সুদীপ দাস, ৩১ মার্চ:- বিজেপিতে যাওয়া হুগলী জেলা পরিষদের ৫সদস্যের সদস্যপদ খারিজ হয়ে গেলো। ৫জনের পাশাপাশি মালা সাহা নামে আর এক সদস্য মারা যাওয়ায় এই মুহুর্তে মোট ৪৪জনের সদস্য রইলো ৫০আসন বিশিষ্ট হুগলী জেলা পরিষদের। ২০১৮সালের পঞ্চায়েত নির্বাচনে হুগলী জেলা পরিষদের ৫০টি আসনই দখল করে তৃণমূল কংগ্রেস। এরমধ্যে অনেক আসনই বীনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলো তৃণমূল। […]
এই মুহূর্তে
রাজ্যে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
কলকাতা, ৩১ মার্চ:- দীর্ঘ দু-বছর পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজ্যে করোনার সমস্ত বিধিনিষেধ উঠে গেলো। করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় বৃহস্পতিবার থেকে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। করোনার প্রকোপ কমতে শুরু করার পর থেকে ধাপে ধাপে সমস্ত বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়েছে। তবে এতদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল ছিল কড়াকড়ি। এই […]
অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার কমাতে উদ্যোগী হল রাজ্য।
কলকাতা, ৩১ মার্চ:- অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার কমাতে উদ্যোগী হল রাজ্য সরকার। স্বাভাবিক প্রসবের পরিবর্তে রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালে ক্রম বর্ধমান সিজারের প্রবনতা কমাতে অডিটের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে সিজারের মাধ্যমে সন্তান প্রসব জনস্বাস্থ্যের নিরিখে উদ্বেগজনক। কেন এত পরিমাণ সিজারের প্রয়োজন হচ্ছে তারও বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। স্বাস্থ্য […]
বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ আনা হল রাজ্য বিধানসভায়।
কলকাতা, ৩১ মার্চ:- অধ্যক্ষের অনুমতি ছাড়া অধিবেশন কক্ষের ভিতরের ছবি নেট মাধ্যম মারফত বাইরে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ আনা হল রাজ্য বিধানসভায়। বিধানসভার নিয়ম-রীতি অমান্য করার অভিযোগে অমিতের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা পড়েছে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দেশের সংসদের উভয় কক্ষ এবং রাজ্যগুলির বিধানসভা ও বিধানপরিষদের […]
বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করার হুমকি কংগ্রেসের।
হাওড়া, ৩১ মার্চ:- পেট্রোল, ডিজেল, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। প্রতিবাদে গ্যাস সিলিন্ডার, ওষুধ, পেট্রোল পাম্পে গাঁদার মালা ঝুলিয়ে হাওড়ায় প্রতিবাদ কংগ্রেসের। ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন হলো হাওড়ায়। কোভিড পরিস্থিতির পরে মানুষ যখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে তখনই বড় ধাক্কার মুখে আমজনতা। […]
মেয়ের উপর শারীরিক নিগ্রহ , সহ্য করতে না পেরে মা এবং মেয়ে মিলে খুন সৎ বাবাকে।
হাওড়া, ৩১ মার্চ:- কিশোরী মেয়ের উপর শারীরিক নিগ্রহ সহ্য করতে না পেরে মা এবং মেয়ে মিলে খুন সৎ বাবাকে। চাঞ্চল্য হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে। ডোমজুড় থানার পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে মা এবং মেয়েকে। বুধবার রাতে ডোমজুড়ের পার্বতীপুরে সোনার দোকানের মালিক শেখ সালাম (৫৫) নিজের বাড়িতেই খুন হন। বিবাহিত শেখ সালাম এর আগে মুম্বইতে থাকলেও কয়েক […]
হেলিকপ্টারে ঘুরতে যাওয়ার টিকিট অনলাইনে কেটে গিয়ে প্রতারিত ব্যবসায়ী।
হুগলি, ৩০ মার্চ:- উত্তরপাড়ার বি কে স্ট্রিটের ব্যাবসায়ী দীপক শর্মা হেলিকপ্টার করে ঘুরতে যাবেন তাই অনলাইনে টিকিট কাটতে গিয়ে প্রতারিত। এই মাসের ২২ তারিখ বৈষ্ণদেবী মন্দিরে ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে। তাই হেলিকপ্টার ভাড়া দেওয়ার সংস্থার সঙ্গে অনলাইনে যোগাযোগ করেন। “শ্রীমাতা বৈষ্ণদেবী সিরিন বোর্ড” নামে ওই সংস্থা যেটি জম্মু-কাশ্মীরের কাটরায় অবস্থিত। হেলিকপ্টার সংস্থার প্রতিনিধি এক যুবক […]
বিবিধের মাঝে মিলন মহান , সুজিতের মুখাগ্নি আনোয়ারের হাতে।
হুগলি, ৩০ মার্চ:- হিন্দু বাবার মুখাগ্নি করল মুসলিম ছেলে। শুনতে অবাক লাগলেও বেনজির ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে। কর্কট রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছিলেন বিজ্ঞান গবেষক সুজিত হালদার। স্ত্রী শিপ্রাকে নিয়ে শ্রীরামপুরের দে স্ট্রীটের একটি আবাসনে থাকেন তিনি। একমাত্র মেয়ে চৈতালী বাগ থাকেন সাইপ্রাসে। করোনা কালে শারিরীক চিকিৎসা করানোর সময় নির্দিষ্ট গ্রুপের রক্ত না পেয়ে সমস্যার মুখে […]
পরীক্ষা পে চর্চা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী কথা বলবেন পরীক্ষার্থীদের সঙ্গে।
মহেশ্বর চক্রবর্তী, ৩০ মার্চ:- ফের পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১ লা এপ্রিল পরীক্ষা পে চর্চা শিরোনামে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি পরীক্ষার্থীদের সঙ্গে মিলিত হবেন। এই নিয়ে হুগলি জেলার আরামবাগের ডিহিবাগনান জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের মধ্যে উন্মাদনা বেশ চোখে পড়ার মতোন। পাশাপাশি এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের […]
বালি এলাকায় পুলিশের বিশেষ অভিযান , ধৃত কুখ্যাত দুষ্কৃতি , উদ্ধার আগ্নেয়াস্ত্র।
হাওড়া, ৩০ মার্চ:- হাওড়ার বালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত এক দুষ্কৃতিকে অস্ত্র সহ পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে দেশী পাইপগান সহ ১২ বোরের লাইভ কার্তুজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। আর সেই নির্দেশমতো গত কয়েকদিনে লাগাতার অভিযান চালিয়ে পুলিশ হাওড়া সিটি পুলিশের উদ্যোগে বেশ কিছু বেআইনি অস্ত্র উদ্ধার […]








