এই মুহূর্তে জেলা

নিখোঁজ ব্যক্তির দেহ মিললো বুধবার। ডুবুরি নামিয়ে পুকুর থেকে উদ্ধার হলো দেহ।

হাওড়া, ৩০ মার্চ:- মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ব্যক্তির দেহ মিললো বুধবার। ডুবুরি নামিয়ে পুকুর থেকে উদ্ধার হলো দেহ। ওই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার পাঁচলা থানা এলাকার জুজারসাহা বি কে পাড়ায়। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেননি বছর ৩৮ এর উকান্ত হাজরা। পেশায় তিনি জরির কারিগর ছিলেন। জরির কাজ না থাকলে মাঠে চাষের […]

এই মুহূর্তে জেলা

সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু চুঁচুড়ায়।

সুদীপ দাস, ৩০ মার্চ:- নির্মীয়মান বাড়ির খোলা সেপটিক ট্যাঙ্কে পরে মৃত্যু দেড় বছরের শিশুর। উত্তেজনা চুঁচুড়ার আনন্দমঠ পশ্চিমপাড়ায়। মৃত শিশুর নাম অর্ক সরকার। অর্ক পশ্চিমপাড়ারই বাসিন্দা। বুধবার সকালে অর্ক বাড়ির সামনে খেলতে খেলতে পাশে নির্মীয়মান একটি বাড়ির খোলা সেপটিক ট্যাঙ্কে পরে যায় বলে অনুমান। বহু খোঁজাখুজির পর সেপটিক ট্যাঙ্কের জলে ভেসে ওঠে অর্কর দেহ। তড়িঘড়ি […]

এই মুহূর্তে জেলা

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ।

আরামবাগ, ৩০ মার্চ:- রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ। বুধবার সকালে আরামবাগ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী আজিজুল হোসেনকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মারধরের ঘটনায় আক্রান্ত নির্দল প্রার্থী আজিজুল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে তার চিকিৎসা চলছে। স্থানীয় […]

এই মুহূর্তে কলকাতা

পাণ্ডবেশ্বর বিধায়কের ভিডিও কাণ্ডের প্রেক্ষিতে কমিশন শাস্তিমুলক ব্যবস্থা নিল তার বিরুদ্ধে।

কলকাতা, ৩০ মার্চ:- পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হুমকি ভিডিও কাণ্ডের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিয়েছে। আজ থেকে আগামী এক সপ্তাহ তার সমস্ত রকম নির্বাচনী প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই ঘটনা নিয়ে কমিশনের তলব করা রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় নির্বাচন কমিশন জানিয়েছে ঘটনার গুরুত্ব […]

এই মুহূর্তে কলকাতা

হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও সচল থাকল অর্থ বিভাগ।

কলকাতা, ৩০ মার্চ:- বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও সচল থাকল অর্থ বিভাগ। অর্থবর্ষ শেষ হওয়ার ঠিক আগের দিনটি বুধবার হওয়ায় জরুরি কাজের জন্য বিভিন্ন সরকারি দফতর ও ট্রেজারি-পে অ্যাকাউন্টস অফিসগুলিতে কিছু কর্মী-আধিকারিককে যেতে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর জন্য আগেই নির্দেশিকা জারি করেছিল। প্রশাসনিক সূত্রে খবর, বর্ষ শেষের দিনগুলিতে বিভিন্ন সরকারি […]

এই মুহূর্তে জেলা

৬জনের প্রানেও হুঁশ ফেরেনি প্রশাসনের , নিরাপত্তাহীন ঘাটে অজস্র মানুষের গঙ্গাস্নান।

সুদীপ দাস , ২৯ মার্চ:- দোলপূর্নিমা থেকে আজ অবধি মাত্র ১১দিনে হুগলী-চুঁচুড়া পৌর এলাকায় গঙ্গাডুবির ঘটনায় ছ-ছ’টি প্রান গেছে। এ’কদিনে জেলা ধরলে সংখ্যাটা আরও বাড়বে। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের। মঙ্গলবার চুঁচুড়ার মল্লিকঘাটে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ’য়ে শ’য়ে মানুষের ভিড় জমলো। কিন্তু গঙ্গাঘাটে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তজনিত কোন ব্যাবস্থাই চোখে পরলো না। রীতি মেনে প্রতি […]

এই মুহূর্তে জেলা

৬ জনের প্রানেও হুঁশ ফেরেনি প্রশাসনের , নিরাপত্তাহীন ঘাটে অজস্র মানুষের গঙ্গাস্নান।

সুদীপ দাস, ২৯ মার্চ:- দোলপূর্নিমা থেকে আজ অবধি মাত্র ১১দিনে হুগলী-চুঁচুড়া পৌর এলাকায় গঙ্গাডুবির ঘটনায় ছ-ছ’টি প্রান গেছে। এ’কদিনে জেলা ধরলে সংখ্যাটা আরও বাড়বে। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের। মঙ্গলবার চুঁচুড়ার মল্লিকঘাটে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ’য়ে শ’য়ে মানুষের ভিড় জমলো। কিন্তু গঙ্গাঘাটে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তজনিত কোন ব্যাবস্থাই চোখে পরলো না। রীতি মেনে প্রতি বছর […]

এই মুহূর্তে জেলা

ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের ধর্না হাওড়া স্টেশনে।

হাওড়া, ২৯ মার্চ:- ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের ধর্না প্রদর্শন হাওড়া স্টেশনে। কয়েক দফা দাবিতে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে ধর্না মঞ্চ করে হলো বিক্ষোভ। কয়েক দফা দাবিতে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে ধর্না মঞ্চ করে প্রতিবাদে সোচ্চার হলো ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের উদ্যোগে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে […]

এই মুহূর্তে জেলা

চিকিৎসার গাফিলতিতে চন্ডীতলায় রোগী মৃত্যুর অভিযোগ , থানায় অভিযোগ দায়ের নার্সিংহোমের বিরুদ্ধে।

হুগলি, ২৯ মার্চ:- চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের পরিবারের। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চন্ডীতলার বেগমপুরে একটি বেসরকারী নার্সিংহোমে রবিবার ভর্তি করা হয় ইশা সরকারকে। বছর দশেকের ইশার বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোলা থানার সোদপুর অপূর্বনগরে। গত ২১ তারিখে ইশা সাইকেল থেকে পরে গিয়ে বাঁদিকের কলারবোনে চির ধরে। সেদিনই […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি কর্মীদের মত এবার শিক্ষক ও অশিক্ষক কর্মীরা বেতন সংক্রান্ত নথি অনলাইনে পাবেন।

কলকাতা, ২৯ মার্চ:- রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও এবার সরকারি কর্মীদের মতো বেতন সংক্রান্ত বিভিন্ন নথি অনলাইনে পাবেন। অর্থ দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন অর্থ দফতরের এইচআরএমএস ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয় তাঁরা এই সুযোগ পাবেন। […]