এই মুহূর্তে কলকাতা

গণ উৎসবে গণতন্ত্রের জয় , বিজেপি ভোকাট্টা , সিপিএম নোপাত্তা – মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ২১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটে বিপুল জয় রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত সফরে আসাম রওনা হওয়ার আগে বাড়ির বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমি সকল মানুষ ও ভাই-বোনদের প্রণাম, অভিনন্দন এবং সেলাম জানাই। গণ উৎসবের মতো করে এই নির্বাচন হয়েছে। এটা গতন্ত্রের জয়। উৎসবের […]

এই মুহূর্তে কলকাতা

ভোট গণনাকেন্দ্রের বাইরেই সংঘর্ষে জড়াল কংগ্রেস-তৃণমূল।

কলকাতা, ২১ ডিসেম্বর:- ভোট গণনাকেন্দ্রের বাইরেই সংঘর্ষে জড়াল কংগ্রেস-তৃণমূল, উত্তেজনা নেতাজি ইন্ডোরে। মঙ্গলবার ফলপ্রকাশের দিন সকাল গড়াতেই অশান্ত পরিস্থিতি তৈরি হল গণনাকেন্দ্রের সামনে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে হাতাহাতি, বচসায় জড়ালেন কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC) কর্মী, সমর্থকরা। ছেঁড়া হয়েছে তৃণমূলের পতাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা সামলাতে বিশাল পুলিশ বাহিনী নামে। রাজনৈতিক অশান্তির […]

এই মুহূর্তে জেলা

সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কর্মী।

হুগলি, ২১ ডিসেম্বর:- সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক পুলিশ কর্মী। গতকাল রাত ১.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে সিঙ্গুরের নতুন বাজার এলাকার পুলিশ লাইনে। হুগলী জেলা গ্ৰামীন পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন মৃত পুলিশ কর্মীর নাম দিপঙ্কর রজ্ঞিত (৪৪)। বাড়ি মেদিনীপুর জেলার কন্টাইতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশ কর্মী গতকাল রাতে সেন্টি ডিউটি […]

এই মুহূর্তে জেলা

মেয়ের সংসার ভেঙে মা পালালো জামাইয়ের সাথে।

হাওড়া, ২০ ডিসেম্বর:- বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের। লিলুয়ায় মেয়ের সংসার ভেঙে মা পালিয়ে গেলো জামাইয়ের সাথে। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে হাওড়া লিলুয়ায় শাশুড়ী বাড়ি থেকে নিয়ে পালালো জামাইয়ের সঙ্গে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লিলুয়ার জগদীশপুর বিশ্বাসপাড়ায়। পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়ের বিয়ে হয়েছিল তারাপীঠের কাছে রামপুরহাটে। কিন্তু জামাই সেরকম ভালো কাজকর্ম করতেন না বলে শ্বশুরমশাই তাকে বাড়িতে […]

এই মুহূর্তে কলকাতা

দীর্ঘদিন বন্ধ থাকার পর বড়দিনের আগেই রাত্রিকালীন বাস পরিষেবা চালু হচ্ছে শহরে।

কলকাতা, ২০ ডিসেম্বর:- করোনা আবহে দীর্ঘ সময় বন্ধ থাকার পর বড়দিনের আগেই ফের একবার শহরে রাত্রিকালীন বাস পরিষেবা শুরু হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে এই পরিষেবা শুরু হবে বলে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।তিনি জানান, হাওড়া, জোকা, বারাসাত ও গড়িয়া থেকে বাস পরিষেবা মিলবে।পাশাপাশি সল্টলেক করুনাময়ীতে শ্লীলতাহানি কাণ্ডের পর সেখানে রাতে বিশেষ বাসের ব্যবস্থা করা […]

এই মুহূর্তে জেলা

মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে মেয়েকে হারানোর শোকে আত্মঘাতী বাবা।

হাওড়া, ২০ ডিসেম্বর:- মেয়ের অপারেশনের জন্য সামান্য কয়েক হাজার টাকা জোগাড় করতে না পেরে মেয়েকে হারানোর শোকে আত্মঘাতী হলেন অবসরপ্রাপ্ত এক মেস কর্মী। এর প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল হয় শিবপুর আইআইইএসটি-তে। শিবপুর আইআইইএসটি’তে গত প্রায় ১৭দিন ধরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চলছিল আন্দোলন। এরই সঙ্গে অবসরপ্রাপ্ত ওই মেস কর্মীর আত্মঘাতী হওয়ার ঘটনা ঘিরে সেই আন্দোলন […]

এই মুহূর্তে কলকাতা

ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২০ ডিসেম্বর:- সামনে বড়দিন,ইংরেজি নতুন বছর।কনকনে ঠাণ্ডায় ছুটির মেজাজে আমবাঙালি। কিন্তু অতিমারির জুজু এখনও পিছু ছাড়েনি। বরং ওমিক্রণ রূপ ধারণ করে নতুন করে চোখ রাঙাচ্ছে সে। এই কথা স্মরণ রেখে সব রকম সতর্কতা অবলম্বন করে বড়দিন ও নতুন বছরের উৎসবে সামিল হতে রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অ্যালেন পার্কের ক্রিসমাস কার্নিভালের […]

এই মুহূর্তে জেলা

বালির নিশ্চিন্দায় দুই গৃহবধূ এবং সাত বছরের শিশু সন্তান নিখোঁজের কিনারা।

হাওড়া, ২০ ডিসেম্বর:- মাস ছয়েক আগে শ্বশুরবাড়িতে রাজমিস্ত্রির কাজে এসেছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা দুই যুবক। আর এদের সঙ্গেই ক্রমে সম্পর্ক তৈরি হয়েছিল বালির নিখোঁজ দুই গৃহবধূ অনন্যা ও ছোট জা রিয়ার। এরপরের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এরা বাড়ি থেকে পালিয়ে যায়। গত ১৫ ডিসেম্বর বুধবার হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার আনন্দনগরের বাসিন্দা ওই দুই গৃহবধূ এবং তাদের […]

এই মুহূর্তে জেলা

জেলায় শেষবাবের মত বৃষ্টি হয়েছে দিন পনেরো হলো।

হুগলি, ২০ ডিসেম্বর:- জেলায় শেষবাবের মত বৃষ্টি হয়েছে দিন পনেরো হলো। কিন্তু বর্তমানে শীতের শুষ্ক আবহাওয়াতেও জল যন্ত্রনায় নাজেহাল সাধারন মানুষ। ঘটনাটি হাওড়া-বর্ধমান মেন লাইনের মগরা রেল স্টেশন সংলগ্ন গলাপুলের। জিটি রোড ও দূর্গাপুর হাইওয়ের সংযোগকারী ওই রাস্তায় মগরায় রেলওয়ে ব্রিজের নীচে একহাঁটু জল। জল পারাপার করেই যাতায়াত করতে হচ্ছে সাধারন মানুষকে। যা নিয়ে রেল-পঞ্চায়েত […]

এই মুহূর্তে কলকাতা

কড়া নিরাপত্তার মধ্যে গণনা শুরু হবে সকাল ৮টা থেকে।

কলকাতা, ২০ ডিসেম্বর:- মঙ্গলবার কলকাতা পুরভোটের ভোট গণনা এবং ফল প্রকাশ। কড়া নিরাপত্তার মধ্যে গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ইতিমধ্যেই সব ইভিএম সিল অবস্থায় স্ট্রং রুমের মধ্যে রাখা হয়েছে। প্রত্যেক স্ট্রং রুমের বাইরে ভোটের দিন থেকেই আছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনী। আছে সিসিটিভি ক্যামেরা। প্রার্থীরা বা তার এজেন্ট যে কোনো […]