এই মুহূর্তে কলকাতা

রেকর্ড ভোটে লেটার প্রাপ্তি ৩১ তৃণমূল প্রার্থীর।

কলকাতা, ২২ ডিসেম্বর:- কলকাতা পুরভোটে নিজেদের তৈরী রেকর্ড এবার নিজেরাই ভেঙেছে তৃণমূল। ১৪৪ আসনের কলকাতা পুরসভার ১৩৪ আসনে জয়ের নজির গড়া শুধু নয় প্রাপ্ত ভোটের হারের নিরিখেও নতুন নতুন রেকর্ড গড়েছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মত পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর কে লেটার মার্কস হিসেবে ধরা হয়। কলকাতা পুরভোটে এই হিসেবে লেটার পেয়েছেন […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ব্রুসেলা সংক্রমণ বৃদ্ধিতে সংক্রমিতদের চিহ্নিত করে দ্রুত চিকিৎসার নির্দেশ।

কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজ্যে ব্রুসেলা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিকদের জরুরি ভিত্তিতে সংক্রমিতদের চিহ্নিত করে তাদের দ্রুত চিকিৎসা শুরু করার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষাগার-সহ যাবতীয় পরিকাঠামো তৈরি রাখার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ব্রুসেলা সংক্রমণ মোকাবিলা এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা জেলাগুলিতে পাঠিয়েছে। জানা গিয়েছে মালদহ, […]

এই মুহূর্তে কলকাতা

ইংরেজির পাশাপাশি এবার বাংলা ভাষাতেও বিদ্যুতের বিল পাবেন রাজ্যের গ্রাহকরা।

কলকাতা, ২২ ডিসেম্বর:- ইংরেজির পাশাপাশি এবার বাংলা ভাষাতেও বিদ্যুতের বিল পাবেন এ রাজ্যের গ্রাহকেরা। বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম (WBSEDCL)। জানা যাচ্ছে, গ্রাহকরা এরপর থেকে ত্রৈমাসিকের মোবাইল স্পট বিলিংয়ের ক্ষেত্রে নিজেদের ইচ্ছামতো ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন। সেখানে থাকবে বাংলা ভাষার অপশনও। এছাড়া স্পট মিটার রিডিংয়ের পর গ্রাহকদের […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পৌর ভোটে ৯৫০ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হলো ৭৩১ জনের।

কলকাতা, ২১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার মোট ৯৫০ প্রার্থীর মধ্যে ৭৩১ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। ১১৬ জন বিজেপি,১১২ কংগ্রেস,৯৭ জন বামফ্রন্ট এবং ৪০৬ জন নির্দল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে মোট যত বৈধ ভোট পড়েছে, কোনও প্রার্থী তার ১/৬ অংশের কম ভোট পেলে তাঁর জামানত […]

এই মুহূর্তে জেলা

কলকাতা পুর ভোটের ফলাফলের আঁচ এসে পরলো জেলায় জেলায়।

শান্তিপুর, ২১ ডিসেম্বর:- কলকাতার কর্পোরেশনের নির্বাচনের ফলাফল ঘোষণা অনুযায়ী এগিয়ে তৃণমূল কংগ্রেস। শান্তিপুরে বিজয় উল্লাস তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার শান্তিপুর ফুলিয়া এবং শান্তিপুর পৌরসভার সামনে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে সবুজ আবিরের রঙে বিজয় উল্লাসে মেতে উঠলেন বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী। সাথে ছিলেন শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক। দলীয় পতাকা সাথে […]

এই মুহূর্তে জেলা

দূর্গাপুর হাইওয়ের জ্যাম কমাতে জরুরি বৈঠক হুগলীর জেলাশাসক দপ্তরে।

সুদীপ দাস, ২১ ডিসেম্বর:- দূর্গাপুর হাইওয়ে ৬লেন করার কাজ শুরু হয়েছে। বর্তমানে ডানকুনি থেকে মাইতিপাড়া পর্যন্ত চলছে মাটি পরীক্ষার কাজ। যার চরম প্রতিদিনই যানজটে পরছেন সাধারন মানুষ। এ নিয়ে সাধারনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছিলো। অবশেষে দ্রুত কাজ সমাপ্ত এবং যানজট কমাতে হুগলী জেলা প্রশাসন ডাকে বৈঠক অনুষ্ঠিত হলো। হুগলী জেলাশাসক দপ্তরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত […]

এই মুহূর্তে কলকাতা

প্রতি বছর নিজেদের কাজের খতিয়ান তুলে রিপোর্ট কার্ড পেশ মানুষের দরবারে – ফিরহাদ।

কলকাতা, ২১ ডিসেম্বর:- সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ ছিলেন তিনি। গতবারের তুলনায় বেশি ভোট পেয়ে আবার জয় পেয়েছেন ৮২ নম্বর ওয়ার্ড থেকে। আর সেই ফল প্রকাশের পর এই শহরের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন আগামীদিনে কলকাতা শহরের নাগরিক পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে নিজের দায়বদ্ধতার কথা। তিনি জানিয়েছেন কলকাতা পুর নির্বাচনের […]

এই মুহূর্তে জেলা

জাতীয় পর্যায়ের যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কোন্নগরে।

হুগলি, ২১ ডিসেম্বর:- কোন্নগর কালিতলা মাঠে যোগ এরার পক্ষ থেকে জাতীয় পর্যায়ে যোগ প্রতিযোগিতা হয়ে গেল। মোট ৭২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে এসে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এ ব্যাপারে বলতে গিয়ে যোগ এরার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার জানান গত দু’বছর ধরে সারা বিশ্ব জুড়ে করোনার মহামারী দেখা দিয়েছিল। তাতে থমকে গিয়েছিলো জীবনযাত্রা। কিন্তু […]

এই মুহূর্তে জেলা

পাঁচলায় মর্মান্তিক ঘটনা , মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে লরির চাকার পিষ্ট মা।

হাওড়া, ২১ ডিসেম্বর:- হাওড়ার পাঁচলায় মর্মান্তিক ঘটনা। মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে লরির চাকার পিষ্ট মা। মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হলেন মা। মঙ্গলবার ঘটনাটি ঘটে হাওড়ার পাঁচলা থানা এলাকার জুজারসাহা উত্তরপাড়া ধুলোগোড় ফটিকগাছি রাজ্য সড়কে। এদিন দুপুর ১২ নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঁচলা […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতার পুরভোট শেষ হতেই বাকি ১১১টি পুরসভার ভোট নিয়ে চর্চা শুরু।

কলকাতা, ২১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোট পর্ব মিটে যাওয়ার পর আগামী দুমাসের মধ্যে রাজ্যের বাকি সব পুরসভার নির্বাচন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আগামী ফেব্রুয়ারি মাসেই চার দফায় হাওড়া সহ বাকি ১১১ টি মেয়াদ উত্তীর্ণ পুরসভার নির্বাচন করার প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় সব থেকে বেশি পুরসভার নির্বাচন […]