকের চিকিৎসা করানো হয়। স্থানীয়দের অভিযোগ এলাকায় চলছে দুষ্কৃতীরাজ। এদিন ঝামেলার সুত্রপাত হয় লিলুয়ার বেলগাছিয়ায়। […]

এই মুহূর্তে কলকাতা

কোভিড আক্রান্ত রোগীদেরও ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা রাখছে কমিশন।

কলকাতা,১৮ ডিসেম্বর:- কোভিড আবহেই কলকাতা পুরসভার ভোটের আয়োজন। সেজন্য প্রয়োজনীয় সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। কলকাতার কোভিড আক্রান্ত নাগরিকরাও যাতে পুরনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তারও ব্যবস্থা রাখা হচ্ছে কমিশনের তরফে। কমিশন সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতায় মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৩ জন। তাঁদের মধ্যে বেশ কিছু রোগী ভোট দেওয়ার […]

এই মুহূর্তে জেলা

হুগলির সিমলাগড়ে চালু হল ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীন সেবা কেন্দ্র। 

  হুগলি,১৮ ডিসেম্বর:- আর্ত ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে সেবা কাজ ছড়িয়ে দিতে এবার হুগলি জেলার সিমলাগড়ে চালু হল  ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত গ্রামীন সেবাকেন্দ্র। স্থানীয় মানুষের সহযোগিতায় পাওয়া জমির উপর গড়ে ওঠা একটি গুরু মন্দির, শিব মন্দির ও জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সঙ্ঘের সিমলাগড় […]

এই মুহূর্তে জেলা

রাজীবকে ঘিরে বিক্ষোভ হাওড়ায়। গদ্দার বলে স্লোগান।

হাওড়া, ১৮ ডিসেম্বর:- ডোমজুড়ে রাজীব ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ। রাজীব ব্যানার্জি দূর হটো স্লোগান উঠলো। গদ্দার, মীরজাফর রাজীব ব্যানার্জি দূর হটো স্লোগান তৃণমূল সমর্থকদের। বাধা পেয়ে চলে যেতে বাধ্য হন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী।সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সুবীর ঘোষ গতরাতে প্রয়াত হন।তাঁর পরিবারকে সমবেদনা জানাতে আজ আসেন রাজীব ব্যানার্জি। তখনই […]

এই মুহূর্তে জেলা

উষ্ণায়নের বার্তা দিতে রিক্সা নিয়ে কলকাতা থেকে সিয়াচেন হয়ে বাড়ির পথে সত্যেন।

দক্ষিণ ২৪ পরগনার,১৮ ডিসেম্বর:- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা সত্যেন দাস এ বছর পয়লা আগস্ট রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছিলেন দুর্গম সিয়াচেন এর বেস ক্যাম্পের উদ্দেশ্যে। উষ্ণায়নের বার্তা দিযে দীর্ঘ সাড়ে চার মাসে ৬০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজ বাড়ির পথে সত্যেন। ফেরার পথে তিনি এসেছিলেন শ্রীরামপুরের মাহেসে বাবা জগন্নাথ দর্শনে। তিনি জানালেন এর আগে তিনবার […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুর আন্দোলনের শহিদ তাপসী মালিকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন।

হুগলী,১৮ ডিসেম্বর:- ২০০৬ সালের ১৮ ডিসেম্বর টাটা অধিগৃহীত জমির মধ্যে ভোররাতে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ বিরুদ্ধে। সেই সময় সিঙ্গুরের জমি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে বড় আকারে পরিণত হয়েছিল। আন্দোলনকারীদের প্রধান ভূমিকায় ছিলেন হাজার হাজার মহিলা। সেই আন্দোলনের মুখ ছিল তাপসী মালিক। মহিলাদের সেই আন্দোলন স্তব্ধ করতে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ। যদিও […]

এই মুহূর্তে জেলা

কাল কলকাতা পুরভোট। হাওড়া ব্রিজে চলছে পুলিশের নাকা চেকিং।

হাওড়া,১৮ ডিসেম্বর:- কাল কলকাতা পুরভোট। হাওড়া ব্রিজে চলছে পুলিশের নাকা চেকিং। রবিবার কলকাতা পুরভোটের জন্য হাওড়া স্টেশন, হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সব হোটেল, গেস্ট হাউসগুলোতেও পুলিশ তল্লাশি ও নজরদারি শুরু হয়েছে। শনিবার থেকেই চলছে নজরদারি। হাওড়া ব্রিজেও তল্লাশি চলছে। নাকা চেকিং চলছে। গঙ্গার ঘাটগুলোতেও নজরদারি রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এই মুহূর্তে কলকাতা

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি ও নাকা চেকিং শুরু।

কলকাতা,১৮ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটগ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে। আজ সকাল থেকেই পুলিশের তরফে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান ও নাকা চেকিং শুরু হয়েছে। কলকাতা সংলগ্ন হাওড়া, ডায়মণ্ড হারবারের বিভিন্ন অংশেও নাকা চেকিং করা হচ্ছে। চিংড়িহাটা এলাকায় বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশের বিশেষ বাহিনী গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে। বাইক […]