এই মুহূর্তে কলকাতা

সল্টলেকে স্কুলের তিনটি বাস নিখোঁজ হওয়ার ঘটনার প্রেক্ষিতে বাস ও পুলকারের পৃথক গাইডলাইন তৈরির উদ্যোগ রাজ্যের।

কলকাতা, ৯ এপ্রিল:- সল্টলেকের বেসরকারি স্কুলে পড়ুয়া সহ তিনটি বাস নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সমস্ত বাস ও পুলকার পরিচালনার জন্য পৃথক গাইডলাইন তৈরির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে এধরণের ঘটনার পূণরাবৃত্তি ঠেকাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে স্কুলের পড়ুয়াদের নিয়ে যাতায়াতকারি সমস্ত গাড়ির অবস্থা নিয়ে ইতিমধ্যেই সমীক্ষা শুরু […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতার অভিজাত ও আবাসন সাউথ সিটির ২০০ পরিবারের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেওয়া হল।

কলকাতা, ৯ এপ্রিল:- শহর কলকাতার অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি-র ২০০ টি পরিবারের হাতে আজ স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হল। ওই আবাসনের ৫০০ টি পরিবার স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছিলো।আজ রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে একটি শিবিরের মাধ্যমে তাদের মধ্যে ২০০ পরিবারের হাতে কার্ড তুলে দেওয়া হল। কার্ডপ্রদান অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক দেবাশীষ […]

এই মুহূর্তে কলকাতা

খাদ্যশস্য পাওয়ার পাশাপাশি এবার ব্যাংক লেনদেন করা যাবে রেশন দোকান থেকে।

কলকাতা, ৯ এপ্রিল:- খাদ্যশস্য পাওয়ার পাশাপাশি রেশন দোকান থেকে এবার ব্যাঙ্ক লেনদেনও করা যাবে। কেন্দ্রীয় সরকার রেশন দোকানকে ‘কমন সার্ভিস সেন্টার’ হিসেবে চিহ্নিত করে সেখানকার কর্মীদের ‘ব্যাঙ্ক মিত্র’ রূপে নিয়োগ করার স্বীকৃতি দিয়েছে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্যগুলিতে দ্রুত নতুন এই ব্যবস্থা চালু করতে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়ে খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তরফে […]

এই মুহূর্তে জেলা

সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বাসন্তী মেলা ।

দ:২৪পরগনা, ৯ এপ্রিল:- অশুভ শক্তির বিনাশ করতে রাজা সুরথ বসন্ত কালে বাসন্তী দেবীর আরাধনা করেছিলেন। সেই থেকে মর্তে বাসন্তী পুজো হয়ে আসছে। বাসন্তী পুজো উপলক্ষে উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের মাধবকাটী পাটঘরা গ্রামে শুরু হয়েছে ১৫ দিনের বাসন্তী মেলা। বলরাম স্মৃতি হেলথ, এডুকেশানাল, সোসাল, ইকোনমিক্যাল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং মাধবকাটী পাঠঘরা নবযুগ সঙ্ঘ ও সুন্দরবন […]

এই মুহূর্তে জেলা

বর্ষায় শহরকে জলমগ্নের হাত থেকে বাঁচাতে নিকাশি নালার ডিসেলটিং এর কাজ শুরু হাওড়ায়।

হাওড়া, ৯ এপ্রিল:- হাওড়া শহরের ৫০টি ওয়ার্ডে নিকাশি নালার ডিসেলটিং এর কাজ বর্তমানে শুরু হয়েছে। শনিবার পুরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরীর নেতৃত্বে একটি দল দক্ষিণ হাওড়ার কয়েকটি এলাকা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া কেন্দ্রের বিধায়িকা নন্দিতা চৌধুরী। আগামী বর্ষায় জল যন্ত্রণার হাত থেকে হাওড়ার মানুষকে মুক্তি দিতে এবার কয়েক মাস আগে থেকেই নিকাশি […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ছন্দে ফিরল শেওড়াফুলি ঘোষ বাড়ির অন্নপূর্ণা পুজো।

হুগলি ,৯ এপ্রিল:- করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই শেওড়াফুলি ঘোষ বাড়ির অন্নপূর্ণা পুজা ফিরেছে নিজস্ব ছন্দে। করোনা কালে পরপর দু’বছর ঘট পুজো হলেও এবার ফের মূর্তি পুজো শুরু হয়েছে। সকাল থেকেই স্থানীয়রা ঘোষ বাড়িতে ভির করে পুজো দেন। মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই পুজা পাঠ ও হোমযঞ্জ শুরু হয়। বাড়ির কর্তা সুবীর ঘোষ […]

এই মুহূর্তে জেলা

জুটমিলের শ্রমিক নিখোঁজে চাঞ্চল্য চাঁপদানিতে।

হুগলি, ৯ এপ্রিল:- এক শ্রমিক নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চাঁপদানিতে। চাঁপদানি ডালহৌসি জুটমিলের তাঁত বিভাগের শ্রমিক ২৩ বছরের মহ ওয়াসিম ৬ এপ্রিল চাপদানির কে বি এম রোডের নিজের বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। ডিউটি থেকে বাড়ি ফিরে চাঁপদানি বাজারে যাচ্ছি বলে আর ফেরেনি। রাত ন টা নাগাত রাতের খাবার খাওয়ার সময় বাড়ির লোক […]

এই মুহূর্তে জেলা

ব্যাটারি চোরের উপদ্রবে ঘুম উড়েছে কানাইপুরের মানুষের।

হুগলি, ৯ এপ্রিল:- টোটোর ব্যাটারি চোরের উপদ্রব কানাইপুর জুড়ে, চোরের উপদ্রব এ ঘুম উড়েছে কানাইপুরের মানুষের, দীর্ঘদিন ধরে কানাইপুরের বিভিন্ন এলাকা থেকে চুরি হচ্ছে টোটার ব্যাটারি, প্রত্যেক ব্যাটারি আনুমানিক দাম প্রায় দশ হাজার, এই চুরি গুলির পিছনে বড় দল রয়েছে বলে অনুমান বাসিন্দাদের, ব্যাটারি চোরের উপদ্রব এ মাথায় হাত টোটার চালকদের ও তাদের পরিবারের শুক্রবার […]

এই মুহূর্তে জেলা

রেলওয়ে প্লাটফর্ম এর উপর দোকান ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা হুগলি স্টেশনে।

সুদীপ দাস, ৮ এপ্রিল:- রেলওয়ে প্লাটফর্মের উপর দোকান ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা হুগলী স্টেশনে। ঘটনায় হকারদের মারধরের অভিযোগ আরপিএফের বিরুদ্ধে। হকার সূত্রে খবর, হাওড়া-বর্ধমান মেন লাইনের বিভিন্ন প্লাটফর্মের উপর থাকা হকারদের দোকান উচ্ছেদে নেমেছে রেল। শুক্রবার বেলার দিকে ব্যান্ডেল আর পি এফ থানার পুলিশ সেইমত হুগলী স্টেশনে উপস্থিত হয়। অভিযোগ একটি দোকান ঘর ভাঙার পরই […]

এই মুহূর্তে জেলা

ডিজিটালাইজ পদ্ধতিতে এবার থেকে কাজ হবে পুরসভার বিল্ডিং বিভাগে।

হাওড়া, ৮ এপ্রিল:- তথ্যপ্রযুক্তির হাত ধরে এবার হাওড়া পুরনিগমের বিল্ডিং ডিপার্টমেন্টের যাবতীয় ফাইলপত্র সংরক্ষিত থাকবে নিজস্ব সার্ভারে। আজ থেকেই দপ্তরের কাজ পুরোপুরি ডিজিটালাইজ করা হলো। এর ফলে বহু পুরাতন ফাইলপত্র হারানো বা ফাইলপত্র সরানোর মতো অভিযোগ আর থাকবে না। বহু পুরাতন ফাইল বের করা সম্ভব হবে একনিমেশেই। শুক্রবার দুপুরে হাওড়া পুরভবনে বিল্ডিং ডিপার্টমেন্টের ডিজিটালাইজ কর্মপদ্ধতির […]